ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী


প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

দেশের সর্বস্তরে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নের কাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী উল্লেখ করেন, সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বণ্টন করা হচ্ছে। দেশের জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রত্যেক পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী দরিদ্র ও সমাজে অনগ্রসর পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি সহযোগিতা সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি বেশি সম্পৃক্ত করার পরামর্শও দেন। একই সঙ্গে প্রত্যেক নেতাকর্মীকে জনসাধারণের সঙ্গে সহনশীল আচরণ করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত, দেশের সর্ববৃহৎ দল বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি কখনো একা চলার বা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নেওয়ার পক্ষে তারা কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য নিরসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ হিসেবে বিবেচিত

সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, পরাজিত স্বৈরাচারী শক্তির দোসররা গোপনে সংগঠিত হয়ে বিভিন্নভাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী এবং সব গণতান্ত্রিক নাগরিককে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাট চালিয়েছে, তাদের প্রত্যেককে প্রচলিত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

উল্লেখ্য, ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটÑএই চার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে একের পর এক মতবিনিময় সভা করে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, বর্তমান সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত একটি দেশ গড়ার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন, দেশে গুম, অত্যাচার ও নির্যাতন শব্দগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমাজব্যবস্থা গড়ার লক্ষ্য আমাদের, যেখানে গুম, অত্যাচার ও নির্যাতন থাকবে না।

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেন্যু পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও জানান, বিএনপি দীর্ঘ ১৮ বছর ধরে গুম, খুন ও নির্যাতন বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও গুম ও খুনের বিরুদ্ধে বিদেশে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তিনি নিজে নির্যাতনের শিকার হয়েছেন এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও নির্যাতনের শিকার হয়েছেন।

তবে গণতন্ত্র ও দেশের স্বার্থে তিনি কখনো আপস করেননি।

মন্ত্রী জানান, আগামীকাল সারা দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হবে। সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশপ্রেমিক ও গণতান্ত্রিক, যা গুম, খুন বা কোনো ধরনের অত্যাচার ও নির্যাতনে বিশ্বাস করে না।

তিনি আরও জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে এ দিবস পালন করতে দেওয়া হয়নি। এখন সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশে দেশপ্রেমিক সরকারের উদ্যোগে দিবসটি সফলভাবে পালন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমরা দেশের জনগণকে বার্তা দিতে চাইÑ গুমের দিন শেষ হয়ে গেছে। ভয়াবহ সেই কালো অধ্যায় অতিক্রম করে আমরা একটি ন্যায়বিচারের দেশ প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, এ ধরনের মানবতাবিরোধী অপরাধ আর কখনো দেশে সংঘটিত হতে দেওয়া যাবে না। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের প্রতি দায়বদ্ধ। অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোরও বিচার হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা এ দিবস পালন করব। বিগত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও অন্যান্য অনেক ব্যক্তি গুমের শিকার হয়েছেন। সরকার কাজ করছে যাতে দেশে আর কখনো গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন না হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশে যে রক্তাক্ত গণঅভ্যুত্থান হয়েছিল এবং এক মাসের ব্যবধানে প্রায় দুই হাজার নিরীহ ছাত্র-জনতাকে যারা হত্যা করেছে, তারা জেলে থাকবে- এটাই স্বাভাবিক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে তাদের বিচার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালে যাওয়ার পথে বন্যায় নিখোঁজ, ৫৬ ঘণ্টা পর মায়ের সন্ধান পেল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


হাসপাতালে যাওয়ার পথে বন্যায় নিখোঁজ, ৫৬ ঘণ্টা পর মায়ের সন্ধান পেল ছেলে

 

নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বন্যার নতুন ঢেউ আঘাত হানার আশঙ্কায় স্থানীয় জনগণ চরম আতঙ্ক ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। সেখানে মানুষের মধ্যে এমন একটি মনোভাব তৈরি হয়েছে যে ‘বেঁচে থাকার কোনো আশা নেই’—এমনটি জানিয়েছেন এক নার্স।

 

এছাড়া, হাসপাতালে যাওয়ার পথে ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রায় ৫৬ ঘণ্টা নিখোঁজ থাকার পর এক ব্যক্তি তার মায়ের সন্ধান পেয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক নন-রেসিডেন্ট নেপালি অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র পুদাসাইনি জানিয়েছেন, তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের অবস্থা সম্পর্কে তিনি এখনো নিশ্চিত নন। বিবিসিকে তিনি জানান, তার স্ত্রীর খালা ও খালার স্বামী, তাদের নাতনি ও নাতনির স্বামী এবং তার ধর্মসন্তান নিখোঁজ রয়েছেন।

শনিবার সকালে

অনুষ্ঠানে পুদাসাইনি জানান, ভয়াবহ বন্যার ৫৬ ঘণ্টা পর তিনি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।

 

বন্যার সময় তার মা হাসপাতালে যাওয়ার পথে ছিলেন।

তিনি বলেন, বন্যার ধ্বংসযজ্ঞের সময় একটি সেতু ভেসে যায়। এর ফলে তার মা এবং আরো কয়েকজন আত্মীয় হাসপাতালে আটকা পড়ে। পরে নেপাল সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

 

ইংল্যান্ডের এসেক্সে বসবাসকারী এই নার্স জানান, ভয়াবহ দুর্যোগের তথ্য জানার জন্য তিনি প্রতিবেশী ও বন্ধুদের ওপর নির্ভর করছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান সংক্রান্ত পোস্ট করছেন।

