ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন


রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনায় ট্রাম্পের সমর্থন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাবে সমর্থন প্রদান করেছেন। এ বিষয়টি ‘দ্য আটলান্টিক’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত জন কোয়েল কয়েক মাস আগে এ ধারণাটি তার কাছে উপস্থাপন করেছিলেন। প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, যদি মস্কো কিছু বন্দিকে মুক্তি দেয়, তাহলে ওয়াশিংটন রাশিয়ার অর্থনীতির ওপর কিছু বিধিনিষেধ শিথিল করবে। ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী, এ পরিকল্পনার ফলে ‘রুশ তেল, ডিজেল, বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ মিনারেলস) এবং অন্যান্য পণ্য সংক্রান্ত লাভজনক চুক্তির’ সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে, এটি জানানো হয়েছে যে, উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে পূর্বে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

‘দ্য আটলান্টিক’ জানাচ্ছে, কোয়েল বেলারুশের ক্ষেত্রে এ পদ্ধতিটি যাচাই করেছেন এবং ট্রাম্পের অনুমোদনে রাশিয়ার সাথেও ‘একই কৌশল’ প্রয়োগের পরিকল্পনা করেছেন। ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র বেলারুশ থেকে পটাশ সার ক্রয়ের প্রতি আগ্রহী।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

কোয়েল ম্যাগাজিনটিকে বলেছেন, এসব কিছুই শান্তির সম্ভাবনা তৈরির লক্ষ্যে কাজ করছে। তিনি যুক্তি দিয়েছেন যে, অর্থনৈতিক বিষয়, বন্দি বা অন্যান্য ইস্যুতে পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক ছাড়ের পরিমাণ বৃদ্ধি পেলে তা ধীরে ধীরে শান্তির দিকে নিয়ে যেতে পারে। তাঁর মতে, এটাই ছিল মূল লক্ষ্য। কোয়েল আরও যোগ করেছেন, ‘অর্থনৈতিক সম্পর্ক সাধারণত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে’।

নিবন্ধ অনুযায়ী, কোয়েল মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কার্যক্রম সমন্বয়ের পরিকল্পনা করছেন। ম্যাগাজিনটি উল্লেখ করেছে যে, এ পদক্ষেপটি সম্ভবত ইউক্রেনীয়, ইউরোপীয় এবং কংগ্রেসে ট্রাম্পের অনেক মিত্রকে ক্ষুব্ধ করবে।

মস্কো বারবার বলছে যে, তারা রাশিয়ার ওপর মার্কিন বিধিনিষেধসহ পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ মনে করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রেকর্ড সংখ্যক নিষেধাজ্ঞা অকার্যকর প্রমাণিত হয়েছে এবং উল্টো যারা এগুলো আরোপ করেছে, তাদেরই ক্ষতি করেছে।

সূত্র : তাস।

আরও পড়ুন: ভিয়েতনামের সঙ্গে ইউরোপের চার দেশের মুক্ত বাণিজ্য চুক্তি সই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করল শত শত ইসরাইলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করল শত শত ইসরাইলি

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের সুক্কোত উৎসবের পঞ্চম দিনে পুলিশের নিরাপত্তায় প্রবেশ করেছেন শত শত ইসরাইলি বসতি স্থাপনকারী। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৫০০ জন প্রবেশ করে।

ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাবেক নেসেট সদস্য ও জেহুত পার্টির নেতা মোশে ফেইগলিন মসজিদ প্রাঙ্গণের ভেতরে ধর্মীয় আচার পালন করছেন।

সম্প্রতি, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরাইলের কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রী। তাদের মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও রয়েছেন।

বেন-গভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের পর বলেন, ‘আমরাই এই বাড়ির মালিক, আমরা তাদের পরাজিত করেছি।’

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান। একই স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি রাজনৈতিক নেতা ও বসতি স্থাপনকারীদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

সুক্কোত ইহুদি ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। উৎসব উপলক্ষে আল-আকসা প্রাঙ্গণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কে-লে-ঙ্কা-রি, রাজনৈতিক সংকটে এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কে-লে-ঙ্কা-রি, রাজনৈতিক সংকটে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলার (প্রায় ২ লক্ষ কোটি টাকা) হাতিয়ে নেওয়ার একটি বিশাল আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, যেখানে প্রায় ৫ লাখ সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে। বাজার থেকে এই বিপুল পরিমাণ অর্থ ভুয়া ও নিয়মবহির্ভূত বিনিয়োগ ফান্ডের মাধ্যমে তোলা হয়েছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যখন বিষয়টি সামনে আসে, তখন দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা অন্তত ১৩০টি ফান্ড একযোগে বন্ধ করে দেয়।

এর ফলে শেয়ার বাজারে ভয়াবহ ধস নেমেছে এবং এই ঘটনাটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকারের জন্য একটি বিরাট রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে।

তদন্তে জানা গেছে যে, এই প্রতারক ফান্ডগুলো বাজারে কম থাকা কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে অস্বাভাবিক হারে বাড়িয়ে দিত। উদাহরণস্বরূপ, একটি ফান্ড গত এক বছরে ১,৫০০ শতাংশের বেশি লাভ দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছিল। তবে অভিযোগ উঠেছে যে, এই প্রতারণার পেছনে দেশের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ ছিল।

এমনকি এই অনিয়মে যুক্ত বেশ কিছু ব্রোকারেজ হাউজ ও ফান্ডের পরিচালনা পর্ষদে এরদোগানের সাবেক ও বর্তমান উপদেষ্টা, সরকারি পদাধিকারী এবং মন্ত্রীদের স্বজনরা ছিলেন।

বিতর্ক বাড়তে থাকায় ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নেত্রী ও সাবেক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া গত রোববার (২৭ সেপ্টেম্বর) নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। অভিযোগ রয়েছে যে, শেয়ার বাজারে ধস নামার ঠিক আগেই তিনি নিজের সমস্ত শেয়ার অস্বাভাবিক দামে বিক্রি করে কোটি কোটি টাকা তুলে নেন।

ইতোমধ্যে প্রতারণা চক্রের সঙ্গে জড়িত একাধিক ফান্ডের চেয়ারম্যান এবং দায়িত্বশীলদের পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের তালিকায় বর্তমান ডেপুটি অর্থমন্ত্রীর জামাতাও রয়েছেন, যিনি বিতর্কিত একটি শেয়ার কারসাজিতে মূল ভূমিকা পালন করেছিলেন।

পরিস্থিতি জটিল হতে দেখে প্রেসিডেন্ট এরদোগান কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, জনগণের কষ্টের টাকায় যারা হাত দিয়েছে, সরকার তাদের কাউকে ছাড় দেবে না।

প্রতারিত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে কর্তৃপক্ষ ৬ মাসের সময়সীমা বেঁধে দিলেও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ তাদের বিনিয়োগের খুব সামান্য অংশই ফেরত পেতে পারেন।

যেসব ক্ষতিগ্রস্ত মানুষ টাকা হারিয়েছেন, তাদের অনেকেই এরদোগানের সমর্থক। ফলে আগামী নির্বাচনে এবং রাজনৈতিক মাঠে এই ঘটনা এরদোগান সরকারের জন্য বড় রকমের বিপদ ডেকে আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

‎‎সীমান্তজুড়ে ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের আওতাধীন সীমান্ত এলাকা থেকে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের চোরাচালান পণ্য, মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্যের পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত বালু-পাথরও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩০৫ জনকে।
‎
‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের সার্বিক অভিযানের চিত্র তুলে ধরে তিনি এসব তথ্য জানান।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, সরাইল রিজিয়নের অধীনে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের আওতায় থাকা ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান এবং নিয়মিত তল্লাশির মাধ্যমে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
‎
‎অভিযানগুলোর মধ্যে অস্ত্র উদ্ধারের ঘটনাও রয়েছে। গত নয় মাসে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
‎
‎এ ছাড়া সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়েছে।
‎
‎মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার এবং ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ। একই সময়ে ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
‎
‎বিজিবির তথ্যমতে, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎
‎সীমান্ত দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধেও অভিযান চালিয়েছে বিজিবি। ময়মনসিংহ ও সিলেট সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
‎
‎প্রেস ব্রিফিংয়ে সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়। বন্যার মতো দুর্যোগে দুর্গত মানুষের কাছে খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দুর্গম এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরুরি ত্রাণ সরবরাহের কথা জানানো হয়।
‎
‎চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথাও জানায় বিজিবি। সিলেট সেক্টরের আওতায় এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদিও জানেন, কংগ্রেস ক্ষমতায় ফিরবে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


মোদিও জানেন, কংগ্রেস ক্ষমতায় ফিরবে: রাহুল গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেস আবারও ক্ষমতায় আসবে এবং ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাজিত করবে, এমনটাই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি ভালোভাবে জানেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন। রাহুল গান্ধী জানান, এক আলোচনায় প্রধানমন্ত্রী মোদি নিজেই তার কাছে স্বীকার করেছিলেন যে, বিজেপি ক্ষমতা হারালে কংগ্রেসই দেশের শাসনভার গ্রহণ করবে। তিনি মন্তব্য করেন, যদি মোদি কংগ্রেসের ক্ষমতায় ফেরার এই রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারেন, তবে দলের নেতাদেরও সেই আত্মবিশ্বাস রাখা উচিত।

বৈঠকে, রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট ব্যবস্থায় কারচুপির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজেপি ভোটার তালিকা ও ভোট গ্রহণ প্রক্রিয়ায় নানা পরিবর্তন এনে নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। গত দেড় থেকে দুই বছর ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়ে আসছিলেন, তা শুরুতে দলের প্রবীণ নেতারা বিশ্বাস না করলেও বর্তমানে কমিশনের অভ্যন্তরীণ নানা ঘটনা সামনে আসায় সবাই তার অভিযোগের গুরুত্ব বুঝতে পারছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে তার তীব্র আপত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ছিল একটি বড় আঘাত।

কংগ্রেসের এই নীতি নির্ধারণী বৈঠক থেকে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন আরও তীব্র করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার পাশাপাশি বাদ পড়া প্রায় ১৩ কোটি ৩০ লাখ নাম পুনরায় তালিকায় যুক্ত করার জোর দাবি জানানো হয়।

এ ছাড়া ভোটার তালিকার যাবতীয় পরিবর্তনের তথ্য জনসমক্ষে প্রকাশ, বাদ পড়া ভোটারদের আপিলের সুযোগ প্রদান এবং রাজনৈতিক দলগুলোকে সঠিক সময়ে তালিকা সরবরাহের পাশাপাশি সব অনিয়মের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আইনি ও রাজনৈতিক লড়াইকে রাজপথে নামানোর স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তিনি নেতাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে, কেবল বিবৃতি বা সংসদীয় প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সড়ক, সংসদ এবং আদালত—সবখানেই একযোগে ভোটাধিকার রক্ষার লড়াই গড়ে তুলতে হবে।

এরই ধারাবাহিকতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দিল্লিতে বিরোধী জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে কংগ্রেসের অভিযোগ এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বড় সমাবেশ করার প্রস্তাবও দিতে পারে কংগ্রেস।

রাহুল দলের নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন, শুধু প্রতিবাদ করলে হবে না, আন্দোলন গড়ে তুলতে হবে। তার কথায়, ভোটাধিকার রক্ষার লড়াই সংসদ, আদালত এবং রাজপথে চালিয়ে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%