ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


পাবনায় সাড়ে ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনায় জিপ গাড়িতে করে পাচারের সময় ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার (২৯ আগস্ট) ভোরে পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের গ্রেপ্তার এবং মাদক পরিবহনে ব্যবহৃত জিপটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।

শনিবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোররাতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন জিপটিতে তল্লাশি চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের পাবনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিডিপ্রতিদিন/কেকে

আরও পড়ুন: মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ঘন ঘন ওঠানামা করছে তুরস্কের সামরিক বিমান, চিন্তায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


পাকিস্তানে ঘন ঘন ওঠানামা করছে তুরস্কের সামরিক বিমান, চিন্তায় ভারত

হঠাৎ তুর্কি সামরিক বিমানের ব্যাপক আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তানে। গত ১৯ থেকে ২১ আগস্ট মাত্র ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটিতে ওঠানামা করেছে তুরস্কের বেশ কয়েকটি সামরিক বিমান। এ নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের প্রতিরক্ষা মহলে। বিষয়টিকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্ভাব্য নতুন সংঘাতের জোর প্রস্তুতি হিসেবেও দেখছেন অনেকে।  

শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া। 

ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকারগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২১ আগস্ট— এই তিনদিনে পাকিস্তানের নূর খান, মাসরুর ও মুরিদ বিমানঘাঁটিতে অবতরণ করেছে তুরস্কের C-130 হারকিউলিস ও A400M মডেলের সামরিক পরিবহন বিমান। এর মধ্যে ‘TUAF526’ কলসাইন ব্যবহারকারী একটি বিমানও ছিল।

এসব বিমানে কী ছিল, তা তুরস্ক বা পাকিস্তান কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে, ভারতীয় প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে, এসব বিমানে পাকিস্তানের জন্য সামরিক সরঞ্জাম আনা হয়ে থাকতে পারে। এর মধ্যে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম থাকার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

ভারতীয় প্রতিরক্ষা মহলে আরও গুঞ্জন— তুরস্কের Baykar-এর নতুন প্রজন্মের কামিকাজে ড্রোন K2 এবং Asisguard-এর ড্রোন ব্যবস্থাও পাকিস্তানে নেমেছে তুরস্কের সামরিক পরিবহন বিমানগুলো থেকে।

তুরস্কের সামরিক বিমানগুলোর এই তৎপরতা মূলত লক্ষ্য করা যাচ্ছে ৭ আগস্ট পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সইয়ের পর থেকেই।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তির পর পাকিস্তানে তুরস্কের সামরিক বিমানের ঘন ঘন যাতায়াতকে তাই গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় প্রতিরক্ষা মহল।

প্রশ্ন উঠেছে, ভারতের সঙ্গে কি সম্ভাব্য নতুন সংঘাতের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান?

এদিকে ভারতের দাবি, গত বছরের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর আগেও পাকিস্তানকে বিভিন্ন ধরনের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল চীন ও তুরস্ক। এর মধ্যে চীনের PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বলে দাবি করা হয়। তুরস্কের তৈরি Bayraktar ড্রোন ও Asisguard Songar কামিকাজে ড্রোন সরবরাহের কথাও বলা হয়েছিল সে সময়।

এছাড়া, চীন ও তুরস্ক ওই যুদ্ধ চলাকালে পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক তথ্য এবং কৌশলগত সহায়তা দিয়েছিল বলেও অভিযোগ ভারতের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় বন্ধুর কাছ থেকে রাখি পেয়ে অস্ট্রেলীয় হাইকমিশনারের প্রশংসা, ‘চমৎকার ঐতিহ্য’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


ভারতীয় বন্ধুর কাছ থেকে রাখি পেয়ে অস্ট্রেলীয় হাইকমিশনারের প্রশংসা, ‘চমৎকার ঐতিহ্য’

অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন ওএএম ভারতীয় বন্ধুর কাছ থেকে রাখি পেয়ে ‘চমৎকার ঐতিহ্য’ বলে মন্তব্য করেছেন।

 

ভারতে তিনি এক ভারতীয় বন্ধুর মাধ্যমে রাখি বাঁধিয়ে রাখি বন্ধনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে দেখা যায় তাকে।

 

গ্রিন জানান, এক ভারতীয় বন্ধু তার হাতে রাখি বাঁধতে আসায় তিনি ‘অত্যন্ত আনন্দিত’ হয়েছেন। রাখি বন্ধনকে তিনি ভালোবাসা, পরিবার, এবং যত্ন ও সুরক্ষার স্থায়ী বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি চমৎকার ঐতিহ্য হিসেবে বর্ণনা করেন।

 

ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে গ্রিনের কবজিতে রাখি বাঁধা হচ্ছে। এর মাধ্যমে রাখি বন্ধনের আবেগ ও ব্যক্তিগত তাৎপর্যের একটি চিত্র ফুটে ওঠে।

 

রাখি বন্ধনে ভাই-বোনের মধ্যকার ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের প্রতীক হিসেবে হাতে রাখি বাঁধার প্রচলন রয়েছে। এই উৎসবের সঙ্গে ভালোবাসা, পরিবার, যত্ন ও সুরক্ষার অনুভূতি জড়িয়ে আছে। ফিলিপ গ্রিনের পোস্টেও ঐতিহ্যটির এসব দিক বিশেষভাবে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

 

হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের পর শুরু হয়। শনিবার (২৯ আগস্ট) সকালে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের দুই যুবক আনোয়ারপুর এলাকায় গেলে তাঁদের মাদক বিক্রির অভিযোগে আটক করে ওই এলাকার এক ব্যক্তি। এ সময় তাঁদের মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে।

 

এ ঘটনার পর আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলস্বরূপ শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়া (৩৫) অন্তর্ভুক্ত রয়েছেন।

 

তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুই গ্রামবাসীর মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা বিদ্যমান ছিল।

 

একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে নিহত আল আমিন সৈকতের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস, শিশু সন্তানদের সান্ত্বনা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ভৈরবে নিহত আল আমিন সৈকতের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস, শিশু সন্তানদের সান্ত্বনা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কিশোরগঞ্জের ভৈরবে নিহত পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো. আল আমিন সৈকতের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান এবং সৈকতের শিশু সন্তানদের সান্ত্বনা দেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেলে সেখানে নিহত আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা উপস্থিত হন। এ সময় তারা সৈকত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি নিহত আল আমিন সৈকতের শিশু সন্তানদের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।

নিহত আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা জানান, তারা কোনো প্রতিশোধ চান না। তাদের দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হোক এবং তাদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বজন হারানোর এই কঠিন সময়ে প্রতিমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞ। তারা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ভৈরব পৌর শহরে হামলার শিকার হন সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন। তার মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%