ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর ২০২৬ : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আজ মঙ্গলবার সকালে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

এছাড়া, বিশ্বব্যাংকের সহযোগিতাকে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেছেন বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল বাসাইলে এলজিইডির প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিরিজ টির স্লিলাব বাষ দিয়ে নির্মাণ করায় ঠিকাদার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ এম


টাঙ্গাইল বাসাইলে এলজিইডির প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিরিজ টির স্লিলাব বাষ দিয়ে নির্মাণ করায় ঠিকাদার গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইল জিসি-কাউলজানী সড়কে এলজিইডির প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি। অভিযোগ রয়েছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাউকে না জানিয়ে সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ চালান। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয় এবং মোবাইল ফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনা জানাজানির পর সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটিও।

সর্বশেষ আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকা থেকে মামলার প্রধান অভিযুক্তদের একজন ও সাব-ঠিকাদার শাহ আলমকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাব-ঠিকাদারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। এছাড়া মূল ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের উন্নয়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প, দ্রুত এগোচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৫ এম


সিলেটের উন্নয়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প, দ্রুত এগোচ্ছে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন

সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভায় সিলেটের উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় তিনি সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথা জানান। এর আগে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীত মৌসুম থেকে কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে।
এ ছাড়া সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫০ শয্যার হাসপাতাল চালুর বিষয়েও সরকারের উদ্যোগের কথা আগেই জানিয়েছেন মন্ত্রী। সিলেটের স্বাস্থ্যসেবায় বিদ্যমান ঘাটতি কমাতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-সিলেট মহা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে: জাতিসংঘে ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে: জাতিসংঘে ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান জানিয়েছেন, গাজা বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে ঘটেছে।

গাজার চলমান রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার নিষ্পাপ শিশু। আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবের কারণে পুরো উপত্যকাটি আজ ধ্বংসের সম্মুখীন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, সুদান, ইউক্রেন, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পাশাপাশি গাজায় চলমান আগ্রাসন জনপদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে সেখানে অতি প্রয়োজনীয় মানবিক সহায়তার মাত্র সামান্য অংশই পৌঁছানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন, সংকটগুলোর ভৌগোলিক বা রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু জাতিসংঘের সনদের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার অঙ্গীকার কখনোই আলাদা হতে পারে না।

বিশ্ববাসীর আস্থা ধরে রাখতে হলে আন্তর্জাতিক মানবিক আইন, মানবাধিকারের নীতি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক বা সুবিধাজনকভাবে প্রয়োগ করা যাবে না, উল্লেখ করে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩০ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে সাইডলাইন বৈঠক করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় বাংলাদেশ ও হাইতির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%