১০:৪৫ পি.এম
লক্ষ্মীপুর জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এ আর হাফিজ উল্যাহ আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।
রোববার বিকেলে জেলা জামায়াতের মজলিসে শুরার অধিবেশনে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জেলা জামায়াতের নবমনোনীত সেক্রেটারি মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন নুরুন্নবী ও মাওলানা নাসির উদ্দিন। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রহমান ও মিজানুর রহমান।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল, আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ
জানা যায়, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে দীর্ঘ ২৩ বছর পর পরিবর্তন এসেছে। গত ২৪ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের ভোটে এ আর হাফিজ উল্যাহ আমির নির্বাচিত হন। পরে বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় জামায়াত তাঁকে নতুন আমির হিসেবে ঘোষণা করে এবং শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে এসইউএম রুহুল আমিন ভূঁইয়া দীর্ঘদিন জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
এ আর হাফিজ উল্যাহ এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন।
অন্যদিকে, নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের সহনশীল আচরণের আহ্বান : স্পিকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন