ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রবাসী ফুটবলার মোহাম্মদ নেহাল পেলেন বাংলাদেশি পাসপোর্ট


প্রবাসী ফুটবলার মোহাম্মদ নেহাল পেলেন বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশি বংশোদ্ভূত ২০ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার নেহাল বর্তমানে জিব্রাল্টারের গ্লাসিস ইউনাইটেডে খেলছেন। পাসপোর্ট পাওয়ার পরেও, জাতীয় দলে খেলতে হলে তাঁকে কিছু প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

মোহাম্মদ নেহাল, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার, বাংলাদেশের পাসপোর্ট অর্জন করেছেন বলে জানা গেছে। এই পাসপোর্টটি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার পথে নাগরিকত্বসংক্রান্ত গুরুত্বপূর্ণ বাধা দূর করেছে।

২০ বছর বয়সী নেহাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন। বর্তমানে তিনি জিব্রাল্টারের শীর্ষ স্তরের ক্লাব গ্লাসিস ইউনাইটেড এফসিতে রয়েছেন। গত আগস্টে তাঁকে নিয়ে বাংলাদেশের ফুটবলে আগ্রহ তৈরি হওয়ার পর থেকে জাতীয় দলে তাঁকে পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ফুটবল ডাটাবেসে তাঁর নাগরিকত্ব বাংলাদেশ ও ইংল্যান্ড—দুই দেশের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুন: হালান্ডের জোড়া গোলে সিটির ৩-২ জয়, মারেস্কার নতুন রেকর্ড

তবে, বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার মাধ্যমে জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়তা পাওয়া যায় না। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য, কোচের বিবেচনায় জায়গা করে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলের খেলোয়াড়-যোগ্যতার নিয়মও পূরণ করতে হবে নেহালকে। এখন তাঁর সামনে মূল লক্ষ্য মাঠের পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের জাতীয় দলে নিজের জায়গা করে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত

বরিশাল, ৭ অক্টোবর, ২০২৬ : বরিশাল জেলায় ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে এই সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন।

সরকার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে সহায়ক হবে।

সভা থেকে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, ব্যবসায়ী, মৎস্যজীবী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়িত হয়।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, "ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিত করা মানে আগামী দিনের মৎস্য সম্পদকে নিরাপদ রাখা। প্রজননের সময় মাছ ধরা পড়লে ভবিষ্যতের ইলিশের সংখ্যাই কমে যায়। তাই এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।"

তিনি আরও বলেন, "মা ইলিশ রক্ষা শুধু মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণ। সবার সম্মিলিত অংশগ্রহণই এ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি।"

এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশকে শিবির নেতা আতিকুরের হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


পুলিশকে শিবির নেতা আতিকুরের হুমকি: ‘তোদের জান কালাকালা করি দিমু’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিনটি মামলার আসামি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান ফেসবুকে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

আতিকুর সোমবার (৫ অক্টোবর) দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে এই বক্তব্য দেন।

পুলিশের অভিযানের সময় ঘরের তালা ভাঙার অভিযোগের প্রেক্ষিতে তার এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তিনি কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, বদলি কি সব সমস্যার সমাধান?

পোস্টে আতিকুর উল্লেখ করেন, তিন হিন্দু সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে তার বাড়িতে এই ন্যক্কারজনক হামলা হয়েছে। তিনজন হলেন- উত্তম কুমার (বাড়ি চট্টগ্রামের মিরসরাই), এসআই সুমন (বাড়ি গাজীপুর) ও এসআই বিজয় (বাড়ি লক্ষ্মীপুরের রামগতি)।

তিনি আরও লেখেন, ওসি (তদন্ত) মঞ্জুর আলম (বাড়ি চাঁদপুর) এই ... বাচ্চা সংগঠন, জুলাই আন্দোলনকে নিয়ে অনেক গালিগালাজ করছে। তাদের চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে। তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।

জানা গেছে, গত শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আলমের নেতৃত্বে পরোয়ানাভুক্ত আসামি আতিকুরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুর পালিয়ে যান। অভিযানের সময় তার ঘরের দরজার তালা ভাঙার অভিযোগ তুলে রোববার রাতে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আতিকুর অভিযোগ করেন, পুলিশ তার বাড়িতে গিয়ে ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলেছে। তিনি জানান, তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলাগুলো হয়েছে। তিনি ২০২৩ ও ২০২৪ সালে ওই মামলাগুলো থেকে খালাস পেয়েছেন। তবে মামলাগুলোর নকল নেওয়া হয়নি। সোমবার তিনি মামলাগুলোর নকল নিয়ে থানায় জমা দিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার সদ্যবিদায়ি ওসি নুরুল হাকিম বলেন, ঘরের দরজা ও আলমারি ভাঙার বিষয়টি সত্য নয়। এটি তাদের সাজানো। আতিকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এটি পরোয়ানাভুক্ত আসামি ধরার নিয়মিত অভিযান ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবির বক্তব্যে সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিও সত্য, চলছে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ডিবির বক্তব্যে সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিও সত্য, চলছে তদন্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ এই বক্তব্যসহ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের ভাইরাল অডিওটি সত্য। তিনি উল্লেখ করেন, অডিওতে শোনা কণ্ঠস্বর তারই। এই তথ্য নিশ্চিত করার জন্য টেস্ট করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘সাবেক ওসি রাকিবুলের অডিওর বিষয়টি আদালতের অনুমতি নিয়ে আমরা ভয়েস টেস্টের মাধ্যমে শনাক্ত করেছি। এটা তারই কণ্ঠ ছিল। এর পেছনের সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘তিনি কার সঙ্গে কথা বলেছেন, কেন বলেছেন, সবকিছু আমরা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে বিস্তারিত বলা সম্ভব না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আট শিক্ষার্থী ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ লাভ করেছেন। এই পুরস্কারের মধ্যে দুজনকে গবেষণা পুরস্কার দেওয়া হয়েছে এবং ছয়জনকে গবেষণা বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা এবং সমাজের অনেকের অবদান থাকে। তাদের সেই অবদানের প্রতিদান দিতে হবে এবং ভবিষ্যতে সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করা সম্ভব নয়। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বেসরকারি অংশীদারিত্ব এবং অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানের পর্যায়ে নেওয়ার সম্ভাবনা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় আকারের ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্ব দেন।

এ বছর ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার’ লাভ করেছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। পাশাপাশি ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি’ পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুয্জাম্মিল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%