ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের দায়ে দীঘিনালায় যুবকের এক মাসের কারাদণ্ড


মাদকের দায়ে দীঘিনালায় যুবকের এক মাসের কারাদণ্ড

খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকায় স্থানীয় বিএনপি ও এলাকাবাসী মাদকসহ একজন কে আটক করে পুলিশকে খবর দেয়। পরে দীঘিনালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন রশিকনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সোহরাব। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয় বিএনপি ও এলাকাবাসীকে ধন্যবাদ। এলাকাবাসী সোচ্চার হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের জামাইয়ের ২৫ বিয়ে, আড়াই বছর পর জানলেন শ্বশুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


মেয়ের জামাইয়ের ২৫ বিয়ে, আড়াই বছর পর জানলেন শ্বশুর

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয়ে এক ব্যক্তির ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। একাধিক বিয়ের অভিযোগের মধ্যে বিতর্কিত ঘটনাটি ঘটেছে বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারির মেয়ের বিয়ের সময়। বিধায়কের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বাবা ও ছেলে, অনুজ ত্রিবেদী এবং তার ছেলে প্রখর ত্রিবেদী, ইতোমধ্যে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, বিধায়ক জ্ঞান তিওয়ারির অভিযোগের আলোকে অনুজ ত্রিবেদী এবং তার ছেলে প্রখরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, ৬ আগস্ট, বিধায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে প্রতারণার অভিযোগ করেন, যেখানে তিনি তার মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন।

রেউসা থানায় দায়ের করা অভিযোগে বিধায়ক জ্ঞান তিওয়ারি জানান, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে তার মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। একই সঙ্গে ছেলের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

বিধায়ক দাবি করেন, স্থানীয়ভাবে খোঁজ খবর নেওয়া এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পর এই বিয়েটি সম্পন্ন হয়েছে। তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখরের অতীতের বিষয়ে তার পরিবার জানতে সক্ষম হয়।

অভিযোগে অভিযোগ করা হয়েছে, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে নানা নারীর সঙ্গে সম্পর্ক গড়তেন এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যে এভাবে প্রতারণা করে তিনি মোট ২৫টি বিয়ে করেছেন বলেও বিধায়ক অভিযোগ করেছেন।

এ ঘটনার পর, বিধায়ক তার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে এনে ওই পরিবারের সকল সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন বলে জানান। তিনি দাবি করেছেন, এই ঘটনায় তার পরিবার মানসিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের প্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

পুলিশ জানায়, বিধায়কের অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিওতে জ্ঞান তিওয়ারি অভিযুক্তদের জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি প্রসিকিউশনের

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)। একই সঙ্গে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মামলার অন্যান্য আসামির মধ্যে আছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোদিয়ানে রুশ বাহিনী একটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি বুধবার দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো দ্বারা প্রকাশিত হয়েছে।

এর আগে খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রার দাবি উঠেছে। সাম্প্রতিক সময়ে মস্কো ওই অঞ্চলের আরও কিছু বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলোপাতাড়ি কুপিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে হত্যা: এসএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


এলোপাতাড়ি কুপিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনকে হত্যা: এসএমপি কমিশনার

সিলেটের রায়নগর রাজবাড়ীর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, ওই বাড়ির কর্তা আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রীসহ বাসার তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।

এসএমপি কমিশনার বলেন, ‘তিনতলা বাসার দোতলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দরজা খুলে তিনজনের মরদেহ খুঁজে পায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের খুন করেছে অথবা জমি নিয়ে বিরোধ থেকেও এ ঘটনা ঘটতে পারে।’ বর্তমানে থানার পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। পুলিশের মতে, বুধবার সকালবেলা কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতর প্রবেশ করে এবং নৃশংসভাবে তিনজনকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় পুরো রায়নগর এবং সিলেট নগরে আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ বাসার সামনে ভিড় জমায়। এখনো সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা নাগাদ ওই বাসা থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। উল্লেখ্য, আব্দুস সাত্তার মিয়ার গ্রামের বাড়ি বিয়ানীবাজারে। স্থানীয়ভাবে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ছিলেন। তার চার সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আমেরিকায় এবং দুই মেয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্ত্রীকে নিয়ে তিনি দেশে বসবাস করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%