ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষকের সোনালি দিন ফেরাতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী


কৃষকের সোনালি দিন ফেরাতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের সোনালি দিন ফিরিয়ে আনতে কৃষিতে আধুনিক পদ্ধতির ব্যবহারের নিশ্চয়তা দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মওকুফ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

তিনি বক্তব্যে বলেন, আমি ব্যক্তি বুঝি না, দল বুঝি না। আমার লক্ষ্য একটাই, সেটি হচ্ছে বাংলাদেশ। যদি দেশের কৃষক বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশও স্বনির্ভর হবে। কৃষক উঠে দাঁড়ালে বাংলাদেশও এগিয়ে যাবে।

আরও পড়ুন: খাদ্যমন্ত্রী আফরোজা খানমের মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন

এছাড়া, তিনি আরও বলেন, আজকের কৃষিঋণ মওকুফের মাধ্যমে কৃষকরা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। এ জন্য তিনি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের প্রায় ৮ কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং তাদের জমির দলিলও ফেরৎ দেওয়া হয়েছে।

এ ছাড়াও প্রতিমন্ত্রী কৃষকদের মাঝে পাঁচটি করে গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, বোদা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আহমেদ জোবায়েরসহ ঋণমুক্ত কৃষক-কৃষাণীরা।

আরও পড়ুন: ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’: ত্রাণ প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থায়ী নদীশাসনের আশ্বাস এমপি বাবুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


স্থায়ী নদীশাসনের আশ্বাস এমপি বাবুলের

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

রোববার (১৯ জুলাই) দুপুরের সময় উপজেলা ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ঘাট ও চরবলাশিয়া ঘাটসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। এ সময় স্থানীয়দের দুর্ভোগ ও নানা সমস্যার কথা তিনি শোনেন।

শহিদুল ইসলাম বাবুল মন্তব্য করেন, বিএনপি হলো জনগণের আস্থার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদী ও খাল খনন এবং কৃষক উন্নয়নে কাজ করেছেন। সেই ধারাবাহিকতার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের এবং জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক এবং স্বনির্ভর।

তিনি আরো উল্লেখ করেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে। পাশাপাশি আগামী শুকনো মৌসুমে আকোটেরচর ইউনিয়নের মাথাভাঙ্গা থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে নদীভাঙনে আর কোনো মানুষের ঘরবাড়ি ও ফসল নদীগর্ভে বিলীন না হয়।

এ সময় নদীতীরবর্তী এলাকাগুলোর বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা বলেন, আমরা কোনো ত্রাণ বা সাহায্য চাই না। আমরা দাবি করছি নদীভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হোক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা জুড়ে ছুটির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা জুড়ে ছুটির ঘোষণা

আর্জেন্টিনা যদি ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রশাসন সোমবার (আগামীকাল) দেশটিতে জাতীয় ছুটি ঘোষণা করার বিষয়টি বিবেচনা করছে। ফাইনালের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে এবং সরকারের নীতিনির্ধারণী মহলে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি চলছে।

আর্জেন্টাইন সংবাদপত্র ক্লারিন-এর রিপোর্ট অনুযায়ী, ছুটি ঘোষণার বিষয়টিকে সম্পূর্ণভাবে স্পেনের বিপক্ষে ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করে। তবে যদি লিওনেল স্কালোনির দল চ্যাম্পিয়ন হয়, তাহলে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা খুব বেশি।

আর্জেন্টিনা সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২২ সালের কাতার বিশ্বকাপে জয় লাভের পর দেশটিতে যে অভূতপূর্ব উল্লাস হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটানো। সেইসময়, তৎকালীন প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস এক জরুরি ডিক্রির মাধ্যমে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন, যার ফলে লাখ লাখ আর্জেন্টাইন রাস্তায় বেরিয়ে ফ্রান্সের বিরুদ্ধে ঐতিহাসিক জয় উদযাপন করতে সক্ষম হয়েছিলেন।

এবারও মিলেইয়ের সরকার সেই একই পথ অনুসরণ করতে চায়।

ছুটি ঘোষণার পাশাপাশি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রফি জয়ী দলের দেশে ফেরার নিরাপত্তা এবং লজিস্টিকস নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করেছে সরকার।

আর্জেন্টিনার সরকারি চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন যে, যেকোনো রকমের বড় উদযাপনের নিরাপত্তা এবং লজিস্টিকস সহায়তার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

যদিও তিনি পরিষ্কার করে বলেছেন, 'উদযাপনের ধরণ কোনরকম হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের হাতে। সরকার এখানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তারা যেভাবে চাইবে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং সমর্থন দেব।'

যদি আজ আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে জয়লাভ করে, তাহলে বুয়েনস আইরেসের রাস্তায় আবারও ২০২২ সালের মতো লাখো মানুষের এক ঐতিহাসিক ও জনসমুদ্রের মতো গণ-উদযাপন দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমানের ভাইরাল ভিডিও ঘিরে উদ্বিগ্ন ভক্ত-অনুরাগীরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


সালমানের ভাইরাল ভিডিও ঘিরে উদ্বিগ্ন ভক্ত-অনুরাগীরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রহস্যের সৃষ্টি করেছেন। উদ্বোধনের খবরের চেয়ে বেশি আলোচনায় রয়েছে নেটপাড়ায় তার শরীর নিয়ে কানাঘুষো। ক্যামেরার সামনে প্রিয় নায়ককের শারীরিক পরিবর্তন দেখে আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, আগের তুলনায় অনেকটাই অসুস্থ ও ক্লান্ত দেখাচ্ছিল। ফলে অনুরাগীরা তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন।

সম্প্রতি সালমান খান মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধনের পাশাপাশি পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। তবে তার মানবিক উদ্যোগের চেয়ে বেশি আলোচনায় আসে তার শারীরিক অবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালমানের আগের তুলনার চেয়ে অনেকটাই ওজন কমে গেছে। মুখে ক্লান্তির ছাপও স্পষ্ট। এ বিষয়টি নিয়ে নেটিজেনরা মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

একজন অনুরাগী লিখেছেন, তাকে খুব অসুস্থ লাগছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন। অন্য একজনের মন্তব্য, চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তিনি ক্লান্ত। আগের প্রাণবন্ত উপস্থিতিটা যেন আর নেই। কেউ কেউ তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সমালোচনা ও উদ্বেগের পাশাপাশি অনেক অনুরাগী সালমানের পক্ষে কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন এই অভিনেতা। একজন মন্তব্য করেন, অনেক তারকা বয়স লুকাতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। কিন্তু সালমান তার স্বাভাবিক রূপেই সবার সামনে এসেছেন, এটিই প্রশংসার দাবি রাখে।

যদিও সালমান খান বা তার টিম থেকে স্বাস্থ্যগত কোনো জটিলতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্য ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও সালমানের কাজ থেমে নেই। তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা। জানা গেছে, ছবিটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল। পরে গল্পের পরিবর্তন এনে নাম বদলানো হয়েছে। চীন ও গালওয়ান উপত্যকার উল্লেখও চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ছবিটির কিছু অংশের পুনঃশুটিং চলছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খানের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে সালমান খান একজন ভারতীয় সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে বা নির্মাণ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে সালমান খান ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছেন, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা করা হয়নি। তাই এটি আটকে যাওয়া বা বাতিল হওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘এসভিসি-৬৩’ সিনেমায় অভিনেত্রী নয়নতারার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন বংশী পৈদিপল্লি। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে ভাইরাল ভিডিওর কারণে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, সালমান খানের স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ভক্তরা এখন অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


গোমস্তাপুরে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিচালিত এক অভিযানে তিন কেজি গাঁজাসহ মোসাঃ সেতারা (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ ১৯ জুলাই (রবিবার) সকাল ০৭:০০ টা থেকে ০৭:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন নাদেরাবাদ (বেইলি ব্রিজ) গ্রামস্থ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত সেতারা ওই এলাকার মৃত মুকু মিয়ার মেয়ে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল আজ সকালে নাদেরাবাদ বেইলি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়, তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%