০৯:২৪ পি.এম
জামালপুরের মেলান্দহে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্যাপন করা হয়। এই উপলক্ষে ২৬ নভেম্বর
বেলা ১১টায় র্যালির আয়োজন করা হয়, যা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার ব্যবস্থা করে প্রাণী সম্পদ
অধিদপ্তর। সভার সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হাসান লাভলু। প্রধান
আরও পড়ুন: ড্রাইভিং শিখতে গিয়ে ব্ল্যাকমেইলের ফাঁদে নারী, যুবক গ্রেফতার
অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদা আক্তার জ্যোতি। সভায় আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুর রউফ, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, বিএনপি’র
সেক্রেটারি মঞ্জুরুল কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল,
একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং খামারি গোলাম ফারুক প্রমুখ।
আরও পড়ুন: টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন