১০:৩২ পি.এম
শেরপুর সদর উপজেলায় কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
এই কংগ্রেসে বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেয়া হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এ কর্মসূচির আয়োজন করে। আইএফএডি ও বিশ্বব্যাংক-এর অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মোঃ তৌফিক আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ ছিলেন। সভাপতির দ্বায়িত্ব পালন করেন কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।
আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা
অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জাহানের উপস্থাপনায় বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য রাখেন ড. সালাউদ্দিন কায়সার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল।
এছাড়া কৃষিবিদ বনানী দেবনাথ, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এবং কৃষক দল থেকে শফিকুল ইসলাম গোল্ডেনও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিসার, শেরপুর সদর।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, কম খরচে চাষাবাদ এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি চারটি প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপদ্ধতি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন। কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি অফিসার, শেরপুর সদর, বলেন, এ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তুলে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন