ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ


সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এবারে এমডি হিসেবে আবেদুর রহমান সিকদার নিয়োগপ পেয়েছেন, যিনি ডাচ্ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক। chairperson হিসেবে নিয়োগ পেয়েছেন কাজি শায়রুল হাসান।

এনিয়ে সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং কাজি শায়রুল হাসানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে, যা যোগদানের তারিখ থেকে শুরু হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

এক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সম্পর্ক পর্যালোচনা, বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া: মস্কো

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনা করা হবে। পাশাপাশি বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।

বৈঠকটি উভয়ের মধ্যে আজ মস্কোয় অনুষ্ঠিত হবে।

আজ ঢাকায় রাশিয়ান দূতাবাসের মাধ্যমে প্রচারিত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। উচ্চপর্যায়ের যোগাযোগসহ বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে।'

বিবৃতিতে আরো বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন পর্যন্ত তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। উল্লেখ্য, এই সফরটি তার বর্তমান দায়িত্ব গ্রহণের পর রাশিয়ায় প্রথম সরকারি সফর।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রতিনিধিত্ব করছেন ড. খলিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মতবিনিময় হবে।

রাশিয়া বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তাদের দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছে, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সত্ত্বেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ এগিয়ে চলছে।

সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা এবং বহুপাক্ষিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ নিয়মিতভাবে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি রয়েছে। রাশিয়া বাংলাদেশে প্রধানত শিল্প সরঞ্জাম, খনিজ সার এবং গম রপ্তানি করে। অন্য দিকে, বাংলাদেশ থেকেও তৈরি পোশাক ও সামুদ্রিক খাদ্য আমদানি করে।

বিবৃতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুই দেশের সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল প্রকল্পটির প্রথম ইউনিট চালু হয়েছে এবং দ্বিতীয় ইউনিটও চলতি বছরের মধ্যেই উৎপাদনে আসতে পারে।

মস্কোর মতে, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ সরবরাহ করতে সক্ষম হবে।

রাশিয়া শিক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করে জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তাদের ফেডারেল বৃত্তি কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১৮৫টি বৃত্তি বরাদ্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অনলাইন সিস্টেমে জটিলতার কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


দেশে অনলাইন সিস্টেমে জটিলতার কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত

সারা দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অনলাইন সেবা কার্যক্রম গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

এর কারণ হচ্ছে সার্ভার অথবা সফটওয়্যারজ নিত কারিগরি সমস্যা, যার কারণে তারা তাদের নিজ নিজ আইডিতে লগইন করতে পারছেন না।

ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে।

জানাগেছে, দেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) গত দুই দিনেরও বেশি সময় ধরে নির্ধারিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হননি।

এতে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান কার্যক্রম স্তবির হয়ে পড়েছে।

এদিকে, সাধারণ নাগরিকরা প্রতিদিন প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য বিভিন্ন ভূমি অফিসে আসছেন।

কিন্তু অনলাইন সিস্টেম অচল থাকায় অনেক ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এতে নাগরিকদের মধ্যে হতাশা এবং ভোগান্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে জানান, সমস্যার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়।

সাপোর্ট টিম প্রাথমিকভাবে জানিয়েছে, তারা সমস্যাটি শনাক্ত করে সমাধানের জন্য কাজ করছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়নি।

ভূমি অফিস সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান করে অনলাইন সেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর নাগরিকদের নির্ভরতা দিন দিন বাড়ছে।

তাহলে দীর্ঘ সময় ধরে সিস্টেম অচল থাকলে সরকারি সেবা প্রদান বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বৃদ্ধি পায়।

এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা সিস্টেম সচলের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

তবে সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত কারিগরি ত্রুটি দূর করে সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

ভূমি অফিস সূত্রে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কারিগরি ত্রুটি সমাধান হলে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং নাগরিকদের সেবা যথারীতি প্রদান করা হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, “গত ৪৮ ঘণ্টারও অধিক সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) আইডিতে লগইন করা যাচ্ছে না।

সারা বাংলাদেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) বিগত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিতে প্রবেশ করতে পারেননি।

ফলে অফিসে সেবা নিতে আসা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

সমস্যার শুরুতেই সাপোর্ট টিম জানিয়েছিল যে, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা করছেন সেবা প্রত্যাশীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৮ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চরএলাহী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি চরএলাহী বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বাদামতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় চরএলাহী বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা, সাবেক সহ-সভাপতি মহিন উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেলসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা তারই অংশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা ঝুঁকিতে ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


কাউখালীতে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা ঝুঁকিতে ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রশাসনিক নানা কাজে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানে পাঁচটি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ থাকলেও ২০২৩ সালের পর থেকে কোনো স্থায়ী কর্মচারী কর্মরত নেই। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে পারিশ্রমিক দিয়ে একজন চুক্তিভিত্তিক কর্মচারীর মাধ্যমে সীমিত পরিসরে দায়িত্ব পালন করা হচ্ছে।

কর্মচারীর অভাবে শ্রেণিকক্ষ ও বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, পিরিয়ডের ঘণ্টা বাজানো, দরজা-জানালা খোলা ও বন্ধ করা এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে নৈশ প্রহরী না থাকায় বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙচুর, দরজা-জানালা ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাবে শিক্ষক ও শিক্ষার্থীদেরই অনেক সময় শ্রেণিকক্ষ খোলা-বন্ধ এবং ঘণ্টা বাজানোর মতো কাজ করতে হচ্ছে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ তিনটি শিক্ষক পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় আমাদের শিক্ষকরা বাধ্য হয়ে ক্লাসরুম খোলা-বন্ধ করা, ঘণ্টা বাজানোসহ বিভিন্ন অতিরিক্ত কাজ করছেন। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় আমরা নতুন কর্মচারী নিয়োগ দিতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটের বিষয়টি আমাদের জানা আছে। বর্তমানে সরকারি বিধিনিষেধের কারণে নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। নিয়োগের সুযোগ সৃষ্টি হলে শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত শূন্য পদগুলো পূরণের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মচারী ও শিক্ষক সংকট চলতে থাকলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%