ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফতুল্লার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মিয়া গ্রেপ্তার


ফতুল্লার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মিয়া গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নিষিদ্ধ সংগঠন কুতুবপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ মিয়া, যিনি ফিরোজ মেম্বার নামেও পরিচিত, তাঁকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে আলীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ফিরোজ মিয়া, যিনি ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ব্যবসায়িক অংশীদার এবং তাঁরা আপন মামাতো-ফুফাতো ভাই বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে আটক করা হয়। তিনি কুতুবপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচিত এবং কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংগাইরে পরিবেশ দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা মোবাইল কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


সিংগাইরে পরিবেশ দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা মোবাইল কোর্টের

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে টায়ার পুড়িয়ে মারাত্মকভাবে বায়ু ও পরিবেশ দূষণের কারণে উপজেলা প্রশাসন ১ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে এই কাজ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলার ধল্লা এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।

সূত্রে জানা যায়, ধল্লা এলাকায় অবস্থিত গ্রিন এনার্জি নামক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে টায়ার পুড়িয়ে বায়ু ও পরিবেশের ক্ষতি করে আসছিল। প্রশাসনের নজরে আসার পর মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে গ্রিন এনার্জি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, তিনি অতিদ্রুত সব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজীপাড়া মহিলা খাতুন মাদ্রাসায় ৫ ছাত্রী আহত, ঘটনা ধামাচাপার চেষ্টা; প্রিন্সিপাল পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজীপাড়া মহিলা খাতুন মাদ্রাসায় ৫ ছাত্রী আহত, ঘটনা ধামাচাপার চেষ্টা; প্রিন্সিপাল পলাতক

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর হাজীপাড়া মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রীর অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আরও তিন ছাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাশীপুরের হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার তিনতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

আহত পাঁচ ছাত্রীর মধ্যে জিদনী (১৪), লামিয়া আক্তার শাপলা (১৩), সুমাইয়া আক্তার (১৩), আসিয়া আক্তার আফরোজা (১২) ও আতিয়া (১১) রয়েছেন। তারা সবাই ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
মাদ্রাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, বিকেলে পাঁচ ছাত্রী একসঙ্গে ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে বিকট শব্দ শুনতে পান মাদ্রাসার লোকজন। পরে সেখানে গিয়ে পাঁচ ছাত্রীকে দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসার ছাদবাগানে পানি দেওয়ার সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচ ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাঁরা গুরুতর আহত হন।

তবে দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আহত ছাত্রীদের তা�

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা অনুভব, পরে পুলিশ এএসআইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা অনুভব, পরে পুলিশ এএসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে বুকে ব্যথা অনুভব করার পর ফখরুল ইসলাম (৪২) নামের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু ঘটে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ফখরুল ইসলাম কুমিল্লার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।

জানা গেছে, ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সহকর্মীরা তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত সোয়া ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান হাবিব জানান, ওই পুলিশ সদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তার মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতার বেশে ডিসি ফরিদা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতার বেশে ডিসি ফরিদা খানম

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতার বেশে গিয়ে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন এবং সেবার ক্ষেত্রে কোনো ভোগান্তি বা অনিয়ম রয়েছে কি না, তা সরেজমিনে জানার চেষ্টা করেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি পরিচয় গোপন রেখে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে সাধারণ নাগরিকের মতো ভূমিসেবা গ্রহণের পাশাপাশি সেবা নিতে আসা মানুষের সঙ্গে তিনি কথা বলেন। জেলা প্রশাসক তাদের কাছে সরাসরি জানতে চান, ভূমিসেবা নিতে গিয়ে কি কোনো ধরনের হয়রানি, ভোগান্তি, অতিরিক্ত অর্থ দাবি কিংবা অন্য কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এ সময় ডিসি ফরিদা খানম ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার পরিবেশ এবং কর্মকর্তা-কর্মচারীদের আচরণও পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ সেবাগ্রহীতার দৃষ্টিকোণ থেকে ভূমি অফিসের সেবার বাস্তব চিত্র বোঝার চেষ্টা করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন, যেন সাধারণ মানুষকে দ্রুত, সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা হয়।

ফরিদা খানম বলেন, "আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সাধারণ সেবাগ্রহীতার পরিচয়ে এখানে এসেছি।"

তিনি আরও বলেন, "ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে সেবার বাস্তব চিত্র জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।"

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের জন্য ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। আনুষ্ঠানিক পরিদর্শনের পাশাপাশি মাঠপর্যায়ে সেবার প্রকৃত চিত্র জানতে আকস্মিক ও সরেজমিন পর্যবেক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%