ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গোলাগুলির পর বন্দুকধারীর আত্মহত্যা


যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় গোলাগুলির পর বন্দুকধারীর আত্মহত্যা

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, এতে আহত হয়েছেন আরো সাতজন।

পরে বন্দুকধারী নিজের গুলিতেই প্রাণ হারান। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

টুইন ফলস শহরের পুলিশ প্রধান ম্যাথিউ হিকস রবিবার জানিয়েছেন, হামলাকারী চ্যাড উইলিয়ামস নিজের গুলিতেই মারা গেছেন। তার বয়স ২৪ বছর। পুলিশ প্রধান আরও জানান, ঠিক কি কারণে এই হামলা চালানো হয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই তদন্তে হামলাকারীর স্বজনরা পুলিশকে সাহায্য করছেন। সিবিএস নিউজ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু আগে এ ঘটনা ঘটে。

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে দোকানের পার্কিং এলাকা থেকে মানুষজন পালিয়ে যাচ্ছেন।

ভিডিওতে আরো দেখা যায়, অস্ত্রের মতো দেখতে একটি জিনিস হাতে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি একটি দাঁড়িয়ে থাকা গাড়ির দরজা খুলছেন। রবিবার সাংবাদিকদের হিকস বলেন, 'উদ্ধারকারীরা এসে খুব ভয়াবহ এক পরিস্থিতি দেখতে পান। একজন পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি খুব কমই দেখেছেন।'

পুলিশ প্রধান জানান, ডিউটিতে না থাকা এক পুলিশ কর্মকর্তা এবং এক সাধারণ নাগরিক উইলিয়ামসকে বাধা দেন। তখন হামলাকারীর সঙ্গে তাদের গোলাগুলি হয়।

হিকস বলেন, 'আমাদের ধারণা, তাদের এই প্রতিরোধের কারণেই হামলাকারী পালিয়ে যেতে বাধ্য হন। ফলে আরো অনেকের জীবন বেঁচে যায়।' তিনি আরও জানান, আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বাকি তিনজন আশঙ্কামুক্ত আছেন। ইন্‌-অ্যান-আউট নামক সেই রেস্তোরাঁর প্রেসিডেন্ট লিনসি স্নাইডার এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে তাদের একজন নারী কর্মীও ছিলেন, কিন্তু তিনি ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করেননি। স্নাইডার জানান, হামলা শুরুর সময় ওই কর্মী গ্রাহকদের সেবা দিচ্ছিলেন।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

সিবিএস নিউজকে এফবিআইয়ের একজন মুখপাত্র জানান, স্থানীয় পুলিশকে প্রাথমিক তদন্তে সাহায্য করতে তাদের এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লিনসি স্নাইডার হামলায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেন, এই সহিংসতার শিকার এবং মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী সবার প্রতি তিনি সহানুভূতি জানাচ্ছেন। স্নাইডার বলেন, 'আমরা সবাই একসঙ্গে দাঁড়াব। এই ঘটনা থেকে শিক্ষা নিতে আমরা সব ধরনের চেষ্টা করবো।' উল্লেখ্য যে, টুইন ফলস শহরটি আইডাহোর দক্ষিণ অঞ্চলে অবস্থিত। রাজ্য রাজধানী বোয়েসি থেকে এটি দক্ষিণ-পূর্বে প্রায় ১২০ মাইল দূরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে ভিশন গ্রুপের নামে অর্থ আত্মসাতের "মিথ্যে অপপ্রচার" জামায়াত নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


কুড়িগ্রামে ভিশন গ্রুপের নামে অর্থ আত্মসাতের "মিথ্যে অপপ্রচার" জামায়াত নেতার বিরুদ্ধে

অর্থ আত্মসাতের ঘটনায় নিজের নাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সাবেক সহ-সেক্রেটারি মো. শাহজালাল সবুজ।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, একটি মহল প্রকৃত দায়ীদের আড়াল করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ প্রচারণা চালানো হচ্ছে।

বিবৃতিতে শাহজালাল সবুজ দাবি করেন, ভিশন এন্টারপ্রাইজ রফিকুল ইসলাম (রাজারহাট)-এর একক মালিকানাধীন প্রতিষ্ঠান। তিনি বলেন, প্রতিষ্ঠানের ২০১৫ সালের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাব, চেক পরিচালনার ক্ষমতা এবং ব্যাংক হিসাবের নমিনি—সবই রফিকুল ইসলামের নামে রয়েছে। এসব দাবির সমর্থনে তিনি সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, যে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন হয়েছে, সেটি ২০১৫ সালে একক মালিকানার ট্রেড লাইসেন্সের ভিত্তিতে খোলা হয়। অথচ কথিত অংশীদারিত্বের চুক্তির বিষয়টি আসে ২০২০ সালে। তাই একক মালিকানার প্রতিষ্ঠানকে পরবর্তীকালের অংশীদারিত্বের প্রতিষ্ঠানের সঙ্গে এক করে দেখানো যৌক্তিক নয় বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া, ২০২৩ সালে ভিশন এন্টারপ্রাইজের নামে নেওয়া একটি ঋণের নথিতে রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততার বিষয়ও উল্লেখ করেন শাহজালাল সবুজ। তার দাবি, প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে অংশীদারিত্বের হলে অন্য অংশীদারদেরও ঋণ প্রক্রিয়ায় যুক্ত থাকার কথা ছিল।
বিবৃতির শেষে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে সত্য প্রকাশের আহ্বান জানান এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন গণমাধ্যমে ভিশন এন্টারপ্রাইজকে ঘিরে অর্থ আত্মসাতের অভিযোগে শাহজালাল সবুজের নাম উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। তবে তিনি লিখিত বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত বা বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ এম


যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল: ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৬০০টি ভবন ধ্বংস হয়েছে।

স্পোকেন ফায়ার চিফ টম উইলিয়ামস জানান, ‘স্পোকেন এরিয়া ফায়ার’ নামে পরিচিত এই দাবানল তিনটি পৃথক আগুন নিয়ে গঠিত এবং এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এলাকাগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে।

ফেডারেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত আগুনে পাঁচ হাজার ৩৯০ একর (২,১৮০ হেক্টর) এলাকা পুড়ে গেছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে এই পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন এই দাবানলকে ‘অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন। এদিকে, অ্যাভিস্টা ইউটিলিটিজের তথ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন অঙ্গরাজ্যজুড়ে ২ লাখ ৫০ হাজার একরের বেশি এলাকা দাবানলে পুড়ে যাচ্ছে। গভর্নর বব ফার্গুসন রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং ফেডারেল সহায়তার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিপসের প্যাকেটের খেলনা বল গিলে ৫ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ এম


চিপসের প্যাকেটের খেলনা বল গিলে ৫ বছরের শিশুর মৃত্যু

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলার কুরকুরের একটি প্যাকেটের ভিতরে থাকা প্লাস্টিকের খেলনা বলের কারণে গলায় আটকে শ্বাসরোধের ফলে একটি পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু ঘটে।

পুলিশের সূত্র অনুসারে, ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিশুটি খেলতে গিয়ে প্যাকেটে থাকা বিনামূল্যের প্লাস্টিকের বলটি অসাবধানতাবশত গিলে ফেলে। বলটি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে অস্বীকার করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তৎক্ষণাত তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর জীবিত রাখা সম্ভব হয়নি।

এই ঘটনায় পুরো পরিবার এবং গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটি তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং গ্রামের একটি পরিচিত পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, প্লাস্টিকের বলটি কুরকুরের প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। খেলতে গিয়ে শিশুটি সেটি গিলে ফেলেছিল।

এখন পর্যন্ত শিশুটির পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। পুলিশও অস্বাভাবিক মৃত্যুর (ইউডিআর) মামলা কিংবা কোনোরকম ফৌজদারি মামলা নথিভুক্ত করেনি।

পুলিশ জানিয়েছে, তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্বালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৭ এম


জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্বালন

জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আবেগঘন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস ধারণ করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বলেও জানান। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষা, গবেষণা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। তিনি আরও বলেন, আমরা আশা করি, এ দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%