ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী


প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকার সমাজের প্রতি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করার জন্য ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ করছে।

সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান সমৃদ্ধ করার লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের আওতায় শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি সরকারের অন্যতম অঙ্গীকার। এই ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: অনেক শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি - মো. তমিজ উদ্দিন এমপি

এ সময়, প্রতিমন্ত্রী ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাযোগে জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে হাসনা। অটোরিকশা থেকে নামার পর একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২ জন

ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে শুক্রবার নিহত হয়েছেন দুইজন, এমনটাই জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।

তার অভিযোগ, এই হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার কিয়েভে সবচেয়ে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায় রাশিয়া।

শুক্রবার উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫ জন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়ে তথ্য জানান।

সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আটটার কিছু আগের সময়ে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা বিশেষ অভিযান শুরু করেন। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি পরিচালনার মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সাথে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। এরপর পাঁচজনকে আটক করা হয়।

তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চোরাচালান প্রতিরোধে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার আইন সংস্কারে অবস্থান স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সাইবার আইন সংস্কারে অবস্থান স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাইবার আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে সরকার আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। তবে আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

সভা শেষে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে, তথ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে যে কেউ বয়ান তৈরি করতে গিয়ে প্রচলিত আইন লঙ্ঘন করতে থাকলে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%