ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী


কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন: যেসব এলাকায় আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তিনি বলেন, জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।

মন্ত্রী এ সময় সারের ডিলার প্রসঙ্গে বলেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেশার টাকা জোগাড় করতে চুরি, ইয়াবাসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


নেশার টাকা জোগাড় করতে চুরি, ইয়াবাসহ যুবক আটক

নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান থেকে কলা-পেঁপেসহ কৃষিপণ্য এবং পুকুর থেকে মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামের এক ব্যক্তিকে ৮ পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই পাঁচটি কলার ছড়াও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্বপন উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির উপদ্রবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। ডিবির এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজি ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বপনকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে স্বপন জানিয়েছেন, মাদক কেনার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ কৃষিপণ্য এবং এলাকার পুকুর থেকে মাছ চুরি করতেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, স্বপন এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


সিলেটে ঝুলনযাত্রা উৎসব সম্পন্ন

সিলেট, ২৮ আগস্ট, ২০২৬ : সিলেটের ইসকন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী বলরাম জয়ন্তী, শ্রীশ্রী রাধা-মাধবের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার চতুর্থ বর্ষপূর্তি ও ঝুলনযাত্রার সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার সম্পন্ন হয়েছে। 

এ  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস পালনের অধিকার রয়েছে। সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

ইসকন বাংলাদেশ-এর সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে। পরে এ পানি যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীর প্রবাহে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে গঙ্গা-পদ্মা অববাহিকায় সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, তিব্বত-নেপাল সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যার পানি ভোটি কোশি ও ত্রিশুলি নদী হয়ে নারায়নি-গন্ধক নদীব্যবস্থার মাধ্যমে ভারতের বিহার রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এরই মধ্যে গন্ধক নদীর ভাটি এলাকায় সম্ভাব্য আকস্মিক পানি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় বিহার সরকার ভালমিকিনগরের গন্ধক বাঁধের ৩৬টি গেট খুলে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করা হয়।

মোস্তফা কামাল পলাশের তথ্য অনুযায়ী, গন্ধক নদীর অতিরিক্ত পানি বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাজিপুর-সোনেপুর এলাকার কাছে গঙ্গা নদীতে মিলিত হবে। এরপর গঙ্গার মূল প্রবাহের সঙ্গে পূর্বদিকে অগ্রসর হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে। পরে এই প্রবাহ যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নদীতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য গতিপথটি হলো, ভালমিকিনগর → গন্ধক নদী → হাজিপুর/সোনেপুর → গঙ্গা → পূর্ব বিহার → ফারাক্কা → বাংলাদেশ। 

তবে নেপালে সৃষ্ট এই নির্দিষ্ট পাহাড়ি ঢলের পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবে, তা এখনই নির্ভরযোগ্যভাবে বলা সম্ভব নয়। নদীপথে দীর্ঘ সময় অতিক্রম করার কারণে পাহাড়ি ঢলের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলেও আশঙ্কা ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বিহারের গঙ্গা নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে রয়েছে। ফলে নেপাল থেকে আসা অতিরিক্ত প্রবাহ গঙ্গায় যুক্ত হলে ভাটি অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে।

এ অবস্থায় বাংলাদেশের গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা এবং বিশেষ করে চরাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে আগামী কয়েক দিন নদীর পানির উচ্চতার পরিবর্তনের দিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন: মোঃ শরীফ উদ্দিন

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


মাধবপুরে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের মাধবপুরে আমেরিকা প্রবাসীর পরিবারের বাড়ি নির্মাণকাজে বাধা, মারধর, প্রাণনাশের হুমকি ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিআর ৫২/২০২৬ (মাধবপুর) নম্বরে নথিভুক্ত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মামলার বাদী সানি আলম শ্রাবণ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি এ সময় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য সহযোগিতা কামনা করেন।

মামলার বাদী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের আমেরিকা প্রবাসী শাহিনুর রহমানের ছেলে।

মামলা ও বাদীপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ধর্মঘর বাজারের দত্তপাড়া এলাকায় নিজেদের মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছিল। তখন শামসুল ইসলাম কামালসহ অন্যান্য আসামিরা সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে বাদীপক্ষের লোকজনকে মারধর, জোরপূর্বক নিয়ে যাওয়া, ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, পরিবারের সদস্যরা আমেরিকা প্রবাসী হওয়ায় তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তারা আরও জানান, বিষয়টি নিয়ে থানায় গেলে মামলা গ্রহণ করা হয়নি। পরে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের আদালতে মামলা দায়ের করা হয়।

আদালত অভিযোগটি আমলে নিয়ে মাধবপুর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করে তিন কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথাও মামলার বাদীপক্ষ জানিয়েছে।

বাদী সানি আলম শ্রাবণ বলেন, “আমরা আমাদের বৈধ মালিকানাধীন জমিতে বাড়ি নির্মাণ করছি। বিএনপির ক্ষমতার প্রভাব দেখিয়ে লোকজন নিয়ে এসে নির্মাণকাজে বাধা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ঘটনার একটি ভিডিওও আমাদের কাছে রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

তিনি আরও দাবি করেন, এর আগেও শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল এবং এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এছাড়া ধর্মঘর এলাকার এক নারীর দায়ের করা হামলা ও মাছ চুরির মামলাও আদালতে চলমান রয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, শামসুল ইসলাম কামালের মাদকবিরোধী বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তাকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলতে দেখা যায়।

বাদীর বাবা ও আমেরিকার নাগরিক শাহিনুর রহমান বলেন, “আমি আমার ছেলে ও পরিবারের নিরাপত্তা চাই। যেকোনো সময় আমাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি। আমরা দ্রুত ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তারা বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ব্যক্তির ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না।

অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বিরোধপূর্ণ জায়গায় একটি সমাধানের জন্য গিয়েছিলাম। চাঁদা দাবির প্রশ্নই আসে না। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, মামলাটি বর্তমানে আদালতের প্রক্রিয়াধীন। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

সূত্র: The Daily Compass

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%