ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু


সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছবি ভার্শনে ও তার মা সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে মধ্যপ্রদেশের উজ্জয়ন-গারোথ চার লেন সড়কের রামখেড়ি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছবি ভার্শনের বয়স ছিল ২৩ বছর। দুর্ঘটনায় আহত অন্য তিন যাত্রী হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। তারা সবাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

আরও পড়ুন: সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের জাতীয় সম্পদ: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি এসইউভি গাড়ি সড়কে চলন্ত একটি ট্রাকের পেছনে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে এসইউভিটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা এক নারী ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়লে তাকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

আহতদের প্রথমে বারোদ এলাকার সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, এনএইচএআইয়ের একটি অ্যাম্বুলেন্সে করে ছবি ও তার মা সারিকার মরদেহ বারোদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: জাপান বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায়

দুর্ঘটনার খবর পেয়ে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ছবি ভার্শনে একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল দুই লাখের বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে: পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে ঐক্য ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, এই চুক্তির ফলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একে অপরের আরও কাছাকাছি এসে পৌঁছেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুর রহমান বিন আবদুল-মহসেন আল-ফাদলির সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ এই মন্তব্য করেন।

যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে গত ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সম্মেলনে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান এবং সৌদি আরব উভয়কেই এখন তাদের দীর্ঘদিনের সম্পর্ককে একটি শক্তিশালী অবস্থায় পৌঁছেছে। এতে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে রূপান্তরের লক্ষ্যে অর্থনৈতিক ও কৃষিগত সম্পর্ক জোরদার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ উভয় পক্ষের মধ্যে ‘গঠনমূলক সম্পৃক্ততা’ এবং বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবে কৃষি পণ্য রপ্তানির বিষয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া প্রযুক্তি ও গবেষণা-উন্নয়নের ব্যবহার এবং পানিসম্পদের আরও দক্ষ ব্যবহারের মাধ্যমে পাকিস্তানে কৃষিজ উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেছে।

প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন, ‘এই অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে’ আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কৃষি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল শিগগিরই রিয়াদ সফর করবে। অন্যদিকে সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুর রহমান বিন আবদুল-মহসেন আল-ফাদলির কৃষি, পানি ও খাদ্য নিরাপত্তা খাতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

আল-সাফা প্রাসাদে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। এই ত্রিপক্ষীয় চুক্তিটি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের যেকোনো একজনের ওপর হওয়া আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করার ক্ষমতা প্রদান করে। পাশাপাশি, এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে সম্মিলিত নিরাপত্তা আরও জোরদার করা এবং অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তাদের ‘যৌথ অঙ্গীকার’ প্রতিফলিত করে।

পাকিস্তান জানিয়েছে, এই চুক্তির মৌলিক নীতিগুলো মেনে চলতে ইচ্ছুক অঞ্চলের যেকোনো দেশের জন্য এটি ‘উন্মুক্ত’। অন্যদিকে গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, প্রতিষ্ঠাতা সদস্যদের কাছ থেকে আমন্ত্রণ পেলে দেশটি এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে।

সূত্র: ডন:

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।  তিনি বলেন, হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল। পরে দেশের ১২ টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর। এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। 

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও দেশের জন্য ক্ষতি উল্লেখ করে তিনি আরো বলেন, বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছেন আন্দোলন করবেন। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ এর বি স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি। আমাদেরকে সহযোগীতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হল এ রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগীতা লাগবে। 

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান  মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় ৪ নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

জানা যায়, অনেক আগে থেকেই মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। সম্প্রতি মাস খানেক আগে মাধবপুরের তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তবে ওই ইউএনও বদলি হওয়ার পর এবার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে অপসারণ করা জাতীয় ৪ নেতার ছবি পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। আবেগঘন এক পোস্টে তিনি প্রশ্ন করেন, ‘ছবিগুলো কি খুব সমস্যা করছিল এই সরকারকে?’ 

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। ঐতিহাসিক নেতাদের ছবি মুছে ফেলার সংস্কৃতি চালু থাকলে সময়ের ব্যবধানে সবাই এই অপসংস্কৃতির শিকার হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল, ২৮ আগস্ট, ২০২৬ : জেলায় দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এবার প্রতিপাদ্য-‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা ছাড়াও শিশুদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে। শিশুরা তাদের রঙ তুলির আঁচড়ে শিল্পী সুলতানের আঁকা ছবি, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, বাংলার কৃষক, শ্রমজীবী মানুষের চিত্রসহ বিভিন্ন দৃশ্য তুলে ধরে।

এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, দু’দিনব্যাপী সুলতান উৎসবে (২৮ ও ২৯ আগস্ট) শিশুদের চিত্রাঙ্কন উৎসবের পাশাপশি চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%