০২:২১ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীর দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ার পাড় ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) সকালে ওই মরদেহটি উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সকালে স্থানীয় একজন জেলে ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাক দেন। এরপর স্থানীয়রা নাগেশ্বরী থানায় খবর দেন এবং পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এছাড়া, স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে, তাকে ১০ থেকে ১২ দিন আগে হত্যা করে লাশটি ডোবায় ফেলে রাখা হয়েছে। তবে পুলিশ এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
আরও পড়ুন: ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন