ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন ২ কোটি মানুষ


৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন ২ কোটি মানুষ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ জানাজা ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রতিবেশী ইরাকেও একটি পৃথক শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ইরানি কর্মকর্তাদের আশা, শোকানুষ্ঠান ও দাফনে অংশগ্রহণ করতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায়। উল্লিখিত তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় নগরী কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই খামেনির জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাঁকে দাফন করা হবে।

শোকানুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য পুলিশ ও দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

৮৬ বছর বয়সী আলি খামেনি ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর সরকারি বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। প্রথমে তাঁর দাফন আরও আগে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়। কারণ, অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত থাকার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোকে পুরো সময় খেলার পক্ষে কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রোনালদোকে পুরো সময় খেলার পক্ষে কোচ

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পুতুরগাল। এর ফলে গ্রুপ সেরা হয়ে নকআউটে পৌঁছেছে নেস্তর লরেঞ্জোর দল। এই ম্যাচে আকণ্ঠ সম্ভবত ক্রিস্টিয়ানো রোনালদোকে চিরচেনা রূপে দেখা যায়নি। বরং এই তারকা ফুটবলারকে বিশ্রাম দেওয়া উচিত বলে মত দেয় সমর্থক ও বিশেষজ্ঞরা।

তারা জানান, নকআউট পর্বে সম্পূর্ণ ফিট থাকতে লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের মতো সিআর সেভেনকেও বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল। তবে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ এমন পরামর্শ বা আলোচনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। তিনি এই ধরনের মতামতকে ‘ছেলেমানুষি’ হিসেবে অভিহিত করেন। মার্টিনেজ বলেন, রোনালদো পুরো সময় খেলার জন্য সম্পূর্ণ সক্ষম।

কলম্বিয়াতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোর পারফরম্যান্স অত্যন্ত আশানুরূপ ছিল না। অপরদিকে, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে মেসি বদলি খেলোয়াড় হিসেবেই মাঠে নেমেছিলেন, আর ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হালান্ড নরওয়ের হয়ে খেলেননি।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আমরা তুলনা করি না। এটি হবে ছেলেমানুষি। রোনালদোর খেলার ধরন অভিজ্ঞতা ও শৃঙ্খলা ভিত্তিক। তিনি উল্লেখ করেন, রোনালদো সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে অভ্যস্ত। এটি মূলত মানসিক দৃঢ়তা এবং পজিশনের ক্ষেত্রে সর্বদা শৃঙ্খলা বজায় রাখার বিষয়। এছাড়া আক্রমণাত্মক কৌশলের সময় ফাঁকা জায়গা তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জোর দিয়ে তিনি বলেন, বিশ্বকাপের সময় খেলার ধকল সামলানোর ক্ষেত্রে এই মহাতারকার মধ্যে কোনো সমস্যা বা ক্লান্তির লক্ষণ দেখা যায়নি। তার ৯০ মিনিট খেলার কোনো সমস্যা নেই। সম্ভবত পরের ম্যাচে আমাদের পরিবর্তন আনতে হতে পারে, তবে এটি অন্যান্য যেকোনো ফুটবলারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

অপটা অ্যানালিস্ট'-এর তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক তার ২৫তম বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। এর মাধ্যমে তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউসের পাশাপাশি দাঁড়িয়ে আছেন। রোনালদোর থেকে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন সুধু আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি (২৯টি ম্যাচ)।

রোনালদো টুর্নামেন্টের একটি ব্যতিক্রমী পরিসংখ্যানও দীর্ঘায়িত করেছেন। এই অভিজ্ঞ ফরোয়ার্ড গত দুটি ফিফা বিশ্বকাপে মোট ১১ বার অফসাইডের কবলে পড়েছেন। যা এই সময়ের মধ্যে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে চারটি বেশি। এই তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও কলম্বিয়ার লুইস দিয়াজ, যারা সাতবার করে অফসাইডের শিকার হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে বুথ ভেঙে ১৭ লাখ টাকা চুরি, দ্রুত অভিযানে ১৫ লাখ টাকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


সীতাকুণ্ডে বুথ ভেঙে ১৭ লাখ টাকা চুরি, দ্রুত অভিযানে ১৫ লাখ টাকা উদ্ধার

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় পুলিশ রংপুর থেকে এক সিকিউরিটি গার্ডকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মো. আইয়ুব আলী (৫৬) কক্সবাজারের বাসিন্দা।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা। পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম ও কালেকশন বুথ বন্ধ করে নিরাপত্তাকর্মীরা খাবার খেতে যান। পরে বিকেলে টাকা গণনার সময় দেখা যায়, এক হাজার টাকার নোটের ১৭টি বান্ডেল নিখোঁজ রয়েছে।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথ খুলে টাকাগুলো সরিয়ে নিচ্ছেন।

এই ঘটনায় থানায় মামলা করার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আইয়ুব আলীকে আদালতে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় সেই বাদশা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানোর ঘটনায় সেই বাদশা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী বাজারে ঘটে যাওয়া একটি ঘটনায় একটি ছাগলকে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর মূল অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরের দিকে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এই চাঁন বাদশা সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা করার উদ্দেশ্যে জোর করে পাইপ দিয়ে পানি খাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয়রা অবলা প্রাণীর প্রতি এমন নির্মমতার তীব্র প্রতিবাদের আওয়াজ তোলেন এবং তার শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ-কে পুলিশের হাতে গ্রেফতার করা হয়। এরপর রবিবার ভোরে চাঁন বাদশা গ্রেফতার হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ফেসবুকে ভিডিওটি দেখার পর পুলিশ তদন্তে নামে। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেফতার করা হয় এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল নগরীতে থ্রি-হুইলারের ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০টি ইজিবাইক, সিএনজি ও এলপিজিচালিত থ্রি-হুইলার ক্যাম্পাসে আটকে রাখা হয়। পরে প্রশাসনের দেয়া আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে যানবাহনগুলো ছেড়ে দেন।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে বিএম কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজের শতবর্ষ গেট ও মসজিদ গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ কারণে নগরীর গুরুত্বপূর্ণ ওই সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজি এবং এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকেরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করার পর অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনাও ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ জানান, শতবর্ষ গেট ও মসজিদ গেটে চালকদের কাছে ভাড়ার পরিমাণ যাচাই করা হয়। যারা নির্ধারিত ভাড়া নিয়েছেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন, তাদের গাড়ি ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই গেট মিলিয়ে ২০০টির বেশি থ্রি-হুইলার আটক করা হয়েছিল।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১১টার মধ্যে সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%