ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজনৈতিক পালাবদল নিয়ে ইরানের বার্তা


যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজনৈতিক পালাবদল নিয়ে ইরানের বার্তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মৌলিক পরিবর্তন আনবে না, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে দলীয় পালাবদল হলেও ইরানের প্রতি দেশটির শত্রুতার অবসান ঘটবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘দলীয় পরিবর্তন’ ইরানি জনগণের প্রতি দেশটির বৈরিতা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে সক্ষম হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জাতির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চায়। ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের অপূরণীয় পতনের দাবি করে বলেন, নিজেদের তৈরি কেলেঙ্কারির পর দেশটির পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশটির পতনের প্রক্রিয়া এখন আরও ত্বরান্বিত হয়েছে।

আরও পড়ুন: ভ্যান্সকে গালিবাফের খোঁচা: বসকে এসব বলছেন না কেন?

ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়কে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তেহরানের বিজয়ের ইঙ্গিত হিসেবে তুলে ধরছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুলি: ঘরের মাঠে দীর্ঘ ট্রফি খরা কাটানো আকাশকুসুম কল্পনা নয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ডুলি: ঘরের মাঠে দীর্ঘ ট্রফি খরা কাটানো আকাশকুসুম কল্পনা নয়

দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভুটানের বিরুদ্ধে খেলবে, ২৩ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে।

বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, ঘরের মাঠে দীর্ঘ ট্রফি খরা কাটানোর লক্ষ্য কোনো আকাশকুসুম কল্পনা নয়। তিনি বলেন, "প্রত্যাশার চাপ থাকবেই, সেটিকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা হচ্ছে।"

বুধবার (৪ নভেম্বর) টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনে ডুলির সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের রক্ষণভাগের ভরসা তপু বর্মন।

ডুলি আরও বলেন, ‘জীবনে আপনার যত লক্ষ্য আছে, সেগুলো বাস্তবসম্মত হতে হবে। আমি মনে করি, এই টুর্নামেন্টে ২৩ বছর পর শিরোপা জেতাটা আমাদের এই দলের জন্য একটা বাস্তবসম্মত লক্ষ্য। আর সেটা অর্জিত হবে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে খেলা এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করার মধ্য দিয়ে।’

তিনি যোগ করেন, আসিয়ান কাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলার কঠিন অভিজ্ঞতা এই টুর্নামেন্টে কাজে লাগবে।

প্রস্তুতি ম্যাচে তপুর না খেলা প্রসঙ্গে ডুলি সরাসরি জানান, ‘তপু শতভাগ ফিট ছিল না, আরও কয়েকজনের ছোটখাটো সমস্যা ছিল। আমরা ঝুঁকি নিতে চাইনি বলেই কোনো ম্যাচ খেলিনি, কারণ টুর্নামেন্টে আমাদের প্রতিটি খেলোয়াড়কে সুস্থ অবস্থায় দরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমনির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


পরীমনির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাংচুরের মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় আজ সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামি পরীর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, এলার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

২০২৪ সালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একইসঙ্গে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন।

এতে আরো বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমনি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমনি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।

বাদী মামলায় আরো উল্লেখ করেন, পরীমনি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় বাদী হয়ে নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢালিউডের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ প্রদান করেন।

(বিস্তারিত আসছে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ দিনেও নিখোঁজ স্কুলছাত্র আনিস ও রায়হানের সন্ধান মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


৬ দিনেও নিখোঁজ স্কুলছাত্র আনিস ও রায়হানের সন্ধান মেলেনি

নিখোঁজ হওয়ার ছয় দিন অতিক্রান্ত হলেও স্কুলছাত্র মো. আনিসুর রহমান (১৩) এবং মোহাম্মদ আবু রায়হানের (১৩) সন্ধান এখনও পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশ প্রত্যাশিত আন্তরিকতা নিয়ে তাদের খোঁজে কাজ করছে না।

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে আনিসুর রহমান এবং আবদুর রশিদের ছেলে আবু রায়হান। উভয়েই পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর বিকেল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়।

পরিবারের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে অবস্থিত ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার কথা বলা হলেও, সেখানে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কোনো একটি চক্র তাদের অন্যত্র নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা।

তাদের দাবি, শুক্র ও শনিবার পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে ঘোরাফেরা করতে দেখা গেছে তাদের। পরে রবিবার সেখান থেকে তারা চলে যায়।

এর আগে নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ অভিযোগ করেছেন যে, তার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি মোবাইল নম্বর থেকে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার মধ্যে টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম কালের কণ্ঠকে জানিয়েছেন, বাঁশখালীর দুই স্কুলছাত্র স্বেচ্ছায় কোথাও চলে গেছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%