ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে অনলাইন সিস্টেমে জটিলতার কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত


দেশে অনলাইন সিস্টেমে জটিলতার কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত

সারা দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অনলাইন সেবা কার্যক্রম গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

এর কারণ হচ্ছে সার্ভার অথবা সফটওয়্যারজ নিত কারিগরি সমস্যা, যার কারণে তারা তাদের নিজ নিজ আইডিতে লগইন করতে পারছেন না।

ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে।

আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন

জানাগেছে, দেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) গত দুই দিনেরও বেশি সময় ধরে নির্ধারিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হননি।

এতে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাইসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান কার্যক্রম স্তবির হয়ে পড়েছে।

এদিকে, সাধারণ নাগরিকরা প্রতিদিন প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য বিভিন্ন ভূমি অফিসে আসছেন।

কিন্তু অনলাইন সিস্টেম অচল থাকায় অনেক ক্ষেত্রেই তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: তালাশ বিডি নিউজের সংবাদে তৎপর পুলিশ, বাকেরগঞ্জে জোরদার মাদকবিরোধী অভিযান

এতে নাগরিকদের মধ্যে হতাশা এবং ভোগান্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে জানান, সমস্যার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়।

সাপোর্ট টিম প্রাথমিকভাবে জানিয়েছে, তারা সমস্যাটি শনাক্ত করে সমাধানের জন্য কাজ করছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সিস্টেম পুরোপুরি সচল করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি ইয়াছিন আরাফাত নিহত

ভূমি অফিস সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধান করে অনলাইন সেবা কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর নাগরিকদের নির্ভরতা দিন দিন বাড়ছে।

তাহলে দীর্ঘ সময় ধরে সিস্টেম অচল থাকলে সরকারি সেবা প্রদান বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বৃদ্ধি পায়।

এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা সিস্টেম সচলের নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের অভিযানে দুই মাসে ১ হাজার ৫৯ জন গ্রেপ্তার

তবে সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত কারিগরি ত্রুটি দূর করে সেবা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

ভূমি অফিস সূত্রে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কারিগরি ত্রুটি সমাধান হলে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং নাগরিকদের সেবা যথারীতি প্রদান করা হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন বলেন, “গত ৪৮ ঘণ্টারও অধিক সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) আইডিতে লগইন করা যাচ্ছে না।

সারা বাংলাদেশের কোনো সহকারী কমিশনার (ভূমি) বিগত ৪৮ ঘণ্টার মধ্যে আইডিতে প্রবেশ করতে পারেননি।

আরও পড়ুন: ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী

ফলে অফিসে সেবা নিতে আসা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

সমস্যার শুরুতেই সাপোর্ট টিম জানিয়েছিল যে, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা করছেন সেবা প্রত্যাশীরা।

আরও পড়ুন: ইনানীতে গ্যাসের সঙ্গে তেলের উপস্থিতি সনাক্ত করেছে পেট্রোবাংলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৮ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী বাজারে এ কর্মসূচির আয়োজন করে চরএলাহী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলটি চরএলাহী বাজার থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও বাদামতলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় চরএলাহী বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা, সাবেক সহ-সভাপতি মহিন উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রুবেলসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করেন, নোয়াখালীর কালাদরাপ ইউনিয়নে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা তারই অংশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা ঝুঁকিতে ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


কাউখালীতে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা ঝুঁকিতে ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়

পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও প্রশাসনিক নানা কাজে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানে পাঁচটি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ থাকলেও ২০২৩ সালের পর থেকে কোনো স্থায়ী কর্মচারী কর্মরত নেই। বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে পারিশ্রমিক দিয়ে একজন চুক্তিভিত্তিক কর্মচারীর মাধ্যমে সীমিত পরিসরে দায়িত্ব পালন করা হচ্ছে।

কর্মচারীর অভাবে শ্রেণিকক্ষ ও বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, পিরিয়ডের ঘণ্টা বাজানো, দরজা-জানালা খোলা ও বন্ধ করা এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে নৈশ প্রহরী না থাকায় বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনাও ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাঙচুর, দরজা-জানালা ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীর অভাবে শিক্ষক ও শিক্ষার্থীদেরই অনেক সময় শ্রেণিকক্ষ খোলা-বন্ধ এবং ঘণ্টা বাজানোর মতো কাজ করতে হচ্ছে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ তিনটি শিক্ষক পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় আমাদের শিক্ষকরা বাধ্য হয়ে ক্লাসরুম খোলা-বন্ধ করা, ঘণ্টা বাজানোসহ বিভিন্ন অতিরিক্ত কাজ করছেন। এতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় আমরা নতুন কর্মচারী নিয়োগ দিতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, ইজিএস শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটের বিষয়টি আমাদের জানা আছে। বর্তমানে সরকারি বিধিনিষেধের কারণে নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। নিয়োগের সুযোগ সৃষ্টি হলে শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত শূন্য পদগুলো পূরণের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মচারী ও শিক্ষক সংকট চলতে থাকলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বরগুনায় ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার গৌরীচন্না থেকে নিখোঁজ ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ পুলিশ উদ্ধার করেছে। সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শামীম রোববার (৭ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজা-খুজির পরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির সামনে খালের পাশে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ জন্মায়। এরপর খালে তল্লাশি চালিয়ে শামীমের মস্তকবিহীন দেহ খুঁজে পাওয়া যায়। খবর পাওয়ার পর বরগুনা সদর থানা পুলিশ, ডিবি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য পরিষ্কারের জন্য পুলিশের তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম বলেন, ঘটনার রহস্য উদ্ধারে পুলিশের একাধিক টিম তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যার কারণে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


যার কারণে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল

ফিফা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নামার প্রস্তুতি নিচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। এই ১৮ বছর বয়সী ফুটবলারকে ঘিরে স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশা অত্যন্ত আকাশছোঁয়া। বিশ্বকাপ শুরুর আগে তিনি ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ইয়ামাল জানিয়েছেন, যদি স্পেন বিশ্বকাপ জিততে পারে তবে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদযাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও তিনি করেছেন।

ইয়ামাল বলেন, "আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস হেডফোন উপহার দেব।"

বার্সেলোনার এই উইঙ্গারের জন্য এটি হচ্ছে তার প্রথম বিশ্বকাপ। তবে তিনি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আগে থেকেই অর্জন করেছেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা স্মরণ করে ইয়ামাল বলেন, বড় আসরের শুরুতে স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে অনেক পরিণত করেছে।

ইয়ামাল বলেন, "প্রথম ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। তখন আমি বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।"

তিনি ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন। গতবার পুরস্কারটি জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেন যে, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে তিনি উপলব্ধি করেন যে, তখন তিনি এ সম্মানের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন না।

তিনি বলেন, "আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।"

দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, ফরাসি তারকার সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে দেম্বেলের পরামর্শ ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

বিশ্বকাপের আগে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচটি সোমবার পেরুর বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ হবে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%