০১:৪৩ এম
ফেনীর দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশের পরেও মামলা রেকর্ডে অনিহার জন্য অভিযুক্ত করা হয়েছে, তাই এ আদেশটি দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে গণমাধ্যমে এ সংবাদটি নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন। গত রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এই আদেশটি করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি
বিচারক জানান, গত রোববার দাগনভূঁইয়া থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে জানান যে, তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা গ্রহণ করেননি। এরপর আদালতে মামলার আবেদন করার পর বিচারক এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। কিন্তু ওসি তা উপেক্ষা করেন।
এদিকে, ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত করলে বিচারক ওসিকে দাগনভূঁইয়া থানা থেকে প্রত্যাহার করবার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগটির তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপিও পাঠানো হয়।
আদালতের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়, ওসি তার কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।
আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন