ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঝুলন্ত সেতু এলাকার উন্নয়ন কাজে ধীরগতি, বিপাকে পর্যটক


ঝুলন্ত সেতু এলাকার উন্নয়ন কাজে ধীরগতি, বিপাকে পর্যটক

রাঙ্গামাটি পর্যটন শিল্পের অন্যতম আইকনিক স্থান ঝুলন্ত সেতু, যেখানে প্রতিদিন ভ্রমণপিপাসুরা ভিড় জমায়। কিন্তু সেতু পার হয়ে অপর প্রান্তে দর্শনীয় স্থানে পৌঁছাতে পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যার প্রধান কারণ হলো নির্মাণাধীন সিঁড়ির কাজের অসমাপ্ততা। পর্যটকদের চলাচলের একমাত্র এ রাস্তার ওপর পড়ে আছে রড, যার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত পর্যটক। শুধু তাই নয়, নির্মাণ সামগ্রীকে যেখানে সেখানে স্তূপ করে রাখা হয়েছে।

পর্যটকদের চলাচলের সুবিধার্থে পূর্বের ভাঙাচোরা রাস্তা সংস্কার ও সম্প্রসারণে কাজ চলছে। প্রথমবারের মতো হস্তান্তরিত বিভাগ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই সেতু এলাকায় উন্নয়ন কাজ করছে। তবে, কিছু কাজ শেষ হলেও, গুরুত্বপূর্ণ এই সিঁড়ির কাজের ধীরগতির কারণে পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে। আইকনিক পর্যটন কেন্দ্রের এমন দূরাবস্থায় হতাশ পর্যটকরা।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, সেতু থেকে ওপরের ওঠার স্থানে সিঁড়ি নির্মাণের কাজ প্রায় চার মাস ধরে চলছে। সেখানে ঠিকাদার মাসে মাত্র দুই থেকে তিনটি ধার নির্মাণ করছে। এত সামান্য জায়গায় কাজ করতে এত সময় লাগছে কেন?

আরও পড়ুন: নরসিংদীতে এসআরবি- অভিযান অস্ত্র-গুলি, মাদক সহ নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার

ঢাকা থেকে ঘুরতে আসা সাইদ আনোযার জানাচ্ছেন, ‘এমন একটা দর্শনীয় স্থানে এসে যখন দেখে সেখানে নির্মাণ সামগ্রী পড়ে আছে, যার জন্য আমাদের চলাচলে সমস্যা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়।’

রমজান আলী বলেন, ‘এই রাস্তায় চলাচল করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রডের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। ঢালু জায়গার বেশ কিছু স্থানে রডের মাথা বের হয়েছে, সেখানে সবাই ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

নোয়াখালীর থেকে আসা রুহুল আমিন প্রশ্ন রাখেন, ‘কাজ করার এটাই কি উপযুক্ত সময়? আমার ট্যুর এজেন্সি আছে, তাই প্রায়ই পর্যটক নিয়ে রাঙ্গামাটি আসি। মাস দুয়েক আগে এসেছিলাম। তখন কেন এই কাজ করা হলো না? সামনের বর্ষায় দুইটি গ্রুপ নিয়ে আবার আসব। একজন গাইড ও পর্যটক হিসেবে মনে করি কাজটা এখন শুরু করা পর্যটক বান্ধব সিদ্ধান্ত নয়।’

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা বলেন, ‘হস্তান্তরিত বিভাগ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এই উন্নয়ন কাজ করছে। কাজ অত্যন্ত ধীরগতিরে চলছে। দ্রুত উন্নয়ন কাজটি শেষ করার জন্য জেলা পরিষদের কাছে আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায়

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ‘আমি কাজের বিষয়টি অবগত হয়েছি। প্রকৌশল শাখা ও ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছি। আশা করছি, শিগগিরই কাজ শেষ হবে এবং পর্যটকদের বিড়ম্বনা দূর হবে।’

জেলা পরিষদের তথ্য অনুযায়ী, ঝুলন্ত সেতু এলাকার রাস্তা, সিঁড়িসহ সার্বিক উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: রাজধানীতে একই পরিবারের তিনজনসহ দগ্ধ ছয়জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: রাজধানীতে একই পরিবারের তিনজনসহ দগ্ধ ছয়জন

রাজধানীর উত্তরখান ও দারুসসালাম এলাকায় আলাদা দুটি ঘটনার প্রেক্ষাপটে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের কারণে একই পরিবারের তিনজনসহ অন্তত ছয়জন দগ্ধ হয়েছে।

শনিবার (৬ জুন) এই দুর্ঘটনাগুলি ঘটে। দগ্ধদের উদ্ধার করা হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, উত্তরখানের একটি বাসায় সপরিবারে বসবাস করেন আলী হোসেন, তার স্ত্রী হাসনা হেনা এবং তাদের মেয়ে আঁখি আক্তার। আজ ভোরে রান্নাঘরে জমে থাকা গ্যাস অপ্রত্যাশিতভাবে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের ফলে ঘরে থাকা তিনজনই দগ্ধ হন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন যে, দগ্ধ ছয়জনের শরীরের বিভিন্ন অংশ ১০ থেকে শতভাগ পর্যন্ত পুড়ে গেছে। আলী হোসেন এবং হাসনা হেনা দম্পতির অবস্থার অবনতি ঘটেছে এবং এটি অত্যন্ত আশঙ্কাজনক।

এছাড়া, রাজধানীর দারুসসালাম এলাকায় একটি ভিন্ন গ্যাস বিস্ফোরণের ঘটনাতেও বিপ্লব, মিরাজ ও সুজন নামের তিন দিনমজুর দগ্ধ হয়েছেন। তারা কাজ শেষে বাসায় ফেরার পরে রান্না করতে গিয়ে এই বিস্ফোরণের শিকার হন। তাদেরও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসকরা উল্লেখ করেছেন, দগ্ধদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার সংবাদ পেয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে মানহানিকর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল মাদারীপুর

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


মাদারীপুরে স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে মানহানিকর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরের কালকিনিতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী, স্বজন ও প্রতিবেশি লোকজনের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করা হয়। শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী এলাকার ইয়াসমিন আক্তার ও তার বাবা হাবিবুর রহমান তালুকদার, তার ভাই মাসুদ তালুকদার, ইয়াসমিনের মেয়ে মার্জিয়া আক্তার ও তার ছেলে সম্রাট তালুকদার।
এ সময় তাঁরা বলেন, কোলচরী এলাকার বাসিন্দা মনি আক্তারের সঙ্গে একই এলাকার মজিবর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে পরকীয় সম্পর্কে রয়েছেন। এ ঘটনায় মজিবর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার, তার স্বজন ও প্রতিবেশিদের নিয়ে তার স্বামীর কর্মকান্ডের প্রতিবাদ জানায়। এরই পরিপেক্ষিতে গত ২৮ মে মনি আক্তারের ওপর হামলা হয়েছে বলে মিথ্যে অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত করে।
হামলায় তারা ইয়াসমিন আক্তার, মাসুদ তালুকদার, মার্জিয়া আক্তার, হাবিবুর রহমান তালুকদারসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অথচ পুরো ঘটনা সাজানো। পরকীয় ঘটনা বাঁধা দেওয়া মনি আক্তার ক্ষুদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন থেকে তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে যারা অপতথ্য দিয়েছে, তাদের বিচারও দাবি করেন তাঁরা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হয়েছে ১০টি দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হয়েছে ১০টি দল

আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া ১০টি দল চূড়ান্ত হয়ে গেছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান, যারা বাছাইপর্বে সফলভাবে অংশ নিয়েছে। আয়োজক দেশ জাপান আগেই অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছিল।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে নেপাল ও মালয়েশিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে উঠেছে। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে টুর্নামেন্টে টিকিট নিশ্চিত করেছে হংকং ও ওমান।

বাছাইপর্বে নেপাল সবচেয়ে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এই দলটি প্রথম ম্যাচে চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তারা ১৬৭ রানের বড় জয় পান। কাতার অনুষ্ঠানের নাম প্রত্যাহার করে নেওয়ায় নেপাল দুই জয় নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা পায়।

চীনের বিরুদ্ধে পরাজিত হলেও মালয়েশিয়া হংকংয়ের বিপক্ষে জয় পেয়ে মূল আসরে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমানও বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।

পুরুষদের ক্রিকেট ইভেন্ট আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছিল। সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে তারা পদক নিশ্চিত করেছিল। সেই ম্যাচে ইয়াসির আলী ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

গত সপ্তাহে নারীদের ক্রিকেট ইভেন্টের আটটি দলও চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব পেরিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন মূল পর্বে স্থান পায়। তাদের সঙ্গে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ জাপান। নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

শনিবার (৬ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবুল (৫০) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো উ-১১-৪২৮০ নম্বরের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এই আঘাতে খুঁটিটি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%