১০:৩৩ পি.এম
এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৮:৪১ পিএম
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার (১৭ জুন) দুপুরে এক তদন্তকারী কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন। এটি নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং-২৫১/২০২৩, সূত্রঃ-দেওয়ানগঞ্জ থানার মামলা নং-০৭, তাং-১২/১২/২০১২ ইং এর জি. আর.নং-৩০৩(২)২০১২ হত্যা মামলায় সাক্ষ্য প্রদানে অবহেলার দায়ে প্রদত্ত এই কারাদণ্ড। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১১(ক) ধারায় সাক্ষ্য না দেয়ার কারণে সাব-ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম (বিপি নং-৫৭৭৬০০৯৮০) এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এটি একটি স্ত্রী হত্যা মামলা, যেখানে সবোর্চ্চ সাজা মৃত্যুদণ্ড। মামলাটি ১৩ বছরের পুরাতন, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন তিনি। ২০১২ সালে দেওয়ানগঞ্জ থানায় গৃহবধূ হত্যা মামলায় বিচারক আদালতে একাধিকবার ০৯টি চিঠি জারি করেন সাক্ষ্য দেওয়ার জন্য। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সাক্ষ্য দেননি এবং তার অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করেননি। ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাকে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪৮৫ ক ধারায় তাৎক্ষণিকভাবে ২৫০ টাকা জরিমানা করেন। কিন্তু এস.আই অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ না করার কারণে আদালত তাকে পেনেল কোর্টের ৬৭ ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক এই রায়কে সমর্থন করেছেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন