ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলেন


পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে দূরপাল্লার হামলা বন্ধে পারস্পরিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করেছেন যে, রাশিয়ার ভূখণ্ড কালিনিনগ্রাদ সরাসরি আক্রান্ত হলে প্রয়োজন অনুযায়ী সব ধরনের অস্ত্র, এমনকি পারমাণবিক অস্ত্রও ব্যবহার করা হতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মস্কোয় ভালদাই ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, রাশিয়াকে বলা হচ্ছে—যদি তারা ইউক্রেনের তেল শোধনাগারে হামলা বন্ধ করে, তাহলে রাশিয়াও ইউক্রেনের জাহাজে হামলা বন্ধ করবে। তাঁর মতে, এমন প্রস্তাব ‘হাস্যকর’ বলে তিনি উল্লেখ করেন।

এই বক্তব্য পুতিনের আসে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের পর। ওই বৈঠকে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়াও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে প্রস্তুত।

আরও পড়ুন: ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন

পুতিন জানান, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলায় দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১ শতাংশ ক্ষতি হয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে, এসব হামলার জবাব রাশিয়া দিচ্ছে। এ সময় ইউক্রেনে রাশিয়ার দূরপাল্লার হামলা অব্যাহত রাখার অবস্থানও তিনি স্পষ্ট করেন।

এদিকে, কালিনিনগ্রাদ নিয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে পুতিন বলেন, রাশিয়ার এই ভূখণ্ড সরাসরি আক্রান্ত হলে দেশটির হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে, যার মধ্যে পারমাণবিক অস্ত্রও রয়েছে। এর আগে রাশিয়া ন্যাটোকে দেওয়া এক কূটনৈতিক নোটে জানিয়েছিল, কালিনিনগ্রাদ বিচ্ছিন্ন করার চেষ্টা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে অবশ্য বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে ন্যাটো ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

পুতিন আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা এমন পর্যায়ে যেতে পারে, যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়বে। তিনি ইউক্রেন সংকটের সমাধানে আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স

আরও পড়ুন: রাজা চার্লস উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুর ১ টার মধ্যে দেশের ২ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই পরিস্থিতির কারণে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের জয়া আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ এম


শেরপুরের জয়া আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন

শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়। শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষার প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে অবদান রাখা শিশু-কিশোরদের এই পুরস্কারের জন্য মনোনীত করে।

জানা গেছে, জয়া বণিক গত চার বছর ধরে শিশুদের অধিকার রক্ষা ও সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি উপকূলীয় এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে মাঠ পর্যায়ে এবং অনলাইনে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন।

জয়ার উদ্যোগ ও প্রচেষ্টার ফলে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং অনেক পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে শিশু অধিকারের বার্তা তিনি পৌঁছে দিয়েছেন।

এছাড়া মাঠ পর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক নানা কার্যক্রম পরিচালনা করছেন জয়া। এসব উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জয়া বণিক বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।’

শিশুদের অধিকার, শান্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিশু-কিশোরদের কাজকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে বন্ডবাজারে ধস, মার্কিন ডলার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ এম


বিশ্বজুড়ে বন্ডবাজারে ধস, মার্কিন ডলার ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ

আজ শুক্রবার, টানা তৃতীয় সপ্তাহের মতো মার্কিন ডলার শক্তিশালী হওয়ার পথে রয়েছে। মুদ্রাটি ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। বিশ্বজুড়ে সরকারি বন্ডের দাম কমার ফলে ঋণের খরচ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব কারণে ডলারের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বজুড়ে বন্ড বিক্রির চাপ দেখা দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার বেড়ে ৫ দশমিক ৩৪৪ শতাংশে পৌঁছায়। এটি ২০০২ সালের পর সর্বোচ্চ ছিল। শুক্রবার দিনের শুরুতে এই সুদের হার কিছুটা কমে ৫ দশমিক ২৪৯ শতাংশে নেমে আসে। বিনিয়োগকারীদের নজর ছিল যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের দিকে, যা কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সুদের হার নিয়ে সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

ডলারের অবস্থান পরিমাপ করা ডলার সূচক ছিল ১০২ দশমিক ০৮। চলতি সপ্তাহে সূচকটি প্রায় ১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পথে রয়েছে। এটি টানা তৃতীয় সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে ডলারের এমন টানা তিন সপ্তাহের বৃদ্ধি দেখা গিয়েছিল। সাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা মন্তব্য করেন, বিনিয়োগকারীরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যেখানে মূল্যস্ফীতি কমছে না, সরকার বিপুল ঋণ নিচ্ছে এবং বাজারে সরকারি বন্ডের সরবরাহ বাড়ছে।

তিনি আরও বলেন, স্বল্প মেয়াদে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কম হলেও দীর্ঘমেয়াদি বন্ডের সুদের হার বৃদ্ধি পাচ্ছে। এটি বোঝা যাচ্ছে যে, বিষয়টি শুধু কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সুদের হার নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঝুঁকি এবং সরকারের আর্থিক ঝুঁকিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে ভোক্তামূল্য প্রত্যাশার তুলনায় কম বেড়েছে। একই সঙ্গে জুলাইয়ের মূল্যস্ফীতির হিসাবও সংশোধন করা হয়েছে। এতে চলতি মাসের শেষে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের বাজি কমিয়েছে।

চলতি সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ দুই নীতিনির্ধারক সুদের হার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরো তথ্য পাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। এ কারণে শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রতিবেদনের গুরুত্ব বেড়েছে। পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমতে পারে। বেকারত্বের হার টানা তৃতীয় মাসের মতো ৪ দশমিক ১ শতাংশ থাকতে পারে। পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন জানান, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে মূল্যস্ফীতি এবং পণ্যের দামের ওপর বেশি নজর দিচ্ছে। তাই মজুরি বৃদ্ধির হার বেশি হলে তা যুক্তরাষ্ট্রের সুদের হার, সরকারি বন্ড এবং ডলারের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থমকে আছে। এর মধ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ চুক্তির দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। ইউরোর দাম ছিল ১ দশমিক ১২৩৭ ডলার, যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন দামের কাছাকাছি। ফ্রান্সের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ায় ইউরোর ওপর চাপ তৈরি হয়েছে। ফ্রান্সের সরকারি বন্ডের সুদের হারও ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরো জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতেও দুর্বল হয়েছে।

এক ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দাম ছিল ১৫৮। সেপ্টেম্বরে জাপানের বার্ষিক মূল মূল্যস্ফীতি ১০ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে, তবে ইয়েনের দামে বড় পরিবর্তন হয়নি। ব্রিটিশ পাউন্ডের দাম ছিল ১ দশমিক ৩১৮৭ ডলার। অস্ট্রেলীয় ডলারের দাম ০ দশমিক ১৮ শতাংশ কমে শূন্য দশমিক ৬৯১৮ ডলারে নেমেছে। দুটি মুদ্রাই তিন মাসের সর্বনিম্ন দামের কাছাকাছি রয়েছে। নিউজিল্যান্ডের ডলারের দাম ০ দশমিক ২২ শতাংশ কমে শূন্য দশমিক ৫৫৯১ ডলারে নেমেছে। ২০২৫ সালের নভেম্বরের পর এটি মুদ্রাটির সর্বনিম্ন দাম।

টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ সুদের হার কৌশলবিদ প্রশান্ত নিউনাহা মন্তব্য করেন, বাজার কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের জন্য প্রস্তুত হচ্ছে—এমনটি স্পষ্ট নয়। ইউরোপের বিভিন্ন সমস্যার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এ পরিস্থিতিতে ডলার ও ইয়েন একই সময়ে শক্তিশালী হতে পারে। সম্প্রতি ডলারের শক্তিশালী হওয়ার পেছনে ইউরোর দুর্বলতাও বড় ভূমিকা রাখছে। ইউরোপে রাজনৈতিক ঝুঁকি বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাতের কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এতে ইউরোর প্রতি বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব পড়েছে।

পেপারস্টোনের ওয়েস্টন বলেন, ডলারের শক্তিশালী হওয়ার ধরন বদলে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শক্তির চেয়ে অন্য দেশগুলোর সমস্যা ডলারের চাহিদা বাড়াতে বেশি ভূমিকা রাখছে। বিশেষ করে ইউরোপের সমস্যাগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইমিংপুলে ছেলের সঙ্গে জলকেলিতে মেতে উঠলেন পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ এম


সুইমিংপুলে ছেলের সঙ্গে জলকেলিতে মেতে উঠলেন পরীমনি

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বর্তমানে সিনেমায় খুব একটা উপস্থিত না থাকলেও সামাজিক মাধ্যমে তিনি তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিয়মিতভাবে সক্রিয় রয়েছেন। নিজের ভালো লাগা ও মন্দ লাগা সবকিছুই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সম্প্রতি, সুইমিংপুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মেতে ওঠার একটি মুহূর্ত তিনি প্রকাশ করেছেন।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, পরীমনি সন্তানদের নিয়ে নিজের জীবনকে নতুন করে সাজিয়েছেন। কাজের পাশাপাশি সন্তানদের জন্য সময় বের করা তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটাতে তিনি দক্ষতা অর্জন করেছেন। কাজের ব্যস্ততার মাঝে সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

এবার, ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার একগুচ্ছ ছবি পরীমনি ফেসবুকে শেয়ার করেছেন। সন্তানদের নিয়ে আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতে তিনি কখনো দ্বিধাবোধ করেন না। মা-ছেলের ছবি প্রকাশের সুন্দর মুহূর্তগুলো নিয়ে নেটিজেনরা প্রশংসায় মেতে ওঠেন। উল্লেখ্য, পরীমনির বড় ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ছাড়াও তার পরিবারে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম রয়েছে।

পরীমনির সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, তিনি সুইমিংপুলে ছেলের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কখনো পানিতে ছেলের সঙ্গে খুনসুটি করছেন, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হচ্ছেন। ছবিগুলোতে মা-ছেলের স্বতঃস্ফূর্ত আনন্দের মুহূর্তগুলো ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে পরীমনির এমন পোস্টে তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%