ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার


রংপুরে বিশেষ অভিযানে ৩০ জন গ্রেপ্তার

মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে, পাশাপাশি মাদক, চুরি, জুয়া, দালাল চক্র এবং অন্যান্য অপরাধ দমনের জন্য গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩০ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে আরপিএমপি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন হাসপাতাল দালাল চক্রের সদস্য, ১ জন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদক সেবনকারী, ৫ জন জুয়াড়ি, ২ জন চুরি মামলার আসামি, ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং ৩ জন জনশৃঙ্খলা ভঙ্গকারী রয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা, দালালি এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যক্তিদের আটক করা হয়।

কোতয়ালী থানার অভিযানে চুরির সঙ্গে জড়িত দুই আসামি গ্রেপ্তার হয়। এ সময় চুরি হওয়া একটি টিউবওয়েল, একটি ফ্যান এবং বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই থানার মাদকবিরোধী অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তাজহাট থানার পানবাড়ী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তাস, নগদ টাকা এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা ভঙ্গ ও মারমুখী আচরণের অভিযোগে তিনজন এবং মাদক সেবনের দায়ে একজনকে আটক করা হয়েছে।

পরশুরাম থানার অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

মাহিগঞ্জ থানার অভিযানে চোলাই মদ সেবনের অভিযোগে তিনজন এবং প্রতারণা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গোয়েন্দা বিভাগ (ডিবি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রোগী ও স্বজনদের হয়রানির অভিযোগে হাসপাতাল দালাল চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মাদক সেবনের দায়ে আরও চারজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চলছে, দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চলছে, দাবি ইসরাইলের

সোমবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরাইলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা চলছে।

এটি জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে গত মার্চ মাসে ইরানের সমর্থনে অংশ নেওয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরাইলের বিরুদ্ধে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে ছোড়ানো একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং দেশটির হুমকি প্রতিহত করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মধ্যরাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালিয়েছে। তবে স্থানীয় এলাকাবাসী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তৎপরতায় বিএসএফ এর সে চেষ্টা সফল হয়নি। রবিবার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময়, যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে বিএসএফ পুশইনের চেষ্টা চালায়। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানে থাকার কারণে বিএসএফ তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।

এ বিষয়ে যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে একই সীমান্তের 'সুদুরটিলা' ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাক নিয়ে বেশ কিছু মানুষকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসেন। তাদের উদ্দেশ্য ছিল রাতে অন্ধকারে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করা। ওই সময়, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক শক্ত অবস্থান নেন। এই ঘটনাটি জানাজানি হলে সীমান্তের সাধারণ মানুষও বিজিবির সমর্থনে লাঠিসোটা নিয়ে ছুটে আসেন এবং সীমান্তে অবস্থান নেন। বিজিবি এবং এলাকাবাসীর এই অনড় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তখন পিছু হটতে বাধ্য হয়।

সীমান্তে বসবাসরত স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের অভ্যন্তরে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী, পুরুষ এবং শিশুদের ধরে এনে সীমান্ত ক্যাম্পগুলোতে জড়ো করা হচ্ছে। বিএসএফ তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিতে চেষ্টা করছে। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, শনিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি এবং এলাকাবাসীর যৌথ এবং শক্ত অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। সোমবার রাতে বিএসএফ প্রায় ৩০০ মানুষকে এনে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা করে, তবে বিজিবি এবং গ্রামবাসী সীমান্তের শূন্য রেখার কাছাকাছি সতর্ক অবস্থান নেয়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ খেওয়ারচর বিওপির ল্যান্স নায়েক সুমন আলী জানান, সীমান্তের ওপারে ক্যাম্পে লোকজন ধরে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। গ্রামবাসীসহ আমরা শক্ত অবস্থানে রয়েছি। কোনভাবেই অবৈধ পুশইন হতে দেয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ইরানের একাধিক শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার দেশটির তিনটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


লালমনিরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা

সোমবার সকাল ১১টায় এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হক প্রধান।

সভায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা।

সভায় তামাকের ব্যবহার নিরুৎসাহিত করার, তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখার এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%