ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিম তীরে ১৫ শহরে ইসরাইলি অভিযানে আটক বহু ফিলিস্তিনি


পশ্চিম তীরে ১৫ শহরে ইসরাইলি অভিযানে আটক বহু ফিলিস্তিনি

অবরোধ ঘোষণার পর বিভিন্ন শহর ও জনপদে অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে।

শনিবার আলজাজিরার সংবাদদাতাদের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান পরিচালনা করা হয়েছে। হেবরনে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো পশ্চিম তীরে অবরোধের নির্দেশ দেন।

অভিযানের লক্ষ্য ছিল পশ্চিম তীরের নাবলুস, জেনিন, তুবাস ও কালকিলিয়া সহ কয়েকটি শহর ও জনপদ। নাবলুসের জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করে ইসরাইলি বাহিনী। জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটক হওয়ার ঘটনা ঘটেছে। তুবাস ও এর কাছের আক্কাবা শহরে প্রবেশ করে ইসরাইলি সেনারা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের ২০২৬ সালের সাধারণ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনে তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বুলডোজার। ভবনটির বাসিন্দাদের মালপত্র সরানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। একই সময়ে হেবরনের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের কয়েকটি জায়গা থেকে শত শত ফিলিস্তিনি পরিবারকে জোর করে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হেবরনে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনার সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িও ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। এ সময় শহরের আল-জালদা এলাকায় অভিযান চালানো হয়।

শুক্রবার গভীর রাতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, হেবরনে তাদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান কয়েক দিন ধরে চলবে। পাশাপাশি পশ্চিম তীরের অসংখ্য এলাকায় অন্যান্য বাহিনীর অভিযানও চলবে বলে জানানো হয়েছে।

পশ্চিম তীরের পূর্বাঞ্চলে জেরিকো শহর ও এর কাছের আকাবাত জাবর শরণার্থীশিবিরেও প্রবেশ করে ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবরোধের ফলে পশ্চিম তীরজুড়ে প্রায় এক হাজার তল্লাশিচৌকি ও প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এতে লাখ লাখ ফিলিস্তিনির চলাচল ব্যাহত হবে।

শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তেলেম নামের একটি ইসরাইলি বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা। ওই হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরেই পশ্চিম তীরে পূর্ণ অবরোধের নির্দেশ দেন নেতানিয়াহু।

ইসরাইলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা জানিয়েছে, নিহত দুই সেনা ছাড়াও অন্তত তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, তেলেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ।

আরও পড়ুন: ইরানে কূটনৈতিক তৎপরতার জোয়ার: যুদ্ধ এড়াতে একজোট মুসলিম পরাশক্তিগুলো

এই হামলা ও অবরোধের ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংস হামলার পাশাপাশি জলপাই সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপরও হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবারের ইসরাইলি নির্বাচনের আগে এসব সহিংসতা আরও বাড়ছে।

ইসরাইলের উগ্রইহুদি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দুই সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরাইলি সরকার সেখানে আরো বহু বসতি নির্মাণে উৎসাহ দিচ্ছে।

ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, ইসরাইলের উগ্রইহুদি মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরো খারাপ করছে।

আলজাজিরাকে তিনি বলেন, অবরোধের ফলে পশ্চিম তীরের প্রতিটি শহর ও গ্রাম ‘ছোট কারাগারে’ পরিণত হবে। তল্লাশিচৌকি ও প্রবেশপথ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

আরও পড়ুন: তেহরানে সৌদি-ইরানের বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার আলোচনা

বারঘুতি সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের ওপর সমষ্টিগত শাস্তি চাপিয়ে দিলে পরিস্থিতির বিস্ফোরণ ঘটতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে মাইনের আঘাতে দুই সুপারট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ এম


হরমুজে মাইনের আঘাতে দুই সুপারট্যাংকারে আগুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌমাইনে আঘাতের ফলে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে জাহাজ দু’টিতে আগুন লেগে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে জাহাজগুলো অচল হয়ে পড়ে এবং নাবিকেরা জাহাজগুলো ছেড়ে যেতে বাধ্য হন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) দ্বারা প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, জাহাজ দুটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের দক্ষিণাংশ দিয়ে ‘অনুমোদনহীন রুটে’ চলাচল করার চেষ্টা করছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ও তীব্র অগ্নিকাণ্ডের কারণে সেগুলোর ইঞ্জিন অচল হয়ে যায়। ফলে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে সাগরে আটকা পড়ে।

আইআরজিসির দাবি, জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

বিবৃতিতে আরো জানানো হয়, পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের নিকটবর্তী এলাকায় জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং নাবিকেরা সেগুলো ছেড়ে চলে যান।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। এটি বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।

জলপথটির নিয়ন্ত্রণ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিবেচনায় ‘অননুমোদিত’ রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শশীভূষণ জাহানপুরে মরহুম হাজী মহিউদ্দিন কারী হকিবার স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ এম


শশীভূষণ জাহানপুরে মরহুম হাজী মহিউদ্দিন কারী হকিবার স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় শশীভূষণ থানাধীন ১৪৩ নং দক্ষিণ জাহানপুর ৭ নং ওয়ার্ড, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে,জাহানপুর স্বেচ্ছাসেবক দল নেতা লিটন হাওলাদার ও মিয়া মোঃ সোহাগ এর আয়োজনে, মরহুম হাজী মহিউদ্দিন কারী হকিবার স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির আহব্বায়ক ও জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ লিটন হাওলাদার ও চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশনের নেতা মিয়া মোঃ সোহাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেব দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সিকদার,ও চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জনতা বাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসে দলের সদস্য সচিব ও সাবেক কমিশনার মোঃ কামরুজ্জামান শাহিন। চরফ্যাশন উপজেলা যুবদল নেতা জে এইচ রাজু, জাহানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মাষ্টার। জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বজলুর রহমান মাষ্টার, মোঃ আজমির লিটন, মোঃ ইউনুস সাগর, জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেব দলের আহবায়ক মোঃ হারুন মোল্লা ও সদস্য সচিব মিজানুর রহমান ফরাজী, জাহানপুর ইউনিয়ন যুবদল নেতা হাসান মাহমুদ, মনির হোসেন জজ, মনজু পাটোয়ারী সহ অনেকেই।


এসময় আরো উপস্থিত ছিলেন রসুলপুর,এওয়াজপুর,জাহানপুর,হাজারীঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


ফাইনাল খেলায় যে দুটিদল অংশগ্রহণ করেছেন, জাহানপুর আট কপাট বাজার স্পোর্টিং ক্লাব বনাম রসুলপুর ৯ নং ওয়ার্ড হাওলাদার স্পোটিং ক্লাব,ট্রাইবেকারের মাধ্যমে রসুলপুর ৯ নং ওয়ার্ড হাওলাদার স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জাহানপুর আট কপাট বাজার স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোঃ আবুল কাশেম জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান নির্বাচিত, এলাকাবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ এম


মোঃ আবুল কাশেম জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান নির্বাচিত, এলাকাবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোঃ আবুল কাশেমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।
তাঁর এ নতুন দায়িত্বকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এলাকাবাসী আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসীর প্রত্যাশা, মোঃ আবুল কাশেম তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ এম


শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় 'Fairdyl' সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%