০৮:০৩ পি.এম
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেখ রাসেল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার-ভিটা গ্রামের সাহেব আলীর সন্তান। তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ এবং মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিমলা বাজার ও বাস-স্টেশন এলাকার প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যারা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিল। ওই হামলার নেতৃত্বে যুবলীগ নেতা শেখ রাসেল অন্যতম ছিলেন।
আরও পড়ুন: নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ
সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন