ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘ব্যারাজের গেট ছাড়লে নদী পাক দেয়, হামার বুক কাঁপে’


‘ব্যারাজের গেট ছাড়লে নদী পাক দেয়, হামার বুক কাঁপে’

জবের আলী তিস্তাপারে বসবাস করেন। ২০২০ সালে কুড়িগ্রামের রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধের একটি অংশ ভেঙে যাওয়ার পর খিতাবখা গ্রামের জবের আলীর ভিটে তিস্তার গর্ভে চলে যায়। এরপর থেকে ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ বাঁধের ধারে মাথা গুঁজে রয়েছেন।

সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করে তিস্তা ফুঁসে ওঠার ফলে ক্রসবাঁধের কিছু অংশ বিলীন হয়ে যায়। এরপর আতঙ্ক আবারও জবের আলীর চোখে-মুখে দেখা দেয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখার পর, এই প্রবীণ ব্যক্তি ভেবেছিলেন যে এবার খনন এবং পাড় বেঁধে তিস্তাকে নিয়ন্ত্রণে আনা হবে; যাতে তারা ভিটেমাটি সুরক্ষিত করে চাষবাস করে জীবনধারণ করতে পারেন।

কিন্তু পোড়খাওয়া এই বৃদ্ধ প্রতিশ্রুতি এবং আশ্বাসে আর ভরসা করতে পারছেন না। তিনি বলেন, "এই তিস্তা হামার দুঃখ। যখন ব্যারাজের গেট ছাড়ি দেয়, নদী পাক দেয়, ডুকরি ওঠে। হামার বুক কাঁপে। চপুর আইত নিন্দ হয় না (সারা রাত ঘুম ধরে না)। শুনি বোলে তিস্তা বাইন্ধবে। সগাই (সবাই) আশা দেয়, কাম হয় না।"

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

৩০ বছর আগে ভিটে হারিয়ে রাজারহাটের তিস্তাপারের রামহরি গ্রামের আব্দুল মজিদ বাঁধের ধারে বসতি গড়েছেন। তবে তিস্তার চোখ রাঙানিতে তার বসতিও বিপন্ন। ফসলি জমি তিস্তার গর্ভে চলে গেছে। মহাপরিকল্পনা তাদের জমি ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না।

হতাশা নিয়ে আব্দুল মজিদ বলেন, "৩০ বছর ধরি শুনি নদী খুঁড়বে, পাড় বাইন্ধবে। সরকার আইসে, সরকার যায়—হামার আশা পূরণ হয় না।"

নির্বাচনের আগে তিস্তার পাড়ে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ নামে একটি বড় আন্দোলনে তিস্তাপারের মানুষ অংশগ্রহণ করেছিলেন। মশাল মিছিল, গানের সুরে জেগে উঠেছিল তিস্তাপার। তবে সেই আন্দোলনের সফলতা নিয়ে মানুষের সংশয় কাটেনি। খিতাবখা গ্রামের গৃহবধূ মমতা বেগম তাই আক্ষেপ করে বলেন, "ভোটের আগে তিস্তা বাঁচাই। ভোট বের হইলে তিস্তা মরে।"

রাজারহাটের গতিয়াশাম, রামহরি, খিঁতাবখা, গাবুরহেলান, ডাংরা, রতি, উলিপুরের ঠুটাপাইকর, হোকডাঙা, চিলমারীর চর বজরা- এসব গ্রামে ভাঙনের আতঙ্ক বিরাজমান। এসব গ্রামের অনেকগুলো শুধু নামেই টিকে আছে, বেশিরভাগই তিস্তার গর্ভে চলে গেছে। বাকি অংশের মানুষও সব সময় ভাঙন আতঙ্কে থাকে, ঘর-বাড়ি হারানোর ভয়ে।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

কয়েকদিন আগে বুড়িরহাটের ক্রসবাঁধের ৪০ মিটার অংশ ভেঙে যায়। এর ফলে ভাটির দিকে ৮-১০টি গ্রামে ভাঙন আতঙ্ক দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙা অংশ মেরামতের কাজ করছে। নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ পলাশপুর গ্রামের বিস্তীর্ণ ধানি জমি বিলীন হয়ে যাচ্ছে। প্রবল স্রোতে নদীর তীর ধরে প্রবাহিত হচ্ছে। হাসারপাড় এলাকার উজান ও ভাটিতে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে।

তিস্তাপারের মানুষ বলছেন, দীর্ঘদিন খননকাজ না করায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে মে মাস থেকে অধিকাংশ সময় তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি থাকে। এতে কুড়িগ্রামের অংশের ২০ কিলোমিটার এলাকা ভাঙনের হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর প্রাণান্ত চেষ্টায় ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু কোথাও কোথাও জিও ব্যাগ, ক্রসবাঁধে ধস নামায় আতঙ্ক কাটেনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ১৪ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে তিস্তার আরো ৫-৬টি পয়েন্ট ভাঙনপ্রবণ। অর্থ বরাদ্দ সাপেক্ষে সেসব পয়েন্টে ভাঙনরোধের চেষ্টা করা হবে।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমারখালীর শিক্ষক রাকিবুল আলম মামুন অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


কুমারখালীর শিক্ষক রাকিবুল আলম মামুন অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীর রাকিবুল আলম মামুন নামের এক শিক্ষককে অশ্লীল কনটেন্ট তৈরি ও নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। মামুন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি উপজেলা নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় গড়াই সেতু এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, কনটেন্ট তৈরির জন্য তিনি নিজের বাসা ও কুমারখালীর বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের নিয়ে ভিডিও তৈরি করতেন। মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি এবং শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ।

অভিযোগ রয়েছে যে, ভিডিও বানানোর জন্য মামুন নিজের বাসা ও কুমারখালীর বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের নিয়ে কনটেন্ট তৈরি করতেন। তবে মামুনকে গ্রেপ্তারের বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের ঘটনায় মামুনের ভূমিকা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার রাতে মামুনকে কুমারখালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি মামুন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি শুরু করেন। পরবর্তীতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ নগরীর আমলাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিটন নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ পাক্কা রোডের আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি চাঁদপুর সদর থানার মৃত ইউনুস মিয়ার পুত্র।

 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সকালে হাসপাতালের পেছনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলে তার নাম লিটন বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হসপিটালের পেছনে আব্রাহাম ডেভেলপার কম্পানির নির্মীয়মাণ ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানালো ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


মক্কা-মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানালো ওআইসি

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কা ও মদিনায় হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেদ্দা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি সৌদি আরবের প্রতি সমর্থনও প্রকাশ করেছে ওআইসি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ৫৭টি মুসলিম দেশের এই সংস্থা পবিত্র স্থান, মসজিদ এবং সাধারণ মানুষের স্থাপনায় হুতিদের হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করছে। এই হামলাগুলো ইসলামী মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন বিরোধী বলেও জানায় ওআইসি। সংস্থাটি এই হামলাগুলোকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে সৌদির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা নষ্ট করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

ওআইসি আরও জানায়, হুতিগোষ্ঠীর পরিচালিত এই ‘জঘন্য হামলার’ উদ্দেশ্য ছিল বেসামরিক মানুষকে আতঙ্কিত করা, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করা। সংস্থাটি পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করে এবং এটি ইসলামের মূল্যবোধ, আন্তর্জাতিক রীতি ও আইনের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর মর্যাদা নষ্ট করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানায় ওআইসি। সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন, পবিত্র স্থান ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে সংস্থাটি।

এর আগে, মক্কার কাছে ইয়েমেনের হুতিগোষ্ঠীর ছোড়া একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। জোট দাবি করেছে, এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে এবং তা ধ্বংস করে। ড্রোনটি নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে পড়ে। আল-মালিকি জানান, এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

তিনি বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

এছাড়া সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ওআইসি। একই সঙ্গে পবিত্র স্থান ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছে সংস্থাটি। এর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতিগোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। হুতিদের পক্ষ থেকে মক্কাকে লক্ষ্য করে এটি দ্বিতীয় হামলার চেষ্টা বলেও দাবি করেছে জোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ সুপার) মো. আপেল মাহমুদকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তটি বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

আদেশে আরও জানানো হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনা করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%