০৭:২৪ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি করতে চায় ইরানের সঙ্গে, তাতে তেহরান কোনভাবেই রাজি হবে না। তিনি আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প মন্তব্য করেন, ‘তারা এমন কোনো চুক্তি করবে না, যেটাকে আমি প্রয়োজনীয় মনে করি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঠেকানো।
ট্রাম্প বলছেন, ‘আমরা সেখানে একটি কারণেই আছি। ইরান কোনভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’ তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন নিয়ে মন্তব্য করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রের আগের হামলার কারণে ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর পুনর্গঠনে দেশটির দীর্ঘ সময় লাগবে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
আলাদা করে, জুনে ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে। ওই সমঝোতা লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির হবে। কিন্তু দুই দেশের মধ্যে আলোচনা এখনো এগোয়নি। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে না।
অন্যদিকে, ইরান পরিষ্কার জানিয়েছে, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতার শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখবে। তেহরানের দাবি রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার, তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা সম্পদ ছাড় দেওয়া এবং সামরিক হুমকি ও অভিযান বন্ধ করার।
চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে অবদান রাখা ওমানকে নিয়েও তিনি হুমকিমূলক মন্তব্য করেছেন। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও বেড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন