ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে পিআইও রেজার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়মের অভিযোগ!


ময়মনসিংহে পিআইও রেজার বিরুদ্ধে দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে অনিয়মের অভিযোগ!

ময়মনসিংহ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ একই কর্মস্থলে দায়িত্ব পালন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি হচ্ছে যে, মনিরুল হক ফারুক রেজা ২০১৮ সালের ২৫ অক্টোবর ময়মনসিংহ সদর উপজেলায় যোগদানের পর প্রায় ৮ বছর একটি নির্দিষ্ট কর্মস্থলে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি চাকরির জন্য প্রচলিত বদলি নীতিতে নির্দিষ্ট সময় পর বদলির বিধান থাকলেও অভিযোগ উঠেছে যে, তা কার্যকর হয়নি।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নানাবিধ অনিয়মে জড়িয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে যে, বিভিন্ন প্রকল্পে কাজের অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে কমিশন গ্রহণ করা হয়েছে এবং উন্নয়ন বরাদ্দের অর্থ অপব্যবহারের মাধ্যমে আর্থিক অনিয়ম সংঘটিত হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাবিটা ও কাবিখা প্রকল্পের কিছু কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযোগকারীরা দাবি করছেন যে, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন আগামীতে প্রদর্শিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি হলেন কুশল মেন্ডিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি হলেন কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলপিসিএ)। সংগঠনটির প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস।

এই সংগঠনটি পুরুষ ও নারী—দুই জাতীয় দলের সক্রিয় ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করবে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তুর মতো শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সংগঠনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এসএলপিসিএ সরাসরি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) অধিভুক্ত, যা শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলোয়াড়-অধিকার, কল্যাণ ও সুরক্ষা কার্যক্রমের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে।

এপর্যন্ত শ্রীলঙ্কা ছিল বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি ক্রিকেটীয় দেশের মধ্যে একটি, যেখানে ডব্লিউসিএ-স্বীকৃত সক্রিয় ক্রিকেটার সংগঠন না থাকার ঘটনা ঘটেছে। নতুন এই সংগঠনটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড় সংগঠনগুলোর আদলে কাজ করবে।

বছরের পর বছর যাবৎ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা গেছে। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র এবং বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা নিয়ে সম্প্রতি বিরোধ তৈরি হয়েছিল। এসব বিষয়ে ক্রিকেটারদের সম্মিলিত অবস্থান তুলে ধরাই হবে এসএলপিসিএর অন্যতম প্রধান কাজ।

এই সংগঠনটি জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটে সংস্কার ও আধুনিকায়নের চলমান প্রক্রিয়ায় ক্রিকেটারদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, এরইমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করেছে ইসি। এর পূর্বে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারিত হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই সময়সূচি চূড়ান্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশে বাসরত এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য যেন প্রতিনিয়ত বাড়ছে। ব্যবসায়িক লেনদেন ও প্রবাসী দ্বারা আয় দেশে আসায়, তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আজ রোববার (৯ আগস্ট) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হলো। উল্লেখ্য যে, যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। সূত্র: ইস্টার্ন ব্যাংক পিএলসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা-টাকা ছিনতাই; সাংবাদিকদের নিরাপত্তা কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


কালিয়াকৈরে ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ক্যামেরা-টাকা ছিনতাই; সাংবাদিকদের নিরাপত্তা কোথায়?

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় চার সাংবাদিককে মারধর, টাকা ও ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মো. জসিম উদ্দিন খান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, শনিবার (৮ আগস্ট) দুপুরে জসিম উদ্দিন খান, সাংবাদিক মো. সাহ আলম, মো. তরিকুল ইসলাম সাগর ও মো. সোহেল রানা তিনটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মৌচাকের আল আকসা মসজিদের পাশে পৌঁছালে মো. সুলতানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন তাদের পথরোধ করে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, জসিম উদ্দিন খানের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি Panasonic NX100 ক্যামেরা এবং সোহেল রানার কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। একই সঙ্গে ঘটনার বিষয়ে কথা বললে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযুক্ত মো. সুলতানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%