০৬:২৯ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন, এ মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না। যৎসামান্যভাবে রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে এসে আবার ভোরবেলা ৭টা-সাড়ে ৭টায় উঠে ৯টার মধ্যে অফিসে আসছেন তিনি। দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেহেতু তিনি বলেছেন, আপনারা সকলেই তাকে সহযোগিতা করবেন।
সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলি বলেন আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই বেশি না কম ছুটি কাটিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মুহূর্তও ঘরে বসে থাকেননি। প্রতিটি মুহূর্তে তিনি কাজ করেছেন। যাঁরা তার খুব কাছে আছেন এবং তার সঙ্গে কাজ করছেন, তারা প্রতিনিয়ত দেখছেন কখন, কোথায় এবং কী করতে হবে — এই বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছেন। এ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আপনাদের দেখেছেন। ঈদের পরে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিজেই তদারকি করেছেন।
তিনি বলেন, আমাদের সিটি প্রশাসক আব্দুস সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঢাকার রাজপথের অলিগলিতে ঘুরে দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কি না, কোথায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি, কোথায় কার গাফিলতি আছে... এগুলো তিনি নিজে গাড়িতে বসে ফোন করে জেনেছেন। কোন এলাকার দায়িত্ব কার, এই কাজটি কার, এটি পরিচ্ছন্ন কেন হলো না, এটি কার দায়িত্ব ছিল— এসব বিষয়েও তিনি তদারকি করেছেন। নিজে ঘুরে এসে বাসায় বসেও তিনি ক্ষান্ত হননি...করা গাফিলতি করেছে, তাদের ফোন করে জেনেছেন। তিনি বুঝিয়েছেন যে, দেশটিকে সবাইকে মিলে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এসএম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন