ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

জাতীয় সম্পদ কোনো যুদ্ধলব্ধ সম্পদ নয়: ওয়াশিংটনকে ইরানের বার্তা


জাতীয় সম্পদ কোনো যুদ্ধলব্ধ সম্পদ নয়: ওয়াশিংটনকে ইরানের বার্তা

উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ক্ষয়ক্ষতি পূরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি সম্পদ ব্যবহারের পরিকল্পনার ব্যাপারে তেহরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক সরকারগুলো ইরানের কাছ থেকে কোনরকম ‘ক্ষতিপূরণ দাবি করার অবস্থানে নেই।’

রবিবার (৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে ঘারিবাবাদী বলেন, ‘ইরানের সম্পদ ওয়াশিংটনের জন্য কোনো যুদ্ধের লুট নয়, বরং তাদের মিত্রদের দেওয়ার জন্য কোন পেমেন্ট ফান্ডও নয়।’ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি গণমাধ্যমটির অন্য এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একটি বিশেষজ্ঞ দলকে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলাগুলোর ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ পুনর্গঠন এবং অতীতে হওয়া ক্ষয়ক্ষতি পূরণের জন্য ইরানের জব্দকৃত সম্পদ তাদের উপসাগরীয় মিত্রদের দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করছে।

আরও পড়ুন: লাপিদ: মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত

গণমাধ্যম রিপোর্ট করেছে, চলমান এই যুদ্ধে ইরান বেশ কয়েকটি উপসাগরীয় দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের দাবি, তারা ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে তাদের হামলা পরিচালনা করেছে। গত শনিবারও কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬টি প্রতিহত করেছে। এ হামলায় কুয়েতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গবেষণা সংস্থা ‘রাইস্ট্যাড এনার্জি’র এপ্রিলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলমান মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি খাতের অবকাঠামো মেরামতের জন্য এ অঞ্চলের দেশগুলোর প্রায় ৫৮ বিলিয়ন ডলার লাগবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘারিবাবাদী সতর্ক করে বলেন, ইরান সরকারের সম্মতি ছাড়া তাদের যেকোনো সম্পদ বাজেয়াপ্ত, স্থানান্তর বা বিতরণ করা হলে সেটাকে একটি ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ হিসাবে গণ্য করা হবে। যখন ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা ও সমঝোতার দাবি করছে, তখন এই ধরনের পদক্ষেপ পরিস্থিতি আরো খারাপ করবে এবং ইরান এর ‘উপযুক্ত জবাব’ দেবে।

আরও পড়ুন: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান যুদ্ধ চালাতে ইরানকে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান

তিনি আরও যোগ করেন, আঞ্চলিক কিছু দেশ নিজেদের ভূখণ্ড এবং সামরিক সুবিধা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য মার্কিন বাহিনীকে দিয়ে রেখেছে।

এই কারণে তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়, বরং তাদের উচিত ইরানকে ক্ষতিপূরণ দেওয়া।

এছাড়া, উল্লেখযোগ্য যে, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা তাদের শত কোটি ডলার ছাড়ানোর দাবি জানিয়ে আসছে দুই দেশের মধ্যে চলমান আলোচনার অংশ হিসাবে। যুদ্ধ বন্ধে তেহরানের অন্যতম শর্তগুলোর মধ্যে রয়েছে—বিলিয়ন ডলারের ফ্রিজড অ্যাসেট অবমুক্ত করা, মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের কর্তৃত্বের স্বীকৃতি।

আরও পড়ুন: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের অভিযোগ, গুদাম কর্মকর্তা প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ সংকটে পটুয়াখালীর বাজারে চড়া মাছের দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৮:৫৯ এম


সরবরাহ সংকটে পটুয়াখালীর বাজারে চড়া মাছের দাম

পটুয়াখালীর মাছের বাজারে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। একই সাথে অন্যান্য মাছ এবং সামুদ্রিক মাছের সরবরাহও কমে গেছে। এই কারণে বাজারে প্রায় সব ধরনের মাছের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের সরবরাহ প্রায় বন্ধ। বর্তমানে বাজার মূলত পুকুর, ঘের ও স্থানীয় নদ-নদী থেকে আনা মাছের ওপর নির্ভর করছে।

তবে এসব উৎস থেকে পাওয়া মাছ দিয়ে বর্তমানে চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না। এর ফলে সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে এবং মাছের দাম বেড়ে গেছে। বাজারে ঘুরে দেখা যায়, তেলাপিয়া মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, অস্বাভাবিকভাবে মাছের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের পক্ষে নিয়মিত মাছ কেনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের ওপর এর প্রভাব বেশি পড়ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় তাদের ব্যবসা পরিচালনায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। বাজারে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় স্বাভাবিক বেচাকেনা হচ্ছে না।

তবে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আগামী ১১ জুন মধ্যরাতে সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ হলে ট্রলারগুলো আবার সাগরে যেতে পারবে এবং এর পরে ধীরে ধীরে বাজারে মাছের সরবরাহ বাড়বে, দামও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের মিরকাদিমে শুরু হলো পৌরকর মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০২ এম


মুন্সীগঞ্জের মিরকাদিমে শুরু হলো পৌরকর মেলা

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে মিরকাদিম পৌরসভা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমান।

মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ কর মওকুফের বিশেষ সুযোগ রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন। আগামী ১৮ জুন পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, করদাতাদের কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং নাগরিকদের বকেয়া পৌরকর পরিশোধের মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, কর আদায় বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশীদ, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ কাইয়ুম চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল হকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবাদমাধ্যমকে ‘অসৎ’ আখ্যা দিয়ে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ এম


সংবাদমাধ্যমকে ‘অসৎ’ আখ্যা দিয়ে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

 

২০২০ সালের নির্বাচনে কারচুপি এবং ৬ জানুয়ারির বিদ্রোহে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়ে এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে মাঝপথেই বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনের এনবিসি-র সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারের সাথে এক উত্তপ্ত তর্কাতর্কির পর ট্রাম্প সাক্ষাৎকারটি বন্ধ করে দেন।

শুক্রবার (৫ জুন) ধারণ করা এই সাক্ষাৎকারটি রবিবার (৭ জুন) প্রচারিত হয়।

সাক্ষাৎকারে আলোচনার একপর্যায়ে ট্রাম্প দাবি করেন, ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন এবং ক্যালিফোর্নিয়ার চলতি প্রাইমারি নির্বাচন—উভয় ক্ষেত্রেই ব্যাপক কারচুপি হয়েছে। ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ভোট গণনা নিয়ে ট্রাম্প বলেন, ‘চার দিন পার হয়ে গেলেও কেন ফলাফল দেওয়া হচ্ছে না? তারা নির্বাচনে প্রতারণা করছে।’

উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকার যখন এই কারচুপির দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চান, তখন ট্রাম্প কোনো প্রমাণ দিতে না পেরে বলেন, ‘আমার শুধু তাকাতে হয়, আর আমি শুনি।’

উপস্থাপিকা তাৎক্ষণিক বাধা দিয়ে বলেন, এটা কোনো প্রমাণ নয়। ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোটের ব্যাপক ব্যবহার এবং সতর্কতার কারণে ফলাফল দিতে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক—এই বিষয়টি উল্লেখ করলে ট্রাম্প আরো রেগে যান। তিনি উপস্থাপিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘ওরা অসৎ, ঠিক তোমার মতোই অসৎ। তুমি হয় অসৎ, না হয় বোকা।’

সাক্ষাৎকারে ট্রাম্পের পরিকল্পিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অস্ত্রায়ন-বিরোধী’ তহবিল নিয়েও কথা হয়। সরকারি তদন্তের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই তহবিল গঠনের কথা ছিল, যা বর্তমানে বাতিল করা হয়েছে। ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান নেতার আশঙ্কা ছিল, এই তহবিল থেকে ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় অভিযুক্তদের অর্থ দেওয়া হতে পারে। এই দাঙ্গা এবং ইরানের সাথে মার্কিন সংঘাতের প্রসঙ্গ নিয়েও সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা হয়।

টানা ৫০ মিনিট ধরে চলা এই সাক্ষাৎকারে বারবার প্রশ্নবানে জর্জরিত হয়ে ট্রাম্প শেষ পর্যন্ত বলেন, ‘দুঃখিত, এখানেই শেষ করা যাক, কারণ আমার যথেষ্ট হয়েছে।’

