ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের সমস্যা


মিরপুরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, শুনলেন পথচারীদের সমস্যা

রাজধানীর মিরপুর-১০ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দখলমুক্ত ফুটপাতের অবস্থা পর্যালোচনা করা হয়। এই পরিদর্শনের সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সুবিধা ও অসুবিধার বিষয়গুলো শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

আজ শনিবার সকালে মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না। তিনি নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। তিনি নির্দেশনা দেন, রাজধানীর ফুটপাতগুলোকে পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি উল্লেখ করেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আদালত একটি জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ প্রদান করেন।

গত ১৫ অক্টোবর, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম আদালতে এই বিষয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তার নামে ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, আবেদনে বলা হয়েছে, আসামি যেকোনো সময় তার সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন। এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এই কারণে ঢাকার নন্দীপাড়া-৫ মৌজায় তার নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়েছে।

অতিরিক্তভাবে, সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদনও করা হয়েছে। এসব ব্যাংক হিসাবে দেশি ও বিদেশি মুদ্রায় জমা অর্থের বিবরণও আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির তৃতীয় সপ্তাহেই ৫০০ প্রেক্ষাগৃহ থেকে সরানো হলো অ্যান হ্যাথাওয়ের নতুন সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


মুক্তির তৃতীয় সপ্তাহেই ৫০০ প্রেক্ষাগৃহ থেকে সরানো হলো অ্যান হ্যাথাওয়ের নতুন সিনেমা

হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার *ভেরিটি* মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ৫০০টি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কলিন হুভারের উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ১১ কোটি ৫০ লাখ ডলার আয় করেছে। তবে দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণে সিনেমাটি কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি মাসের শেষ দিকে সিনেমাটি ঘরে বসে দেখার জন্যও মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালে মুক্তি পাওয়া কলিন হুভারের আরেক উপন্যাস অবলম্বনে নির্মিত *ইট এন্ডস উইথ আস* বিশ্বজুড়ে ৩৫ কোটি ডলারের বেশি আয় করেছিল। ব্লেক লাইভলি, ব্র্যান্ডন স্কলেনার ও জাস্টিন বালডোনির অভিনীত সিনেমাটি নানা বিতর্কের মধ্যেও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে। এরপর হুভারের আরও দুটি উপন্যাস অবলম্বনে নির্মিত *রিগ্রেটিং ইউ* ও *রিমাইন্ডার্স অব হিম* বিশ্বব্যাপী প্রায় ৯ কোটি ডলার আয় করেছে। তবে *ভেরিটি* মুক্তির পর থেকেই বক্স অফিসে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

মাইকেল শোওয়াল্টার পরিচালিত *ভেরিটি* মুক্তির প্রথম সপ্তাহে ৩ হাজার ৫০০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। দুই সপ্তাহ পর তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটি ৫০০টি প্রেক্ষাগৃহ হারিয়েছে। হলিউডের বড় বাজেটের সিনেমাগুলো সাধারণত মুক্তির প্রথম দুই সপ্তাহে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার সুযোগ পায়। সেই দৃষ্টিকোণ থেকে *ভেরিটি*র প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়াকে খুব বড় ধস বলা না গেলেও সিনেমাটির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে ওয়ার্নার ব্রাদার্সের *ডিগার* সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহে ২ হাজার ৭০০টির বেশি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রেক্ষাগৃহ হারানোর হিসাবে এটি সর্বকালের তৃতীয় বৃহত্তম পতন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। *ভেরিটি*তে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে অভিনয় করেছেন ডাকোটা জনসন ও জশ হার্টনেট। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। চলচ্চিত্রবিষয়ক পর্যালোচনার ওয়েবসাইট রটেন টম্যাটোজে সিনেমাটির স্কোর ৩১ শতাংশ।

প্রায় ৪ কোটি ডলার বাজেটে নির্মিত সিনেমাটির বিশ্বব্যাপী আয় বর্তমানে প্রায় ১১ কোটি ৫০ লাখ ডলার। তবে একই ধরনের দর্শকদের লক্ষ্য করে নির্মিত কয়েকটি সিনেমার তুলনায় *ভেরিটি* এখনো পিছিয়ে রয়েছে।

২০২৫ সালে মুক্তি পাওয়া সিডনি সুইনির *দ্য হাউসমেইড* প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার বাজেটে বিশ্বব্যাপী ৪০ কোটি ডলার আয় করেছিল। অন্যদিকে, এমিলি ব্লান্ট অভিনীত *দ্য গার্ল অন দ্য ট্রেন* এক দশক আগে প্রায় ৫ কোটি ডলার বাজেটে বিশ্বব্যাপী ১৭ কোটি ৫০ লাখ ডলারের ব্যবসা করেছিল।

