ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের রুপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন আবাসিক হলের


শিক্ষার্থীদের রুপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন আবাসিক হলের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুক্রবার (৩১ জুলাই) রাতে খাবারের সময় রুপচাঁদা মাছের নামে পিরানহা মাছ অতিরিক্ত মূল্যে পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের ধারাল দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহে ডাইনিং কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান। প্রথমে দাবি করা হয় যে মাছটি রুপচাঁদা, কিন্তু শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম পরবর্তীতে সেটিকে পিরানহা মাছ বলে স্বীকার করেন।

বিজয় দিবস হলের আবাসিক শিক্ষার্থী ও বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুম পারভেজ বলেন, আমাদের হলের ডাইনিংয়ে নিয়মিত পিরানহা মাছ পরিবেশন করা হচ্ছে এবং বিষয়টি একাধিকবার ডাইনিং কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আবেদন জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ হারালেন ৫ জন, একই পরিবারের ৪ জন

ডাইনিং পরিচালক মনির ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, শিক্ষার্থীরা যদি এই ধরনের মাছ খেতে না চান, তাহলে ভবিষ্যতে ডাইনিংয়ে আর এ ধরনের মাছ রান্না করা হবে না।

এ বিষয়ে বিজয় দিবস হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, আমি আগে বিষয়টি জানতাম না। হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিষিদ্ধ মাছ ডাইনিংয়ে পরিবেশনের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই ডাইনিংয়ের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ উঠেছিল। এক বার পুঁইশাক খোসাসহ রান্না করে পরিবেশন করার ঘটনায়ও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছিল।

প্রসঙ্গত, ২০০৮ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, মজুদ, প্রদর্শন, আমদানি ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পিরানহা মাছের বিস্তার ও বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়: ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দু’টি পরিত্যক্ত বস্তু পাওয়া যাওয়ার খবরে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি যখন এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, তখন তার ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল এবং কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। এদিকে তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


রোববার যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ লাইনের আশেপাশে গাছের ডালপালা কাটার উদ্দেশ্যে আগামীকাল রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের কিছু এলাকায় সকাল থেকে টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১ আগস্ট) তারিখে একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

এতে উল্লেখ করা হয়েছে যে, রোববার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের প্রক্রিয়ার জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরকাউয়ার কর্ণকাঠিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড, তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর ধামাচাপার চেষ্টায় চাচা-ভাতিজা , বিভিন্ন মিডিয়া হাউজে দৌড়ঝাপ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


চরকাউয়ার কর্ণকাঠিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড, তালাশ বিডিতে সংবাদ প্রকাশের পর ধামাচাপার চেষ্টায় চাচা-ভাতিজা , বিভিন্ন মিডিয়া হাউজে দৌড়ঝাপ শুরু

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি অঞ্চলে গোপন আস্তানা গড়ে তুলে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাশকতার পরিকল্পনা করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অনুসন্ধানী সংবাদ মাধ্যম ‘তালাশ বিডি’-তে এ বিষয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে, এই অপতৎপরতার পেছনে মূল ভূমিকা পালন করছেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাওন এবং তার চাচা সাবেক ইউপি সদস্য (মেম্বার) কালাম। পরবর্তী পর্ব ঠেকানোর জন্য অভিযুক্ত চাচা-ভাতিজা মরিয়া হয়ে উঠেছেন। তারা চান না যে কোনোরকম পরবর্তী প্রতিবেদন প্রকাশিত হোক। অভিযোগ উঠেছে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এবং পরবর্তী প্রতিবেদন আটকানোর লক্ষ্যে তারা একাধিক মিডিয়া হাউজ ও প্রভাবশালী মহলে জোর তদবির ও দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এদিকে, তালাশ বিডিতে সংবাদটি প্রকাশ হওয়ার পর স্থানীয় থানা পুলিশের নজরে এসেছে বিষয়টি। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রুখতে পুলিশের নজরদারি ও অভিযান বহুগুণ বাড়ানো হয়েছে।

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সন্দেহজনক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অনুসন্ধানী সংবাদে তাদের কর্মকাণ্ডের অসংলগ্নতা বেরিয়ে আসায় এখন তারা নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ঘোষণা করেছেন, "অপরাধী বা নাশকতাকারী যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।" সংবাদের সূত্র ধরে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাফনের কাপড়সহ চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


কাফনের কাপড়সহ চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

হবিগঞ্জের মাধবপুরে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলমসহ মোট ১৩ জনকে হত্যার হুমকি দেওয়ার একটি অভিযোগ সাম্প্রতিক সময়ে উঠে এসেছে।

শনিবার (১ আগস্ট) সকালে, তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি বড় পার্সেলের মাধ্যমে কাফনের কাপড়সহ একটি বেনামি চিঠি পৌঁছেছে। এই চিঠিতে মীর খোরশেদ আলমকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, 'এই চিঠি পাওয়ার পর তোর জীবনে যা আছে করার করে নে। এরপর মাত্র কয়েকদিন বেঁচে থাকবি। আগুন নিয়ে খেলার পরিণাম বুঝবি।'

এছাড়া চিঠিতে আরও কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখিত নামগুলোর মধ্যে আছেন— আনোয়ার হোসেন, মাহমুদ হোসেন, মিসির আলি, আব্দুল গফুর, মিজান কন্ডাক্টর, বজলু, সৈয়দ শিব্বির, আনাস, তালহা, তানজিল এবং নোমান।

চিঠিতে আওয়ামী লীগের কিছু নেতার নাম উল্লেখ করে তাদের চেয়ারম্যান বানানোর ব্যাপারে কিছু লেখা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মীর খোরশেদ আলম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঘটনার বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপারকে জানিয়েছেন। সেইসঙ্গে, তিনি ফেসবুকের মাধ্যমে চিঠি প্রেরণকারীকে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দিন মন্তব্য করেন যে, সাধারণত এ ধরনের কাজ নিজেদের লোকজনের মধ্যেই ঘটে থাকে। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টি করা হতে পারে এর উদ্দেশ্য। রাজনৈতিক দ্বন্দ্ব উসকে দেওয়ারও চেষ্টা থাকতে পারে। আমরা আশা করি পুলিশ ও সাংবাদিকরা অনুসন্ধান চালিয়ে প্রকৃত ঘটনা বের করবে।

স্থানীয় যুবদল নেতা খিজির খান সোহেল বলেন, মীর খোরশেদ আলম একজন ত্যাগী নেতা। যদি তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়, তবে দলীয়ভাবে তা মোকাবিলা করা হবে।

অভিযোগের বিষয়ে মীর খোরশেদ আলম জানান, তিনি জেনে কারও কোনো ক্ষতি করেননি। তিনি বলেন, কারও ক্ষোভ থাকলে সরাসরি কথা বলা উচিত। অনেক সময় তার সম্পর্কে ভুল তথ্য প্রকাশিত হলে তিনি প্রতিক্রিয়া দেখান না।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, মীর খোরশেদ আলম মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি এবং আদাউর ইউনিয়নের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি স্থানীয় সংসদ সদস্যের উন্নয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%