ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১২০০ ফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি


১২০০ ফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দল ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকরা ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার পতাকা তৈরি করেছেন।

শুক্রবার (৬ জুন) বিকেলে শত শত ব্রাজিল সমর্থক হলুদ জার্সি পরে ওই বিশাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। এই র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে শুরু হয়ে ওয়াপদা গেইট প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালিতে অংশ নেয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। এর সঙ্গে প্লাস্টিক বাঁশির শব্দ এবং রঙিন আতশবাজির ঝলক পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দের মাঝে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পলাশ বাজার এলাকায় ব্রাজিল ভক্তরা ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকেন। এই ধারাবাহিকতায় এবার ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এবারের বিশ্বকাপেও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতবে।

এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের প্রতীকী জবাব দিতে অনেক ব্রাজিল সমর্থকরা সেভেনআপ পান করে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে প্রিয় দলের বিজয় প্রত্যাশা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকছে পরিবর্তনের বড় চমক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ এম


আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকছে পরিবর্তনের বড় চমক

অ্যাপলের নতুন আইফোন ১৮ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই জল্পনা প্রযুক্তি সাইডে লিক হওয়া ফিচারগুলোতে আরও বৃদ্ধি পাচ্ছে। এবার জানা যাচ্ছে, স্মার্টফোন ফটোগ্রাফিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষকদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগামী প্রজন্মের আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে একটি নতুন ধরনের ক্যামেরা প্রযুক্তি যুক্ত হতে পারে, যা এতদিন মূলত পেশাদার ক্যামেরায় পাওয়া যেত। ফলে ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতায় বড় একটি পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমান আইফোনগুলোর ক্যামেরায় ব্যবহৃত অ্যাপারচার যখন নির্দিষ্ট, তখন ভবিষ্যতের প্রো মডেলগুলোতে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যবস্থায় ক্যামেরা আশপাশের আলো ও পরিবেশ অনুযায়ী লেন্সের খোলার আকার পরিবর্তন করতে সক্ষম হবে।

এর ফলে উজ্জ্বল আলো কিংবা অল্প আলোর পরিবেশ দুই ক্ষেত্রেই ক্যামেরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। বিশেষ করে রাতের ছবি, পোর্ট্রেট শট এবং ভিডিও রেকর্ডিংয়ে ব্যবহারকারীরা আরও উন্নত ফলাফল পেতে পারেন।

ভ্যারিয়েবল অ্যাপারচার দীর্ঘকাল ধরে ডিএসএলআর ও মিররলেস ক্যামেরার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। এটি ব্যবহারকারীদের ছবির গভীরতা, এক্সপোজার এবং আলোর পরিমাণের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। স্মার্টফোনে এই প্রযুক্তির ব্যবহার বাড়ালে কম আলোতে আরও পরিষ্কার ছবি তোলার সম্ভবনা বেড়ে যাবে। পাশাপাশি পোর্ট্রেট ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্ট আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত হতে পারে।

নতুন ক্যামেরা মডিউল তৈরিতে উন্নতমানের লেন্স ও যন্ত্রাংশ ব্যবহারের কারণে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ান হতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, নতুন ক্যামেরা ইউনিটের খরচ বর্তমান প্রজন্মের তুলনায় অনেক বেশি হতে পারে। ফলে অ্যাপলের জন্য মূল্য নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রিমিয়াম স্মার্টফোনের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করে আসছে, তবুও ব্যয় বৃদ্ধি ভবিষ্যতের মূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অতিরিক্ত উৎপাদন খরচের একটি অংশ অ্যাপল নিজে বহন করতে পারে। তবে সবকিছু বিবেচনা করলে প্রো সিরিজের ডিভাইসগুলোর দাম কিছুটা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা সর্বাধুনিক ক্যামেরা প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচার চান, তাদের জন্য প্রো ম্যাক্স সংস্করণটি আরও ব্যয়বহুল হতে পারে।

শুধুমাত্র আইফোন ১৮ সিরিজ নয়, ভবিষ্যতের আইফোন নিয়েও অ্যাপল বড় পরিকল্পনা করছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েক বছরে কোম্পানি আরও পাতলা এবং উন্নত ক্যামেরা মডিউল তৈরির দিকে এগোচ্ছে। নতুন ধরনের ক্যামেরা প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসের ভেতরের জায়গা আরও দক্ষভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। এর ফলে ভবিষ্যতের আইফোনগুলোতে বড় ব্যাটারি, উন্নত সেন্সর কিংবা নতুন হার্ডওয়্যার ফিচার সংযোজনের জন্য অতিরিক্ত জায়গা পাওয়া যেতে পারে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আইফোন ১৮ প্রো বা আইফোন ১৮ প্রো ম্যাক্স সম্পর্কে অ্যাপল এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। বর্তমানে প্রকাশিত সব তথ্যই বিভিন্ন শিল্প বিশ্লেষক ও সরবরাহ শৃঙ্খল-সংশ্লিষ্ট সূত্রের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গঠিত।

যদি তথ্যগুলো সত্যি হয়, তাহলে আইফোন ১৮ প্রো সিরিজ হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড পাওয়া আইফোনগুলোর একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখে বারবার অঞ্জনি? ঘরোয়া যত্নেই মিলতে পারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ এম


চোখে বারবার অঞ্জনি? ঘরোয়া যত্নেই মিলতে পারে স্বস্তি

চোখে অঞ্জনি সমস্যাটি কমবেশি প্রায় সকলের হয়ে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটি বাড়াবাড়ি রকমের বেশি হয়ে থাকে। এ সমস্যা ঘন ঘন চোখে দেখা দেয়। অঞ্জনি নিয়ে তেমন ভুল ভয় নেই। তবে দীর্ঘ সময় ধরে সমস্যা স্থায়ী হলে তা চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

মোটামুটি ধারনা করা হয় যে, চোখ পরিষ্কার না থাকার কারণে অথবা ভালো করে পরিষ্কার না করলেই এ সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয় ‘স্টাই বা হরডিওলাম’। চোখের মধ্যে অনেক ক্ষুদ্র তেলগ্রন্থি রয়েছে, বিশেষ করে চোখের পাতার উপর। মৃত কোষ, ময়লা এবং তেল জমে ওই গ্রন্থির মুখগুলি বন্ধ হয়ে যায়। এর ফলে গ্রন্থির ভেতর ব্যাক্টেরিয়া জন্ম নেয়। এটি চোখে অঞ্জনির মতো সমস্যা সৃষ্টি করে।

অঞ্জনি হলে এ সমস্যা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন জেনে নেই সেসব উপায়:

১) নরম কাপড় বা রুমাল দিয়ে অত্যন্ত সাবধানে গরম সেঁক দিন। বেশি চাপ দিয়ে সেঁক দিলে সমস্যা বাড়তে পারে। এভাবে সেঁক দেওয়ার ফলে সংক্রমণের আশঙ্কা কমে যাবে। গ্রন্থির মুখে জমে থাকা তেল শুকিয়ে যাবে। ব্যথা দ্রুত কমবে।

২) চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। তবে ক্যাস্টর অয়েল ব্যবহারের আগে দেখে নিন এই তেলের মেয়াদ কবে শেষ হচ্ছে। যদি মেয়াদের মধ্যে থাকে তাহলে এটি ব্যবহার করা নিরাপদ। এতে ব্যাক্টেরিয়াজাত সংক্রমণের আশঙ্কা কমে।

৩) পেয়ারা পাতা অঞ্জনি সৃষ্টি করা ব্যাক্টেরিয়াদের বিনষ্ট করতে সাহায্য করে। শুকনো কড়াইয়ে পেয়ারা পাতা অল্প গরম করুন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় বুলিয়ে নিন। এতে স্বস্তি পাবেন এবং অঞ্জনির সমস্যা দ্রুত যেন ভালো হয়।

৪) যদি ঘরোয়া উপায়গুলো কাজ না করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিলস দেখতে দেখতে দ্রুত ফুরিয়ে যায় চার্জ? জেনে নিন ব্যাটারি সাশ্রয়ের উপায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৯ এম


রিলস দেখতে দেখতে দ্রুত ফুরিয়ে যায় চার্জ? জেনে নিন ব্যাটারি সাশ্রয়ের উপায়

দীর্ঘ সময় রিলস দেখার পরেও ফোনের চার্জ তুলনামূলক বেশি সময় ধরে রাখা সম্ভব।

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি অংশ দিনলিপিতে অনেকটা সময় কাটান রিলস, শর্ট ভিডিও অথবা লাইভ কনটেন্ট দেখে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস কিংবা টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে একের পর এক ভিডিও দেখতে দেখতে কখন যে ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ফোনের চার্জ তুলনামূলক বেশি সময় ধরে রাখা যেতে পারে।

আসুন জনে নেওয়া যাক-

১. প্রথমে স্ক্রিনের উজ্জ্বলতার দিকে নজর দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ফোনের ডিসপ্লেই সবচেয়ে বেশি ব্যাটারি নষ্ট করে। তাই প্রয়োজন না হলে ব্রাইটনেস সর্বোচ্চ পর্যায়ে না রেখে অটো ব্রাইটনেস বা মাঝামাঝি পর্যায়ে ব্যবহারে সুবিধা পাওয়া যেতে পারে।

২. রিলস দেখার সময় অনেকেই মোবাইল ডাটা, ব্লুটুথ, জিপিএস এবং ওয়াই-ফাই সবকিছু একসঙ্গে চালু রাখেন। তবে যেসব ফিচার ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করলে ব্যাটারির ওপর চাপ কমে। বিশেষ করে লোকেশন সার্ভিস এবং ব্লুটুথ অপ্রয়োজনীয়ভাবে চালু থাকলে চার্জ দ্রুত কমে যেতে পারে।

৩. এছাড়া, ফোনের ব্যাটারি সেভার অথবা পাওয়ার সেভিং মোড ব্যবহার করাও কার্যকর উপায়। বর্তমানে প্রায় সব অ্যান্ড্রয়েড এবং আইফোনে এমন সুবিধা বিদ্যমান, যা ব্যাকগ্রাউন্ড অ্যাপের কার্যক্রম সীমিত করে ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করে।

৪. পাশাপাশি, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ রাখা উচিত। অনেক সময় একাধিক অ্যাপ একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করে, যার ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়। নিয়মিত অ্যাপ আপডেট করলেও ব্যাটারির কর্মক্ষমতা ভালো থাকে, কারণ নতুন আপডেটে অনেক ক্ষেত্রে পাওয়ার অপটিমাইজেশনের সুবিধা যুক্ত করা হয়েছে।

৫. ভিডিও দেখার সময় স্পিকারের পরিবর্তে তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করলে কিছুটা চার্জ সাশ্রয় করা যেতে পারে। একই সঙ্গে ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু সময় বিরতি দেওয়া ভালো। অতিরিক্ত তাপ ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে।”

স্মার্টফোন এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তবে কয়েকটি ছোট অভ্যাস পরিবর্তন করে সারাক্ষণ রিলস দেখার পরও ফোনের চার্জ অনেকটা বেশি সময় ধরে রাখা সম্ভব। এতে যেমন বারবার চার্জ দেওয়ার ঝামেলা কমবে, তেমনি ব্যাটারির দীর্ঘমেয়াদি স্থায়িত্বও বজায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনার ঘটনায় পলাতক বাসচালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৩৬ এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনার ঘটনায় পলাতক বাসচালক গ্রেপ্তার

শ্রমিকদের ওপর বাস চাপা দিয়ে হত্যার অভিযোগে পলাতক বাসচালক মনিরুল ইসলাম (৩১) গ্রেফতার হয়েছে র‍্যাবের দ্বারা। শনিবার রাত ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি জানান, শনিবার বিকেলে মাগুরা সদর উপজেলার শক্রজিৎপুর এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি দল র‍্যাব-৬ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়। মনিরুল ইসলাম মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এই সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে ধাক্কা দেয়। এই ঘটনায় ছয়জন শ্রমিক গুরুতরভাবে আহত হন। চিকিৎসকেরা আহতদের মধ্যে জামাল হাওলাদার (৪১) ও মাহফুজ মোল্লা (৩০) নামে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়ার পর।

দুর্ঘটনার পর বাসচালক মনিরুল ইসলাম দ্রুত পালিয়ে যান। কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করার পর র‍্যাব জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%