ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২ জন


ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২ জন

ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে শুক্রবার নিহত হয়েছেন দুইজন, এমনটাই জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে একটি বিবৃতিতে বলেছেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।

তার অভিযোগ, এই হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার কিয়েভে সবচেয়ে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায় রাশিয়া।

শুক্রবার উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

আরও পড়ুন: লিবিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, আতঙ্কে প্রবাসীরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫ জন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড মায়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়ে তথ্য জানান।

সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত আটটার কিছু আগের সময়ে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা বিশেষ অভিযান শুরু করেন। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি পরিচালনার মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া প্রায় ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সাথে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। এরপর পাঁচজনকে আটক করা হয়।

তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চোরাচালান প্রতিরোধে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার আইন সংস্কারে অবস্থান স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সাইবার আইন সংস্কারে অবস্থান স্পষ্ট করলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাইবার আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে সরকার আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। তবে আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

সভা শেষে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে, তথ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে যে কেউ বয়ান তৈরি করতে গিয়ে প্রচলিত আইন লঙ্ঘন করতে থাকলে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ইরানের সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার সেনাপ্রধানের

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। হাতামি এই মন্তব্য করেছেন তেহরানে খামেনির দাফন অনুষ্ঠানে। খবর আলজাজিরার।

তেহরানে খামেনির জানাজার অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি বলেন, "আরও দৃঢ় সংকল্প নিয়ে আমরা ইরানি জাতির শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী শাসনকে—জানিয়ে দিচ্ছি যে, আমরা শহীদ নেতা [খামেনি]-র রক্তের প্রতিশোধ নেব।"

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের সূচনালগ্নে চালানো এক বিমান হামলায় খামেনিসহ ইরানের আরো বেশ কয়েক নেতা নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মাদক-জুয়া বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


গাইবান্ধায় মাদক-জুয়া বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মাদক ও জুয়ার বিরুদ্ধে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সকল ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধের জন্য কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইনস্পেক্টর এনামুল হক, ইউনিয়ন জামায়াতের সভাপতি রাজু আহমেদ কিনু ও সাধারণ সম্পাদক ইফতেখাইরুল কল্লোল, গাইবান্ধা তৃণমূল উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, হাসেম বাজার মসজিদের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি ইমাম মেহেদী হাসানসহ অন্যরা।

বক্তারা বলেন, এলাকার কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বেচা-কেনা করছে।

এবং এর প্রভাবে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে।

চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বাড়ছে।

বক্তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তোলার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সেই সঙ্গে এলাকায় মাদক, জুয়া ও সব ধরনের সমাজবিরোধী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%