পুদাসাইনি বলেন, ‘মানুষ খাবার, পোশাক, ওষুধ ও সহায়তার জন্য কাঁদছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে বড় লিডের পথে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


পাকিস্তানকে ১১০ রানে গুটিয়ে বড় লিডের পথে ইংল্যান্ড

লর্ডস টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে ইংল্যান্ড। পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার ফলে ইংল্যান্ড ১৮০ রানের লিড পেয়েছে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে স্বাগতিকরা ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে। ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৬১ রান, হাতে রয়েছে ৭ উইকেট।

দ্বিতীয় দিনে মোট ১৩টি উইকেটের পতন ঘটে। রবিনসন ও আর্চার মিলে নিয়েছেন ৭টি উইকেট।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখেন ইংল্যান্ডের পেসাররা। নিখুঁত লাইন-লেংথ ও সিম মুভমেন্টে রবিনসন ছিলেন সবচেয়ে ভয়ংকর। ১৩ ওভারে ছয়টি মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে তিনি ৪ উইকেট দখল করেন।

অন্য প্রান্তে আর্চার পাকিস্তানি ব্যাটসম্যানদের নাজেহাল করেন গতি ও বাউন্সের মাধ্যমে। নিয়মিত ১৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করা এই পেসার সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিতে বল করেন। ১১.২ ওভারে ২৬ রান দিয়ে তার শিকার ৩ উইকেট।

পাকিস্তানের হয়ে ওপেনার আজান আওয়াইস সর্বোচ্চ ৪৬ রান করেন। রবিনসনের বাউন্সারে তার প্রতিরোধ ভেঙে যায়। এরপর মাত্র ৬ রানের মধ্যে পাকিস্তান শেষ চার উইকেট হারায়।

দিনের শুরুতে ইংল্যান্ড ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে। শেষ উইকেট জুটিতে গাস অ্যাটকিনসন ও জশ টাং ৪২ রান যোগ করেন। অ্যাটকিনসন ৪৫ রান করে আউট হন, তবে টাং ৩০ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের ইনিংস ২৯০ রানে শেষ হয়।

পাকিস্তানের হয়ে মোহাম্মাদ আব্বাস ৪টি, আলি উসমান ৩টি এবং অ্যাটকিনসন ২টি উইকেট নেন।

১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা ইংল্যান্ড শুরুতেই বেন ডাকেটকে হারায়। এরপর প্রথম ইনিংসে ফিফটি করা জর্ডান কক্সও ১১ রানে ফেরেন। ১৩ রানে ২ উইকেট হারানোর পর জো রুট ও এমিলিও গে পরিস্থিতি সামাল দেন।

তৃতীয় উইকেটে এই দুজন মিলে ৪৭ রান যোগ করেন। তবে ২৪ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান রুট। টেস্টে এটি তার সর্বশেষ ১২ ইনিংসে নবম এলবিডব্লিউ।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ডের গে ৩০ এবং হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫১ বছর বয়সে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


৫১ বছর বয়সে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

ক্রিকেটের ক্ষেত্রে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা, সেটি আবারও প্রমাণ করলেন জোয়ানা হিকস। ৫১ বছর ১৭৩ দিন বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আইল অব ম্যানের এই স্পিনার।

রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিস নারী দলের বিরুদ্ধে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট দখল করেন হিকস। তার চমৎকার বোলিংয়ে গ্রিস দল মাত্র ১৫ ওভারে ৫২ রানে অলআউট হয়ে যায়। এরপর, আইল অব ম্যান মাত্র ৯ উইকেট হাতে রেখেই পাওয়ার প্লের মধ্যে লক্ষ্য অতিক্রম করে।

এই ফাইফারের মাধ্যমে পুরুষ ও নারী—দুই ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন হিকস। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার বার্ট আইরনমঙ্গারের দখলে।

১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট দখল করেছিলেন আইরনমঙ্গার। প্রায় ৯৬ বছর ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার ভেঙে দিলেন হিকস।

আইরনমঙ্গার অবশ্য ওই টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। প্রথম ইনিংসে ৬ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তার বোলিংয়ের ফলে দক্ষিণ আফ্রিকা যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে যায়।

১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন আইরনমঙ্গার। ১৪ টেস্টে তার মোট ফাইফার ছিল চারটি।

হিকসের বয়সের দিক থেকে রেকর্ড গড়া অবশ্য নতুন নয়। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিপক্ষে দুটি ফাইফার নিয়েছিলেন তিনি।

মাল্টার বিরুদ্ধে ৪৯ বছর ১৬২ দিন এবং গ্রিসের বিরুদ্ধে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে নারী ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছিলেন হিকস।

দুই বছর পর সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন তিনি। এবার ৫১ বছর ১৭৩ দিন বয়সে ফাইফার নিয়ে পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট শিকারের নতুন নজির স্থাপন করলেন এই অভিজ্ঞ স্পিনার।

সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফাইফার

৫১ বছর ১৭৩ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৬

৪৯ বছর ৩১৪ দিন — বার্ট আইরনমঙ্গার, অস্ট্রেলিয়া, পুরুষ টেস্ট, ১৯৩২

৪৯ বছর ২৩৪ দিন — বার্ট আইরনমঙ্গার, অস্ট্রেলিয়া, পুরুষ টেস্ট, ১৯৩১

৪৯ বছর ১৬৮ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৪

৪৯ বছর ১৬২ দিন — জোয়ানা হিকস, আইল অব ম্যান, নারী টি-টোয়েন্টি, ২০২৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%