ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন


প্রতাপনগরে রাস্তা সংস্কার ও ইটের সলিং কাজের উদ্বোধন

জাতীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের আওতায় প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সড়ক সংস্কার ও ইটের সলিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় প্রতাপনগর বটতলার মোড় থেকে মুতায়াললিম জামে মসজিদ পর্যন্ত। ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি এস এম আক্তারুজ্জামান, ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কারিমুল্লাহ, হাফেজ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আশাশুনির শ্রীকলস ফুটবল মাঠ নদী ভাঙ্গনের কবলে

আশাশুনি সদরের শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ) বর্তমানে মরিচ্চাপ নদী ভাঙনের কবলে পড়ে গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মাঠটি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলেও শঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভাঙন কবলিত মাঠ এলাকা পরিদর্শন করেছেন। শ্রীকলস গ্রামের জন্য এটি একমাত্র খেলাধূলার স্থান, শ্রীকলস ফুটবল মাঠ (বালুর মাঠ)। গত এক বছর ধরে নদীর স্রোতের কারণে মাঠের উত্তারাংশে ভাঙন চলছে। বাঁধ রক্ষার জন্য বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী উঠলেও কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর ফলে এক বছরে মাঠের ৫০ ফুট মত মাটি নদীতে চলে গেছে। এই এলাকায় ৭০০ ফুট দৈর্ঘ্যে ভাঙন হচ্ছে। বর্ষা মৌসুমের পূর্বে পাইলিং ব্যবস্থা গ্রহণ করে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে বাঁধ রক্ষার কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু শনিবার (১৩ জুন) ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। ভাঙনের অবস্থা দেখে তিনি দ্রুত উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, মাঠ কমিটির সভাপতি গাউসুল আজম, সহ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া সম্পাদক সেলিম রেজা, ইউপি সদস্য শাহীনুর ইসলাম, মাঠ কমিটির উপদেষ্টা মুজিবর রহমান এবং ডাঃ আঃ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
‘একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটাল ঠিক হয়ে যাবে’

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি আমার। আমাকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জামায়াতের লোকেরা বলে, এটা নাকি বে-ইনসাফ হইছে। কয়েকটা টাকা না কম নিয়া তারা (আদ্-দ্বীন হাসপাতাল) মানুষরে বোকা বানায়। ছয়টা বাচ্চাকে মেরে ফেলছে, ওরা (জামায়াত) এখন তাদের (আদ্-দ্বীন হাসপাতাল) পক্ষে নানান কথা বলে। কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছিই। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলো ঠিক হবে যাবে।’

তিনি বলেন, ‘আমরা একটি ব্যতিক্রমী সরকার চালাচ্ছি। দলমত-নির্বিশেষে আমরা সব মানুষের সেবা করতে চাই। এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরও বলেন, চায়নার সহযোগিতায় আমরা তিন হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের শিক্ষকদের সাথে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের শিক্ষকদের সাথে মতবিনিময়

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে আজম মোঃ আব্দুস সালাম আজ আশাশুনিতে এইচএসসি পরীক্ষা নিয়ে একটি মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১৩ জুন) বিকাল ৪ টায় আশাশুনি দারুস সাখাওয়াত ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়া এই সভায় অংশগ্রহণ করেন আশাশুনি উপজেলার সকল কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকেরা।

সভায় সুষ্ঠু, নকলমুক্ত, ভয়ভীতিমুক্ত ও আইন মোতাবেক এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, এপিএস কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান, দরগাহপুর কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, বড়দল কলেজের অধ্যক্ষ বাবলুর রহমান, গদাইপুর আঃ লতিফ কলেজের অধ্যক্ষ এবং বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার।

এছাড়া বক্তব্য রাখেন বদরতলা আদর্শ কলেজের অধ্যক্ষ, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক রবিউল ইসলাম, এবং আশাশুনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথি বোর্ডের চেয়ারম্যান সকলের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন। তিনি কঠোরভাবে আইন মেনে কলেজ পরিচালনা ও পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছেন।

এর আগে, ফারুকে আজম তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে শায়িত পিতা-মাতার কবর যিয়ারত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে নকল সিগারেটসহ চোরাই মালামাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


মোরেলগঞ্জে নকল সিগারেটসহ চোরাই মালামাল উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরীর কারখানার পাশে অবস্থিত একটি গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডারবি সিগারেট এবং বিভিন্ন ধরণের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টার দিকে, মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা ডারবি সিগারেট এবং আরও কয়েক লাখ সিগারেট মালামাল জব্দ করে। একই সাথে মোরেলগঞ্জ থানার পুলিশ চুরির সাথে জড়িত সিগারেট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের মালামাল ও যন্ত্রাংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মনোনীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে এবং ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন। সোমনাথ দে জানান, গত আগষ্টে বিল্পবের পরেই বাধাল এলাকায় তার গ্রীন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সিগারেট তৈরীর মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান পরিচালনা করে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও উদ্ধার হবে বলে তিনি আশাবাদী। মাসুদ করিম টিটু জানান, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের অন্ধকারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে। ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে এবং এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকো’র মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েক মাস পূর্বে সিগারেট তৈরীর মেশিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশের দল শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ক্রাউন টোবাকো’র মালিক বদরুল আলম ভদ্দর এবং তার কোন কর্মচারিকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সকলে পালিয়ে যায় এবং এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে। ঘটনাস্থল থেকে এসআই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দে’র কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার হয়েছে। অভিযান এখনও শেষ হয়নি এবং পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এলাকায় অবস্থান করছে। আরও কিছু চোরাই মালামাল উদ্ধার হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%