০৫:১৭ পি.এম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক সোনারগাঁ উপজেলার দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও জামে মসজিদসংলগ্ন এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আটক দুই যুবক রাকিব ও সজিবের পরিবারের সদস্যদের পাশাপাশি কয়েকশ নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
তারা জানান, গত ১৯ জুন সোনারগাঁ উপজেলার সীমান্তবর্তী আড়াইহাজার উপজেলার ধন্ধী এলাকায় একটি ডাকাতদলের হামলায় কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনারসহ অন্তত ছয়জন আহত হন। ওই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সোনারগাঁ উপজেলার চরনোয়াগাঁও এলাকার বাসিন্দা রাকিব ও সজিবকে আটক করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, রাকিব ও সজিব নিরীহ ও সৎ স্বভাবের যুবক। ঘটনার সময় তারা এলাকায় উপস্থিত ছিলেন না, বরং ঘটনার চারদিন পরে তারা তাবলিগ জামাতের চিল্লা থেকে ফিরে আসেন। তাদেরকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
তারা অবিলম্বে দুই যুবকের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- ধন্ধী বাজার এলাকার মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, তার খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ ও আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ
মানববন্ধন সমাপ্তির পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চরনোয়াগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধন্ধী বাজারে এসে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন