ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের কর্মকাণ্ডে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে: নাহিদ


সরকারের কর্মকাণ্ডে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে: নাহিদ

সরকার দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে, এই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিরোধী মতকে দমন করা হচ্ছে এবং বিচারব্যবস্থা স্বাধীন থাকলে সবাই বিচার পাবে।

আরও পড়ুন: পিরোজপুরে ট্রলার ডুবিতে ৮ বছরের মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ

তিনি আরও উল্লেখ করেছেন, দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে। সংখালঘুদের উচিত কোনো রাজনৈতিক দলের পকেটে চলে না যাওয়া।

এসময় পশ্চিমবঙ্গে মুসলিমদের অবৈধ বাঙালি তকমা দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৬৩০০টি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ৬৩০০টি মামলা

 রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চালানো অভিযানের মাধ্যমে গত দু’দিনে ৬ হাজার ৩০০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত মামলা করা হয়েছে।

আজ (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য তুলে ধরেন।

ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে জানা যায়, ট্রাফিক-রমনা এলাকায় ১০টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি এবং ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা দায়ের হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১০২টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৪৬টি বাস, ৪০৩টি ট্রাক, ২৩১টি কাভার্ডভ্যান, ২৫৯টি সিএনজি ও ৪২৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২১টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি এবং ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৩৪০টি মামলা দায়ের হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৯টি বাস, ১২৯টি ট্রাক, ১৬৪টি কাভার্ডভ্যান, ১৬৪টি সিএনজি এবং ৭১৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৩৯টি মামলা দায়ের হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ২৬টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৪০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা রয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৭টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬২টি মামলা হয়েছে।

অভিযান চলাকালীন মোট ১৪৩৬টি গাড়ি ডাম্পিং করে এবং ৩০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার তেল শোধনাগার ও জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


রাশিয়ার তেল শোধনাগার ও জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন

ইউক্রেন বাহিনী রাশিয়ার তিনটি তেল শোধনাগারের অবকাঠামোয় হামলা চালিয়েছে। সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত বাশকোর্তোস্তান অঞ্চলে এই হামলাগুলি পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি টেলিগ্রামে একটি বার্তায় আরো দাবি করেছেন যে, ইউক্রেনীয় বাহিনী রুশ পতাকাবাহী ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘ইয়ানিনা’ নামের একটি কনটেইনার জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই কনটেইনার জাহাজটির ধারণক্ষমতা এক লাখ টনের বেশি এবং এটি কৃষ্ণ সাগরে চলাচল করছিল।

এছাড়া, ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগর ও আজভ সাগরে রাশিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তু ধারাবাহিকভাবে সেসব স্থাপনা, যা রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে টিকিয়ে রাখছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে তারেক রহমানের সভাপতিত্বে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে তারেক রহমানের সভাপতিত্বে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও, বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে গিয়ে প্রক্সি পরীক্ষার্থীসহ ৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে গিয়ে প্রক্সি পরীক্ষার্থীসহ ৪ জন গ্রেপ্তার

রংপুরে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দালালচক্রের চার সদস্যকে। রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এ সময় আলামত হিসেবে জাল প্রবেশপত্র, অর্থ লেনদেনের স্ক্রিনশট, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার, ১ আগস্ট, দুপুরে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস) তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার সময় ডিবির একটি বিশেষ দল নজরদারি করছিল। পরীক্ষাকেন্দ্র হিসেবে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে ফেস ডিটেকশন পয়েন্টে প্রবেশের সময় সন্দেহভাজন এক পরীক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) কে যাচাই করা হয়।

পরে তাকে একাডেমিক ভবনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আশরাফুল স্বীকার করেন যে, তার কাছে থাকা প্রবেশপত্রটি জাল। ওই সময় তার হয়ে প্রক্সি পরীক্ষা দিতে আসা তাজমিলুর রহমান (১৯) কে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কামালকাছনা কার্যালয়ে কর্মরত বাদশা মাসউদ আলম (৪৮) ও নুরুল ইসলাম (৪৬) এর মাধ্যমে তিনি ১৭ লাখ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার চুক্তি করেন। চুক্তির অংশ হিসেবে তিনি দিনাজপুর শাখা থেকে ঢাকা ব্যাংকের একটি হিসাবে আড়াই লাখ টাকা জমা দেন।

পরে তার কাছে একজন জাল প্রবেশপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়। তবে নিয়োগের নিয়ম অনুসারে তিনি কোনো শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এরপরও তিনি ওই জাল প্রবেশপত্র ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করেন। আশরাফুলের দেওয়া তথ্যে ভিত্তি করে রংপুর নগরীর জাহাজ কম্পানি মোড় এলাকা থেকে বাদশা মাসউদ আলমকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণা, আর্থিক লেনদেন ও জাল প্রবেশপত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়।

পুলিশ জানায়, বাদশা মাসউদ আলম জিজ্ঞাসাবাদে দাবি করেন যে, নুরুল ইসলামসহ আরো দুই থেকে তিনজন এই চক্রের সঙ্গে জড়িত ছিল। তারা দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ ক্যাডেট এএসআই পদে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এই চক্রটি জাল প্রবেশপত্র তৈরি করে এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করত।

পরে আরপিএমপির কোতোয়ালি থানার সহযোগিতায় ঢাকায় অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, 'বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতি বা দালাল চক্রের স্থান নেই। যারা চাকরি দেওয়ার নামে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%