এবার *ভেরিটি*র লক্ষ্য ১৪ কোটি ৪০ লাখ ডলার আয় করা। এই পরিমাণ আয় করতে পারলে ডেইজি এডগার-জোনস অভিনীত *হোয়্যার দ্য ক্রাউড্যাডস সিং* সিনেমার ব্যবসার কাছাকাছি পৌঁছাবে এটি।

এদিকে চলতি সপ্তাহান্তে *ভেরিটি* অ্যান হ্যাথাওয়ের সাম্প্রতিক সায়েন্স ফিকশন সিনেমা *দ্য এন্ড অব ওক স্ট্রিট*–এর আয়কে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পুরো সময়ে ১২ কোটি ২০ লাখ ডলার আয় করেছিল।

চলতি বছর *দ্য ওডিসি* ও *দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২* সিনেমায়ও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। এই দুটি সিনেমা সম্মিলিতভাবে বিশ্বব্যাপী ২৫০ কোটি ডলারের বেশি আয় করেছে।

কলাইডার অবলম্বনে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন সমর্থকদের কলার বেলুন নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটি কোচ এনজো মারেসকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


কেন সমর্থকদের কলার বেলুন নিয়ে মাঠে আসতে বললেন ম্যানসিটি কোচ এনজো মারেসকা

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ১০০টিরও বেশি আর্থিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হওয়ার পর ম্যানচেস্টার সিটি একটি তীব্র সংকটে পড়েছে। স্বাধীন তদন্ত কমিশনের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আপিল করলেও, ক্লাবটি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে, মাঠের ফুটবলে এই রাজনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ের নেতিবাচক প্রভাব পড়তে দিতে চান না ভক্ত-সমর্থকরা। গ্যালারিতে বাতাসভর্তি ‘কলা আকৃতির বেলুন’ উড়িয়ে ক্লাব, ফুটবলার ও সমর্থকদের মধ্যে সংহতি ও ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে।

এটি মূলত আশির দশকের শেষভাগে ম্যানচেস্টার সিটি সমর্থকদের একটি পরিচিত ঐতিহ্য। ইংলিশ ফুটবলের কঠিন দিনগুলোতে গ্যালারিতে আনন্দ ধরে রাখতে এবং লিগ কর্তৃপক্ষের সঙ্গে বৈরী সম্পর্কের প্রতিবাদ হিসেবে বিশাল কলার বেলুন নিয়ে মাঠে আসতেন সমর্থকরা। দীর্ঘ বিরতির পর ‘১৮৯৪’ নামক সিটি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আবারও সেই দৃশ্য ফিরিয়ে আনা হয়েছে। গোষ্ঠীটি এক টুইট বার্তায় উল্লেখ করেছে, ‘ম্যানচেস্টার সিটির ভক্তরা ইতিহাসজুড়ে সবসময়ই একটি রোলারকোস্টারের মধ্য দিয়ে গেছে।’

আর্থিক জালিয়াতির অভিযোগের প্রেক্ষাপটে প্রথম ম্যাচেই লিভারপুলকে ৩-০ গোলে পরাজিত করে নিজেদের মাঠের শক্তি প্রদর্শন করে ম্যানসিটি। ওই ম্যাচে গ্যালারিজুড়ে হলুদ রঙের কলার বেলুনের যে জোয়ার দেখা গেছে, তাকে বাইরের তীব্র আক্রমণের বিরুদ্ধে ক্লাবের প্রতি সমর্থকদের অবিচল আনুগত্য ও ঐক্যের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেসকা।

আজ শনিবার রাতে প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচের আগে সমর্থকদের মাঠে কলার বেলুন নিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মারেসকা। তিনি মন্তব্য করেন, ‘বিষয়টি সত্যিই অনেক চমৎকার। কলার পেছনের এই ঐতিহাসিক ঘটনাটি আমি আগে জানতাম না। আশা করি আগামীকাল পুরো স্টেডিয়ামে আমরা প্রচুর কলা দেখতে পাব। এটি গ্যালারিতে দারুণ এক আনন্দের পরিবেশ তৈরি করে।’

মাঠের বাইরের জটিল পরিস্থিতি দলের ওপর কোনো প্রভাব ফেলছে না দাবি করে ৪৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ যোগ করেন, ‘এই সমালোচনা এবং রায়ের পর ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধতা দেখা যাচ্ছে। এমনকি আমার চার সন্তানও আগামীকাল মাঠে যাওয়ার জন্য আমার কাছে কলার বেলুন চেয়েছে! বাইরের এসব ঘটনা আমার নিয়ন্ত্রণে নেই, তাই আমি কোনো চাপ নিচ্ছি না। আমার মূল লক্ষ্য ইপসউইচের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিশ্চিত করা এবং জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


