ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার


ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নুরুল হক উত্তর কাকনহাটি গ্রামের একজন বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী।

আরও পড়ুন: ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসী বাবার হৃদ্‌রোগে মৃত্যু

 

এ সময় তার বাবা নুরুল হক তাকে ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর কিশোরীটি বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগের পর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: এমপি নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শনিবারে বিএনপির বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

আরও পড়ুন: কালকিনিতে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পারমাণবিক পরিকল্পনায় ইসরাইল-সৌদি: কঠিন শর্ত রিয়াদের   

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ট্রাম্পের পারমাণবিক পরিকল্পনায় ইসরাইল-সৌদি: কঠিন শর্ত রিয়াদের   

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের পারমাণবিক শক্তির উন্নয়নে সাহায্য করবে যদি সৌদি আরব ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মেনে নেয় তবে। এমনই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। তবে ওয়াশিংটনের সেই শর্ত শুরুতেই উড়িয়ে দিয়েছে রিয়াদ।

সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক বা মেলামেশা হবে না।

আমেরিকান একটি পত্রিকার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যকার পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত একটি ফাইল মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু সঙ্গে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। 

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করে, তবে পারমাণবিক সহায়তার এই চুক্তি কোনোভাবেই আলো দেখবে না।

এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু আমেরিকার এই নতুন শর্ত নিয়ে জলঘোলা শুরু হতেই শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইসরাইল ইস্যুতে রিয়াদের সিদ্ধান্ত কখনোই বদলাবে না। ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র দিতে হবে। এটি ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো হাত মেলানো সম্ভব নয়।

সৌদি আরব আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সাহায্য নেওয়া হলো দুটি দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরাইলকে মেনে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া একদম অনুচিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।

মন্ত্রী এ সময় সারের ডিলার প্রসঙ্গে বলেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশার টাকা জোগাড় করতে চুরি, ইয়াবাসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


নেশার টাকা জোগাড় করতে চুরি, ইয়াবাসহ যুবক আটক

নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান থেকে কলা-পেঁপেসহ কৃষিপণ্য এবং পুকুর থেকে মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামের এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই পাঁচটি কলার ছড়াও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্বপন উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজি ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বপনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে স্বপন জানিয়েছেন, মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ কৃষিপণ্য এবং এলাকার পুকুর থেকে মাছ চুরি করতেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, স্বপন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

সিলেট, ২৮ আগস্ট, ২০২৬ : সিলেটের ইসকন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। 

এ  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার রয়েছে। সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

ইসকন বাংলাদেশ-এর সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%