ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রোববার সন্ধ্যায় ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন


রোববার সন্ধ্যায় ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ভাটারায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য এবং মিরপুর ১১ নম্বর এলাকায় নাভানা টাওয়ারের সামনে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে আহতদের বিস্তারিত পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় এসআরবির এক সদস্য আহত হন।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, "আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

একই সময় মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানান পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ।

তিনি বলেন, "সিআইডি কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হননি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।"

রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপের পর তারা পালিয়ে যায়।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে রোগীদের সেবায় ঢামেকের নার্সিং কর্মকর্তাদের ব্যতিক্রমী উদ্যোগ

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।"

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবন-সংলগ্ন এলাকা, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রক্টরিয়াল টিমের সদস্য হারুন জানান, ক্যাম্পাসে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণ হয়েছে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে আরও একজনকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, "টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে।"

আরও পড়ুন: মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।"

রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে তেমন কিছু পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রোববার রাতে পান্থপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই রাতে মিরপুর ১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন। এছাড়া যাত্রাবাড়ীর কাজলা স্টেশন এলাকায় (ডেমরা রোড) ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, "বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: পল্লবী থানায় ককটেল বিস্ফোরণে এসআরবি সদস্য আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০০ এম


৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিন

প্রতিদিনের বিভিন্ন ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় ইতিহাস গড়ে ওঠে। মানবসভ্যতার উত্থান-পতনের সাক্ষী এসব ঘটনার মধ্যে সময়ের গল্প লুকিয়ে থাকে। আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি

১৭২৯ সালে স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৮ সালে এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নির্বাচিত নারী হিসেবে পরিচিত হন।

১৯১৭ সালে রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকারের সূচনা ঘটে।

১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং সম্রাট দ্বিতীয় উইল হেলম পদত্যাগ করেন।

১৯৫৩ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া।

১৯৬৫ সালে ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ড আইন বাতিলের ঘোষণা দেওয়া হয়।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছর পুরনো ফসিল আবিষ্কৃত হয়।

১৯৮৯ সালে পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভাঙার সূচনা ঘটে।

১৯৯০ সালে নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান ঘোষণা করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা বিলুপ্ত করেন; একই দিনে যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাখ সেনা মোতায়েন করে।

১৯৯৯ সালে ইউনেস্কোর নির্বাহী পরিষদে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

২০০০ সালে ভারতের উত্তর প্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরাখণ্ড গঠন করা হয়।

২০২০ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাত বন্ধে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্মদিন

১৮১৮ সালে রাশিয়ান ঔপন্যাসিক ইভান তুরগেনেভ জন্মগ্রহণ করেন।

১৮৩২ সালে ফরাসি লেখক ও সাংবাদিক এমিলে গাবরিয়াউ জন্মগ্রহণ করেন।

১৮৪১ সালে ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৬৮ সালে কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মারি ড্রেসলার জন্মগ্রহণ করেন।

১৮৭৬ সালে জাপানি অণুজীববিদ হিদেয়ো নোগুচি জন্মগ্রহণ করেন।

১৮৭৭ সালে মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ সির মুহাম্মদ ইকবাল জন্মগ্রহণ করেন।

১৮৮৫ সালে জার্মান গণিতবিদ হেরমান ভাইল জন্মগ্রহণ করেন।

১৮৯৭ সালে নোবেলজয়ী রসায়নবিদ রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ জন্মগ্রহণ করেন।

১৯১৪ সালে অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার জন্মগ্রহণ করেন।

১৯২৯ সালে নোবেলজয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কার্তেজ জন্মগ্রহণ করেন।

১৯৩৪ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান জন্মগ্রহণ করেন।

১৯৩৬ সালে দাবা বিশ্বচ্যাম্পিয়ন মিখাইল তাল জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী শিপ্রা বসু জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালে ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ লুইজ ফেলিপে স্কলারি জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালে জার্মান ফুটবলার আন্ড্রেয়াস ব্রেহমে জন্মগ্রহণ করেন।

১৯৭৪ সালে ইতালিয়ান ফুটবল তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো জন্মগ্রহণ করেন।

১৯৮৪ সালে দক্ষিণ কোরিয়ান গায়ক ও অভিনেতা সেভেন জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী

০৯৫৯ সালে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন সপ্তম মৃত্যুবরণ করেন।

১৭৭৮ সালে ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর গিওভানি বাটিস্টা পিরানেসি মৃত্যুবরণ করেন।

১৮৪৮ সালে জার্মান কবি ও রাজনীতিবিদ রবার্ট ব্লুম মৃত্যুবরণ করেন।

১৯১৮ সালে ফরাসি কবি গিয়োম আপলিনেয়ার মৃত্যুবরণ করেন।

১৯৩৫ সালে যোগসাধক ও দার্শনিক সন্তদাস কাঠিয়া বাবা মৃত্যুবরণ করেন।

১৯৫৩ সালে ইংরেজ কবি ডিলান টমাস মৃত্যুবরণ করেন; একই দিনে সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ মৃত্যুবরণ করেন।

১৯৭০ সালে ফ্রান্সের ১৮তম প্রেসিডেন্ট জেনারেল শার্ল দ্য গল মৃত্যুবরণ করেন।

১৯৮০ সালে কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী মৃত্যুবরণ করেন।

১৯৮৫ সালে ফরাসি অভিনেত্রী মারি-জর্জ পাস্কাল মৃত্যুবরণ করেন।

২০০১ সালে ইতালির সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি লিওন মৃত্যুবরণ করেন।

২০০৪ সালে মার্কিন ইতিহাসবিদ ও লেখক আইরিস চ্যাং মৃত্যুবরণ করেন।

২০০৫ সালে ভারতের ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণন মৃত্যুবরণ করেন।

২০১১ সালে নোবেলজয়ী বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা মৃত্যুবরণ করেন।

২০১২ সালে রাশিয়ান গণিতবিদ সের্গেই নিকলস্কয় মৃত্যুবরণ করেন।

২০১৪ সালে কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি মৃত্যুবরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%