তিনি ক্যামেরার পেছনের কর্মীদের দিকে ইশারা করে বলেন, ‘চলো, যাই।’ সেট ছাড়ার আগে তিনি যোগ করেন, ‘একটি অসৎ সংবাদমাধ্যম নিয়ে কোনো দেশ কখনো মহান হতে পারে না।’

সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর উপস্থাপিকা ক্রিস্টেন ওয়েলকার জানান, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে সাক্ষাৎকারে কিছুটা যান্ত্রিক গোলযোগ হয়েছিল। তবে ট্রাম্পের সাথে তার পরবর্তীতে কথা হয়েছে এবং ট্রাম্প খুব শীঘ্রই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরেকটি সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন।

সূত্র : বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমকে অনুপস্থিত, তৃণমূল ক্ষমতার বাইরে গুরুত্বপূর্ণ বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ এম


ডিএমকে অনুপস্থিত, তৃণমূল ক্ষমতার বাইরে গুরুত্বপূর্ণ বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

ভারতের বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কৌশল নির্ধারণ করা এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করা। বৈঠকে শুধুমাত্র সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন বা বিজেপির মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা হবে না, বরং জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে এমনটি জানা গেছে।

জোটের অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে দুটি প্রধান কারণে। প্রথমত, কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দক্ষিণ ভারতের প্রভাবশালী দল ডিএমকের ‘ইন্ডিয়া’ জোট ত্যাগ করা।

দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় বিজয়ী বিরোধী রাজনীতির নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলে ধরেছে।

আজকের বৈঠকটি দিল্লির কন্টিনেন্টাল ক্লাবে অনুষ্ঠিত হবে। এর আগে রাহুল গান্ধী বা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জোটের বৈঠক অনুষ্ঠিত হলেও এবার একটি নিরপেক্ষ স্থানে বৈঠক আয়োজন করা হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি সহজ হবে না। কংগ্রেস ও ডিএমকের বিচ্ছেদের কারণে জোটের শরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ডিএমকে ইতিমধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছে, তারা বৈঠকে অংশ নেবে না এবং ‘ইন্ডিয়া’ জোটের অংশ হিসেবেও তাদের উপস্থিতি থাকবে না।

সম্প্রতি তামিলনাড়ু সরকারে অংশীদার হওয়ার বিষয়ে ডিএমকের অনীহার পরিপ্রেক্ষিতে কংগ্রেস দীর্ঘসময় ধরে চলতে থাকা জোট ভেঙে দেয়। পরে তারা অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।

অন্যদিকে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী পরাজয় বিরোধী শিবিরের নেতৃত্ব প্রশ্নে নতুন বাস্তবতা তৈরি করেছে। অনেক দল পূর্বে কংগ্রেসের বাইরে কোনো নেতার হাতে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্ব দেখতে চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সমর্থনের প্রয়োজন হতে পারে।

এই বৈঠকে তৃণমূল কংগ্রেস তাদের নেতাকর্মীদের ওপর কথিত হামলা নিয়ে আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলটির নেতা ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সুস্পষ্ট লক্ষ্য ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে বৈঠক হচ্ছে। ‘ইন্ডিয়া’ ঐক্যবদ্ধ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠকের জন্য অপেক্ষা করছে অনেক দল।’

এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ইতিমধ্যে প্রকাশ্যে জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তবে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ থাকা সত্ত্বেও সিপিএম বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছে।

সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একটি চিঠি লিখেছেন, যেখানে রাহুল গান্ধীর এক মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত মন্তব্যে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তোলা হয়েছিল।

কংগ্রেসের দাবি, আজকের বৈঠকে ২৩টি রাজনৈতিক দল যোগ দেবে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দল এতে উপস্থিত থাকবে।

এদিকে, কেন্দ্রীয় সরকার শিগগিরই সংবিধান সংশোধনী সংক্রান্ত দুটি বিল পুনরায় সংসদে উত্থাপন করতে পারে, যার মধ্যে সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) ও নারী সংরক্ষণ বিল উল্লেখযোগ্য। বাজেট অধিবেশনে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সরকার এই দুটি বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল।

ধারণা করা হচ্ছে, আজকের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এসব ব্যাপারগুলি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। এর আগে গত এপ্রিল মাসেও একই ইস্যুতে জোটের নেতারা বৈঠকে বসেছিলেন।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%