ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়দানকারী যুবক গ্রেফতার


উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়দানকারী যুবক গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যংয়ের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ইরফান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তিনি বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুনের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

অভিযানকালে তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, পাঁচটি অস্ট্রেলীয় ডলার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ইরফানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৫।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের শুনানি আজ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান জামিনের জন্য আবেদন করেছেন।

আজ সোমবার মহানগর দায়েরা জজ আদালতে তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। জামিন আবেদনের শুনানি পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে হামলায় যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


কোম্পানীগঞ্জে মাছ ধরা নিয়ে হামলায় যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুপুরিরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে একজনকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি।

নিহতের পরিবার জানায়, আক্তার হোসেন ও জাহাঙ্গীর বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম এসে মাছ ধরতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে উপস্থিত বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে আসার সময় আবদুল হালিমের ছেলে এবং অন্যরা তাদের ওপর হামলা চালায়, ফলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আহত হন।

আহত আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজমান গণি জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস: সৌদি জোটের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস: সৌদি জোটের দাবি

সৌদি জোট দাবি করেছে যে, তারা হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ইরান সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল করার উদ্দেশ্যে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

জোটটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে উল্লেখ করে, অভিযানের ফলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত পাঁচটি সুড়ঙ্গ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা সম্ভব হয়েছে। তারা আরও দাবি করেছে যে, ক্ষেপণাস্ত্র সংরক্ষণের একটি গুদামেও হামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর অভিযানটির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জোটটি জানায়, ইয়েমেনের বিভিন্ন সম্মুখযুদ্ধের অবস্থানে হুথিদের প্রতিরক্ষা স্থাপনা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারভাইজার পদে জনবল নেবে ব্র্যাক, পাবেন বিভিন্ন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


সুপারভাইজার পদে জনবল নেবে ব্র্যাক, পাবেন বিভিন্ন সুবিধা

ব্র্যাক এন্টারপ্রাইজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই প্রতিষ্ঠানটি সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রোববার, ২৫ অক্টোবর থেকে এবং এটি চলবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: সুপারভাইজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটারে (যেমন—এমএস ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে এবং ইন্টারনেট ব্যবহারের জ্ঞান থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর  ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%