০৭:২৯ পি.এম
অভিনেত্রী সামিরা খান মাহি এবার অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তার যাত্রা শুরু করলেন। তিনি একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক এবং শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান।
মাহির ব্যবসায়িক অঙ্গনে যাত্রা একেবারে নতুন নয়। তিনি প্রায় দুই বছর আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন। এ পর্যন্ত তিনি ব্যবসার বিভিন্ন দিক বোঝার এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নেবার জন্য সময় নিয়েছেন। এবারই প্রথম তিনি আনুষ্ঠানিকভাবে নিজের ব্যাবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ করলেন।
নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বিশাল সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান এবং ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। এছাড়া জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
মাহি জানিয়েছেন, তিনি ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনাও করেছেন। তার বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবে পরিচালিত হবে। অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে মাহি অত্যন্ত আশাবাদী। দীর্ঘ সময় ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর তিনি এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন