ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইরান জানিয়েছে খামেনির দাফনের নতুন তারিখ


ইরান জানিয়েছে খামেনির দাফনের নতুন তারিখ

ইরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অনেক দফা রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।

শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতা আগামী জুলাই মাসে শুরু হবে।

তথ্য অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোম শহরে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আরও পড়ুন: লাপিদ: মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত

পরে, ১৮ জুলাই মাশহাদ শহরে আরও এক দফা জানাজার আয়োজন করা হবে। একই দিনে সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আলি খামেনিকে দাফন করা হবে।

১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর পর দেশটিতে ৪০ দিন শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এরপর ৪ মার্চ ইরানি কর্তৃপক্ষ তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অনুষ্ঠানটির প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং ফলে অনুষ্ঠান স্থগিত করা হয়।

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করার কথা বলা হলেও দীর্ঘসময় এ বিষয়ে কিছু বলা হয়নি ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর মধ্যে খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কিছু বলেননি।

আরও পড়ুন: মার্কিন সিনেটর ক্রিস ভ্যান যুদ্ধ চালাতে ইরানকে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান

গত ৪ জুন, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন যে, ‘৩ দিনের শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। শোকযাত্রার মূল আয়োজন তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে।’

ডেপুটি মেয়র আরও জানান, খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে।

ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে খামেনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে ইমাম রেজার মাজারে তার বাবাকে দাফন করা হয়েছিল।

 

আরও পড়ুন: মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল উত্তোলনের অভিযোগ, গুদাম কর্মকর্তা প্রত্যাহার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের জার্সিতে পড়শী, জানালেন শুভ কামনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ব্রাজিলের জার্সিতে পড়শী, জানালেন শুভ কামনা

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই আবহের মধ্যে পসার জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী তার পছন্দের দল ব্রাজিলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

প্রথম ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্রাজিলের জন্য শুভ কামনা জানিয়েছেন।

ব্রাজিলের জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি পোস্ট করেন পড়শী। ছবিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের উন্মাদনায় তার এই উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ কামনা ব্রাজিল।’ এছাড়াও পোস্টটিতে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির সঙ্গে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ হ্যাশট্যাগও ব্যবহার করেন। এর পরেই দর্শকেরা মন্তব্য করতে শুরু করেন।

একজন ভক্ত মন্তব্য করেন, ‘ব্রাজিল মানেই আগুন।

আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল।’

অন্য একজন মজার ছলে লিখেছেন, ‘এটা কোনো কথা, তুমিও ব্রাজিল।’

রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্যে মাঠে নামবে।

ম্যাচের পর দলের সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলীয় ঐক্যের সমাবেশের মাঝেই নামাজের বিরতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


১১ দলীয় ঐক্যের সমাবেশের মাঝেই নামাজের বিরতি

চট্টগ্রামে গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ নানা দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ চলছে। সমাবেশ চলাকালে যখন আজ আসরের সময় হল, তখন নামাজের বিরতির ঘোষণা দিয়ে আজান দেওয়া হয়। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ এই সমাবেশের মধ্যে নামাজের জন্য বিরতি ঘোষণা করেন।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বক্তব্য রাখেন। তিনি বলেন, "আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনলে মনে হয় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন বরং তিনি দিল্লির মূখ্যমন্ত্রী।"

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, "শহীদ ওসমান হদি যেভাবে ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন, তখন আপনারা (বিএনপি) ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।" এর আগে লালদীঘি ময়দানে ১১ দলের সমাবেশে যোগ দিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮,১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮,১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত এই বাজেটটি উপস্থাপন করেন।

২০২৫-২৬ অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১২ হাজার ৭০৪ কোটি টাকা। ওই অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল ১২ হাজার ৮৬৯ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এবারের বাজেটে অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্ভূত সুযোগগুলো কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী, বিজ্ঞানমনস্ক জাতি গঠনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সাধনের জন্য এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেমেটিক্স) শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া এবং গবেষণাকে সরাসরি বিশ্ব বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা প্রচলিত গবেষণার গণ্ডি পেরিয়ে রিসার্চ টু মার্কেট (আর টু এম) এবং ইনোভেট টু মার্কেট (১২এম) কৌশল গ্রহণ করেছি। এর মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি বা পণ্যগুলোকে সরাসরি বাণিজ্যিকীকরণে সহায়তা করার ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ভূমিকম্প ও সিসমোগ্রাফি গবেষণায় নিজেদের অবস্থান তৈরিতে নতুনভাবে উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিনির্ভর পরমাণু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের একটি ন্যাশনাল ইনস্টিটিউটসহ ২২টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে সাধারণ এবং পরমাণু চিকিৎসা সেবা নিশ্চিত করতে অনলাইন নেটওয়ার্কিংভিত্তিক একটি ‘সমন্বিত নিউক্লিয়ার মেডিসিন তথ্য ব্যবস্থা’ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সমুদ্র উপকূলীয় ও নদীবিধৌত দ্বীপ এলাকাগুলোতে বিরল খনিজ অনুসন্ধানে ভূতাত্ত্বিক গবেষণার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেন্টমার্টিনে প্রবাল পুনরুদ্ধার এবং উপকূলীয় অগভীর সমুদ্রে বায়ুপ্রবাহ বিশ্লেষণ করে অফশোর উইন্ড এনার্জির ম্যাপিংয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন পরিকল্পনার ব্যবস্থা নেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নজরুলের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার নানা কর্মসূচি নিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


‘নজরুলের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার নানা কর্মসূচি নিচ্ছে’

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একজন কবি নন, তিনি আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দ্রোহের প্রতীক। নজরুলের সাহিত্য ও সংগীত আজও মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সাহস জোগায়। এর পাশাপাশি, নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কবির ১২৭তম জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি তার আদর্শ ধারণ করে একটি মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমি মাগুরার সভাপতি মোতাকাবীর আহমেদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এবং মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন প্রমুখ।

আয়োজকরা জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%