০১:০৮ পি.এম
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে গড় পাশের হার ৫২.১২ শতাংশ রেকর্ড করা হয়েছে। এবার মানবিক বিভাগ থেকে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য প্রদান করেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, মানবিক বিভাগে ছাত্র সংখ্যা ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৩২, যেখানে পাশ করেছে ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, মানবিক বিভাগে ছাত্রী অংশগ্রহণ করেছে ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন, যার মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন পাশ করতে সক্ষম হয়েছে। ফলে, মানবিক বিভাগের গড় পাশের হার ৪২.১৭ শতাংশ।
আরও পড়ুন: ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে স্নাতকে ভর্তি হতে চান ইউপি সদস্য আমিনুল ইসলাম
বিজ্ঞান বিভাগের পাশের হার ৭৩.১২ শতাংশ এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের পাশের হার ৫০.৭৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।
এবারের পরীক্ষায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তবে, পরীক্ষায় বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
৯টি সাধারণ বোর্ডের মধ্যে পাশের হার ৫১.৬২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন