ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কয়রায় মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, আব্দুল্লাহ মালি আটক


কয়রায় মাছ চাষের আড়ালে গাঁজা চাষ, আব্দুল্লাহ মালি আটক

খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গাঁজা চাষের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার মৎস্য ঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কয়রা গ্রামে।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তির মাছের ঘেরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘেরের বাঁধে চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাছ চাষের পাশাপাশি ওই ঘেরের বাঁধে গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, "মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামের একজনকে আটক করা হয়েছে।" তিনি আরও জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ডে কেয়ার ও প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


বরিশাল ডে কেয়ার ও প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু

বরিশাল নগরীর নতুন বাজার এলাকার সপ্তবর্ণ কমিউনিটি সেন্টারে ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১ থেকে ১০ বছর বয়সী শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে, যাতে তাদের নিরাপদ পরিবেশে যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ প্রদান করা যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী মাস উপলক্ষে ৫০ শতাংশ বিশেষ ছাড়ে শিশুদের ভর্তি করানো হচ্ছে। ১০ হাজার টাকা মাসিক চার্জের পরিবর্তে মাত্র ৫ হাজার টাকায় ভর্তি করানো হচ্ছে শিশুদের। ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুলের পরিচালক ফারজানা আক্তার মনি জানান, শিশুদের নিরাপত্তা, শিক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ ও প্রবেশদ্বারে রয়েছে সিসি ক্যামেরা।

সূত্রমতে, অভিভাবকদের জন্য রয়েছে লাইভ ভিডিও মনিটরিং সুবিধা। সিসি ক্যামেরার ডিভাইস অভিভাবকদের কাছে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ঘরে বসেই তাদের সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষ প্লে জোন। পাশাপাশি পড়াশোনার জন্য মন্ডলী দ্বারা ফ্রি স্কুল পরিচালনার কথা জানিয়েছেন পরিচালক ফারজানা আক্তার মনি।

তিনি জানান, শিশুদের দৈনন্দিন যত্নের বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাচ্চাদের সময়মতো গোসল, খাওয়া-দাওয়া এবং ঘুম পাড়ানোর সকল ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কর্মজীবী বাবা-মায়েদের জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান বরিশালে প্রয়োজন ছিল। অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। আবার কোনো কোনো পরিবারের মায়েরা নেই। এছাড়া বাবা-মাকে বিভিন্ন সময় জরুরি কাজে বা কয়েক দিনের জন্য বাইরে যেতে হয়। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপদে রাখার জন্য এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনির প্রতি শিশুদের যত্ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে বলেন, “ফারজানা আক্তার এসব শিশুর মা হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।” পরিচালক ফারজানা আক্তার মনি বলেন, শিশুদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে রেখে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির সুযোগ-সুবিধা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং সহজে যোগাযোগের জন্য ০১৭৫০-৩৩৬০৫৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের চৌগাছায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, চৌগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলই চন্দ্র পাল, চৌগাছা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক গোবিন্দ কুমার রাহা, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, দূর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় যে, উপজেলার ১১ ইউনিয়নে মোট ৫১ টি পুজামন্ডপে এ বছর পুজা অনুষ্ঠিত হবে। সভায় আরও জানানো হয় যে, চৌগাছা উপজেলার কোন পুজামন্ডপই ঝুঁকির মধ্যে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তফসিল ঘোষণার আগেই বাবুগঞ্জে নির্বাচনী মাঠে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


তফসিল ঘোষণার আগেই বাবুগঞ্জে নির্বাচনী মাঠে উত্তেজনা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। এর মধ্যেই বরিশালের বাবুগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী মাঠকে সরগরম করে তুলেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবেন, সে সম্পর্কে আগাম বার্তা প্রদান করছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া মদিনাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে নারীদের নিয়ে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি রহমতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদারের উদ্যোগে আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুল শিকদার। বৈঠকে রহমতপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।

বক্তব্যে আরিফুর রহমান শিমুল শিকদার উল্লেখ করেন, নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেননি। তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে নিজের প্রার্থিতার কথা জানান।

তিনি অভিযোগ করেন, তফসিল ঘোষণার আগেই কিছু সম্ভাব্য প্রতিপক্ষ প্রার্থী তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য অন্তরায় হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিপক্ষদের উদ্দেশ্যে শিমুল শিকদার বলেন, এখনো সময় আছে। নির্বাচনী বিধি অনুযায়ী সকলকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে বা মানুষের কাছে যেতে বাধা দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করা উচিত নয়।

তিনি আরও বলেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং সম্ভাব্য নির্বাচনের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিমুল শিকদার অভিযোগ করে বলেন, তফসিল ঘোষণার আগেই একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমন আচরণ করছেন, যাতে মনে হচ্ছে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যক্তিকে সরিয়ে এখনই নিজে ওই পদে বসতে চান। তাঁর ভাষায়, এটি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, একটি ওয়ার্ডে উঠান বৈঠক করতেই প্রতিপক্ষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। অথচ রহমতপুর ইউনিয়নের আরও আটটি ওয়ার্ডে এ ধরনের মতবিনিময় সভা করার পরিকল্পনা রয়েছে। নারীদের উদ্দেশ্যে শিমুল শিকদার বলেন, তাকে যদি যোগ্য মনে করেন এবং তাঁর কর্মকাণ্ডে আস্থা থাকে, তাহলে আগামী নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন। জনগণের মতামতের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সভায় রহমতপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


কুয়াকাটায় ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল

পটুয়াখালীর কুয়াকাটায় 'পর্যটন কার্নিভাল' উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ২৩ এবং ২৪ অক্টোবর এই পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বান চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ এবং ঢাকা টকিজ নামে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং আর্থিক সহায়তায় এই পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভাল, চিত্রাংকন প্রতিযোগিতা এবং ঘুরি উৎসবের আয়োজন করা হবে।

এ অনুষ্ঠানে সংগীত শিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, সংগীত শিল্পী হাসান, বাউল শিল্পী চিশতী বাউল, নায়ক সিয়াম আহমেদ, জাতীয় দলের ফুটবল ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, ক্রিকেটের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং তৌহীদ হৃদয় বিভিন্ন ধরনের পরিবেশনায় অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পর্যটন কার্নিভালের উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান, ইভান হাসান এবং সাদিয়া রোশনী সূচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%