নতুন উদ্যোগে বদলে যাচ্ছে বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

একটি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হচ্ছে। বিজ্ঞান কর্নার, বিজ্ঞান বাগান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্নার, আইকিউ কর্নার, ‘জ্ঞানকুঞ্জ’ পাঠাগার, শিক্ষা উপকরণ কর্নার, ফার্স্ট এইড কর্নার, আইসিটি কর্নার এবং রেজিস্টার কর্নার রয়েছে সেখানে।

নাটোরের লালপুর উপজেলার বাহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষার্থীর পরিচয়-ই তার গৌরব’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশে পরিবর্তন এসেছে। শুধু উল্লেখিত কর্নারগুলোই নয়, বিদ্যালয়ে রয়েছে দেয়ালিকা, হেল্প বক্স, হারানো-প্রাপ্তির ঝুড়ি এবং ‘ওয়ান ডে ওয়ান ওয়ার্ড’ কার্যক্রমও।

শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ, মা সমাবেশ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার ওপর ভিত্তি করে বিভিন্ন কর্নার চালু করার মাধ্যমে বিদ্যালয়টিকে আনন্দময় এবং শিক্ষার্থীবান্ধব করার চেষ্টা চলছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষক মো. আব্দুল ওয়াদুদের উদ্যোগে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৭৪ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীদের গড় উপস্থিতি প্রায় ৯০ শতাংশ। মা সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হচ্ছে এবং বিদ্যালয়ের কার্যক্রমে তাদের যুক্ত করার চেষ্টা চলছে।

উদ্যোগের বিষয়ে শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষার্থীর পরিচয় শুধু তার নাম বা রোল নম্বরে সীমাবদ্ধ নয়; বিদ্যালয়ের সঙ্গে তার সম্পৃক্ততা, শৃঙ্খলাবোধ এবং শেখার আগ্রহও তার পরিচয়ের অংশ। ‘শিক্ষার্থীর পরিচয়-ই তার গৌরব’—এই ভাবনা থেকেই আইডি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিখতে পারে, নিজেদের মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পায় এবং বাস্তব জীবনের সঙ্গে পাঠ্যবইয়ের জ্ঞানের মিল খুঁজে পায়, সে জন্য বিভিন্ন কর্নার চালু করা হয়েছে। এ কাজে সহকর্মী শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। আমাদের লক্ষ্য, প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করা এবং তাদের জন্য একটি আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা’—এমন মন্তব্য করেন আব্দুল ওয়াদুদ।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. মুরসালিন আহম্মেদ বলেন, ‘আইডি কার্ড পেয়ে আমাদের খুব ভালো লাগছে। নতুন নতুন কর্নার আর শিক্ষা উপকরণের মাধ্যমে আমরা আনন্দের সঙ্গে শিখতে পারব।’

একই শ্রেণির শিক্ষার্থী মোসা. সামিয়া জান্নাত রুহী জানান, ‘বিজ্ঞান বাগান, পাঠাগার ও বিভিন্ন কর্নার আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করবে। এতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে, স্কুলে আসতেও ভালো লাগবে।’

অভিভাবক মোসা. শরিফা খাতুন বলেন, ‘শিশুদের পড়াশোনায় ভালো করতে বিদ্যালয় ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে। মা সমাবেশের মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সন্তানের পড়াশোনা নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছি। এ ধরনের উদ্যোগ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে।’

অভিভাবক মোসা. লাইলী বেগমের মতে, আনন্দময় পরিবেশে শেখার সুযোগ পেলে শিশুরা পড়াশোনায় আরো মনোযোগী হবে। বিদ্যালয়ের এসব উদ্যোগ তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।

সহকর্মী শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে মনোযোগ বাড়াতে আব্দুল ওয়াদুদের উদ্যোগ প্রশংসনীয়। পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি হলে শিক্ষার্থীরা বিষয়গুলো সহজে বুঝতে পারবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরিচয়পত্র বিতরণ, মা সমাবেশ ও শিক্ষামূলক কর্নারের মাধ্যমে বিদ্যালয়কে আরো শিক্ষার্থীবান্ধব করার চেষ্টা চলছে। এ কাজে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মণ্ডল বলেন, ‘প্রাথমিক শিক্ষায় আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিদ্যালয়ের এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%