১০:৫৪ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছেন, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে।
সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র এবং প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, শিগগিরই এই সংলাপের কার্যক্রম শুরু হবে।
সূত্রগুলো জানাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: এফএও’র সতর্কতা: চাল, চিনি ও তেলের সরবরাহে চাপের শঙ্কা
এদিকে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরে আসার পর সংলাপ শুরু হবে। তবে, কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনও চূড়ান্ত করা হয়নি।
এখন পর্যন্ত বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময় করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন