১২:২০ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছু আসনে, যেগুলো রিপাবলিকান পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে ডেমোক্র্যাট প্রার্থীরা জয়লাভ করার পর তিনি নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান।
একটি সাক্ষাৎকারে টাইমসকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি ‘এসব ফলাফল মেনে নিতে পুরোপুরি ইচ্ছুক’ এবং বিরোধী দলের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক
ট্রাম্প এ সময় উল্লেখ করেন, ‘আমরা সম্ভবত কোনো একটা উপায় বের করে নেব।’
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন