ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সকালের মধ্যে ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে পরদিন সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সকালে ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। একইসাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হতে পারে বজ্রপাতও।

এমন পরিস্থিতিতে ১৩ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ আগস্ট: ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ এম


১৭ আগস্ট: ইতিহাসের পাতায় এই দিনে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

আজ ১৭ আগস্ট ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৮১৫ - কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।

১৮৩৬ - ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।

১৯০১ - বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।

১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।

১৯১৮ - বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন।

১৯৪৫ - হল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জনগণ আন্দোলন শুরু করে।

১৯৪৫ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ - ভারত স্বাধীন হওয়ার পর ভারতে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন স্বদেশের উদ্দেশ্যে ভারত ত্যাগ করে।

১৯৬০ - আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।

১৯৮২ - জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়।

১৯৮৭ - ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে।

১৯৮৮ - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়।

২০০৫ - বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

২০০৬ - পাবনায় বন্দুকযুদ্ধে ১০ জন নিহত।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ব্যাডমিন্টন - পুরুষদের একক ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল খেলা। একই দিনে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে জার্মানির ব্রিটা স্টিফেন ২৪.০৬ সেকেন্ড সময়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক পান।

১৭৬১ - উইলিয়াম কেরি ব্রিটিশ খ্রিষ্টান ধর্মপ্রচারক, বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।

১৮০১ - ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক।

১৮৬৬ - মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৮৭৮ - রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।

১৮৭৯ - স্যামুয়েল গোল্ডউইন, পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক।

১৯২০ - সুনীলকুমার মুখোপাধ্যায় , নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ।

১৯৩২ - বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ভারতীয়-নেপালি বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক।

১৯৩২ - মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৪০ - শবনম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৪৩ - রবার্ট ডি নিরো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা, ও পরিচালক।

১৯৭২ - হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

১৯৯১ - অস্টিন বাটলার, একজন মার্কিন অভিনেতা।

১৯৯২ - পেইজ (কুস্তিগির), একজন ইংরেজ পেশাদার কুস্তিগির এবং অভিনেত্রী।

১৯৯৩ - সিন্তা লরা, ইন্দোনেশিয়ান-জার্মান অভিনেত্রী, ইলেক্ট্রোপপ গায়িকা এবং মডেল।

১৯৯৩ - এদেরসন মোরায়েস, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ - টাইসা ফারমিগা, একজন আমেরিকান অভিনেত্রী।

মৃত্যু

১৭৮৬ - প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট (দ্বিতীয়)।

১৮৫০ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি।

১৯০৮ - রাদ্বয়ে ডোমানোভিচ, একজন সার্বিয় লেখক, সাংবাদিক এবং শিক্ষক।

১৯০৯ - মদন লাল ধHINGড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবীর ফাঁসি হয়।

১৯৪৯ - পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৬৯ - অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৭৩ - মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন।

১৯৮৪ - আচার্য চিন্ময় লাহীড়ী, বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৯৮৮ - মুহাম্মদ জিয়া-উল-হক, ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানের বিশিষ্ট জেনারেল ছিলেন।

২০০৪ - নিমাইসাধন বসু বিশিষ্ট ইতিহাসবিদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

২০০৬ -শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশি কবি।

২০০৬ - আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার, সঙ্গীত পরিচালক, ও সংগীতজ্ঞ।

২০২০ - পণ্ডিত যশরাজ ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

২০২০ - নিশিকান্ত কামাত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও অভিনেতা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ এম


এবার অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

এবার অবসরের সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত প্রদান করেছেন পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।

আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে বেশ কয়েকবার অবসর নিয়ে কথা বললেও তিনি নির্দিষ্ট সময়সীমা জানাননি।

তবে রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, 'সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।'

এর আগে গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেও নিশ্চিত করেছিলেন। তবে তিনি স্পষ্ট করেননি, বিশ্বকাপে اسپেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর কবে ফুটবলকে বিদায় বলবেন।

এবার যদিও অবসরের পরের জীবন সম্পর্কে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। ফুটবল ছেড়ে তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান।

ভোগকে রোনালদো বলেন, 'আমার ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছুই আছে। তাই একটি বিষয় বেছে নেওয়া কঠিন।'

ফুটবল ছেড়ে সময় কীভাবে কাটাবেন সে বিষয়ে তিনি বলেন, 'ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই শুধু একটি নয়, বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে হবে। আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই, যেটা আমার খুব পছন্দ। আর যা অর্জন করেছি, আমরা যা অর্জন করেছি- সেগুলো উপভোগ করতে চাই, কারণ শেষ পর্যন্ত এটি ২৫ বছরের ত্যাগের ফল।'

এদিকে কিছু দিন আগে রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তিনি কতদিন আর ফুটবল খেলবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু হয় স্পোর্টিং সিপিতে। এরপর তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে।

২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি আল নাসরের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদে কাটানো ৯ বছরই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে তিনি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৬ এম


সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিন আমাদের কেনাকাটার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের যেতে হয়। তবে রাজধানীর কোন মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা নেই।

সুতরাং, দেখে নিন সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৮ এম


বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারীও আছে। আমাদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য নজর দিতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীতকে বিবেচনা করে আমাদেরকে তাদেরকে চোখে চোখে রাখতে হবে, অতীতে বিবেচনা করেই ভবিষ্যতে তারা কী করছে সেদিকেও আমাদের নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে, তাদেরকে অতীতের মত সমুচিত জবাব দিতে হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের মধ্যে সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও অসচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক অনুদানের চেকও তুলে দেন। একজন প্রতিবন্ধীর হাতে চাকুরির নিয়োগপত্রও দেন তিনি।

প্রধানমন্ত্রী অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকটকালে কিছু গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করে বলেন, এরা অতীতে কী করেছে তা বিবেচনায় নিয়ে এদের চোখে চোখে রাখতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলিতে রাজপথে এদের কোনো ভূমিকা ছিল না।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন।

সাম্প্রতিক ‘সংস্কার’ সংক্রান্ত আলোচনার প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপিই ২০২২ সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল। এরও আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংস্কারের প্রথম প্রস্তাবনা তৈরি হয়েছে।

জনকল্যাণমূলক অগ্রাধিকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকর বাস্তবায়ন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিতে হবে।

এছাড়া কৃষি খাতের আধুনিকায়ন এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন মিল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, মানুষকে পেছনে রেখে বা তাদের সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। যত বড় স্লোগানই দিই না কেন, মানুষকে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেক নাগরিককে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে আমরা কখনোই দেশকে উন্নত করতে পারব না।

অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমন বাংলাদেশ তৈরি করা হবে, যেখানে দেশের প্রতিটি শ্রেণির মানুষ রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য মর্যাদা ও সামর্থ্য অনুযায়ী সহায়তা পাবে।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগণ নারী। নারীদের পেছনে ফেলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করতেই ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে। নারীদের স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুবিধা দেওয়ার পাশাপাশি ভালো ফলাফলের জন্য সরকারি সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

কৃষি ও কৃষকের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা বর্তমান সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে ১৩ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। এছাড়া সেচ সুবিধা ও পানি সংকট দূরীকরণে আগামীতে দেশব্যাপী আড়াইশ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয়, শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ভাষার দক্ষতায় পারদর্শী করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালুর কথা জানিয়ে তিনি বলেন, মেধা ও প্রতিভাকে সঠিকভাবে বিকাশ ঘটাতে প্রতিটি ক্ষেত্রে সুযোগ তৈরি করা হচ্ছে।

সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সমাজের দিকনির্দেশক হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় গুরুদের আত্মনির্ভরশীল রাখতে বিশেষ সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অসচ্ছল, শারীরিক প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রয়েছে।

অবশেষে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় বঞ্চনার শিকার ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসন করে অর্থ প্রদান সম্পন্ন করেছে বর্তমান বিএনপি সরকার।

বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিএনপি জনগণের কল্যাণে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, যা কর্মসংস্থান সৃষ্টি করে, শিক্ষায় সহায়তা দেয়, কৃষকের ফসল বাড়াতে ভূমিকা রাখে এবং কলকারখানা গড়ে তোলে- সেটিই বিএনপির রাজনীতি। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে এবং এই উন্নয়ন যাত্রার প্রত্যক্ষ সাক্ষী দেশের সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে।

সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম, জালাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%