ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন


কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

কুমিল্লার বুড়িচংয়ে একটি পারিবারিক বিরোধের কারণে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুনের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের নবী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত জাকির (২৮) ওই এলাকার আইয়ুব আলীর পুত্র। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই শাকিল (৩২) পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, জাকির ও শাকিলের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় এবং মাদকসংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাকিল বাড়িতে আসলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় শাকিল জাকিরকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু ঘটে। পরে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি স্থানীয় চৌকিদার মোকলেসকে জানানো হয়। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ দেবপুর ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেন।

পুলিশ জানায়, নিহত জাকির হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও তলানিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও তলানিতে

হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে গত মঙ্গলবার জাহাজ চলাচল একেবারেই তলানিতে ছিল। আগের দিনের তুলনায় সংখ্যা অপরিবর্তিত থাকলেও, এটি স্বাভাবিক গড়ের তুলনায় অনেক কম। অন্যদিকে, সামরিক চাপের পাশাপাশি আলোচনার দরজাও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে মঙ্গলবার মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, তরল গ্যাস এবং বিটুমিনবাহী তিনটি ট্যাংকার প্রণালি পার হয়েছে। এছাড়া, দুটি খালি ট্যাংকারও প্রবেশ করেছে। সোমবার মাত্র একটি জাহাজ পার হয়েছিল, যেখানে ১০ দিনের গড় সংখ্যা ১৫টি। তবে যাত্রাপথে অনেক জাহাজ সংকেত বন্ধ রাখায় পরবর্তী সময়ে সংখ্যাটি বাড়তে পারে।

এদিকে, ইরান নিয়ে ওয়াশিংটনের কৌশল দুটি সমান্তরাল পথে এগোচ্ছে। এর একটি হচ্ছে সামরিক চাপ এবং অপরটি নতুন করে আলোচনার পথ খোলা রাখা। ট্রাম্পের প্রচারণা বিষয়ক সাবেক পরিচালক রব আর্লেট আল জাজিরাকে এসব তথ্য জানান। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার লক্ষ্য হলো প্রণালিটি খুলে দেওয়া এবং ইরানকে আলোচনায় ফেরানো।

সংঘাতের মধ্যেও কূটনৈতিক বিকল্প খোলা ছিল বলে জানান আর্লেট। তবে সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য তেহরানকেই দায়ী করেন তিনি। আর্লেট বলেন, চুক্তিতে সই করার পরেও ইরান তা মানেনি। বরং তারা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে চুক্তি শেষ করেছে। ভুললে চলবে না, ইরান সরকার নিজেই চুক্তি থেকে সরে গেছে।

তিনি আরও বলেন, তেহরান কী বলছে তার চেয়ে তারা কী করছে, সেদিকেই নজর ট্রাম্প প্রশাসনের। তারা সত্যিই আলোচনা চায়, নাকি স্রেফ খেলা খেলছে—তা সময়ই বলে দেবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলায় মার্কিন নজরদারি ব্যবস্থার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ইরানি হামলায় মার্কিন নজরদারি ব্যবস্থার বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নজরদারি ব্যবস্থায় অভূতপূর্ব ক্ষতি হয়েছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ইতিহাসে এটি একটি একক ঘটনার মাধ্যমে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির উদাহরণ।

সংশ্লিষ্ট মহল ইঙ্গিত করেছে যে, এই ভেঙে পড়া নজরদারি অবকাঠামো পুনরায় চালু করার জন্য ওয়াশিংটনকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হবে।

এই আকস্মিক বিপর্যয়ের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর, পেন্টাগন এবং সমন্বিত গোয়েন্দা সম্প্রদায়ের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ও সামরিক-বহির্ভূত অবকাঠামোর পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের এই হামলা যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তার ছককে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণে সহায়তা দেবে জাপান: গণমাধ্যম

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করার উদ্যোগের অংশ হিসেবে জাপান মধ্যপ্রাচ্যে বিকল্প তেল পাইপলাইন নির্মাণ ও সম্প্রসারণে সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জাপান যুদ্ধের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। এই তেলের একটি বড় অংশ বর্তমানে সংকটাপন্ন হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

জাপানের দৈনিক নিক্কেই জানিয়েছে, হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল পরিবহনের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিকল্প রুট সম্প্রসারণ এবং নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগে সহায়তা করবে জাপান।

সরবরাহ সংকট মোকাবিলার জন্য জাপান ইতোমধ্যে দেশটির মজুত তেল ব্যবহার শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণও বৃদ্ধি করেছে।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি বৈঠকে আরও কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর মধ্যে ন্যাফথা উৎপাদনের জন্য বিশেষভাবে অপরিশোধিত তেলের মজুত গড়ে তোলার একটি উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

ন্যাফথা হলো অপরিশোধিত তেলের একটি উপজাত, যা পরিশোধনের পর বিভিন্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এনএইচকে আরও জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবিলায় জাপান পারমাণবিক বিদ্যুতের সর্বাধিক ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা করছে। পাশাপাশি, পরবর্তী প্রজন্মের পেরোভস্কাইট সৌর প্রযুক্তির উন্নয়নেও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে—এমন পূর্বাভাসের মধ্যে জাপান ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎ খাত পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের ১৫ বছর পর দেশটি আবারও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে জোর দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিআইএ পরিচালকের রহস্যজনক রাশিয়া সফর নিয়ে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


সিআইএ পরিচালকের রহস্যজনক রাশিয়া সফর নিয়ে যা জানা গেল

রাশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশাল মার্কিন সামরিক বিমান রহস্যজনকভাবে অবতরণ করে, যা সৈন্য ও সামরিক সরঞ্জাম বহনের জন্য প্রস্তুত ছিল। এই বিমানে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সফরটি সংক্ষিপ্ত ছিল এবং বিমানটি আবার ফিরে গেছে। তবে, এই সফরের বিষয়ে দুই দেশের সরকারই সম্পূর্ণ নীরব রয়েছে।

মঙ্গলবার মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সিবিএস নিউজ ও এক্সিওস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান সিআইএ প্রধান এবং ট্রাম্পের সাবেক জাতীয় গোয়েন্দা পরিচালক এই বিমানে ছিলেন। তবে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। বিমানটিতে র‍্যাটক্লিফ ছিলেন কিনা, সে বিষয়ে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোনো কর্মকর্তাই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

মার্কিন বিমান বাহিনীর বিশাল ‘সি-১৭-এ গ্লোবমাস্টার থ্রি’ পরিবহন বিমানটি মঙ্গলবার সকালে লাটভিয়ার রিগা থেকে উড্ডয়ন করে। এরপর এটি সীমান্ত পেরিয়ে রুশ আকাশসীমায় প্রবেশ করে।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সফর শেষে মঙ্গলবারই বিমানটি ফিরে যায়। এর আগে গত ২৩ আগস্ট ওয়াশিংটন ডিসির কাছের ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে এটি রিগায় পৌঁছেছিল।

এই অপ্রত্যাশিত সফর ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। মার্কিন যুদ্ধ দপ্তর এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ উভয়েই জানিয়েছেন, বিমানটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%